কর্ণফুলীর মইজ্জ্যারটেক টু পুরাতন ব্রীজঘাট সড়ক
৩৫ কোটি টাকা ব্যয়ে সড়ক প্রশস্ত করেও মোড়ে মোড়ে ঝুঁকি!
জে. জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে একটি বড় প্রকল্পে মইজ্জ্যারটেক হতে পুরাতন ব্রীজঘাট চলমান সড়ক প্রশস্তকরণ ও দুটি সেতু নির্মাণ করেও এ সড়কের প্রতি মোড়ে মোড়ে ঝুঁকি রয়ে গেছে বলে স্থানীয়দের কাছ থেকে প্রতিনিয়ত অভিযোগ পাওয়া যাচ্ছে। সাড়ে পাঁচ কিলোমিটার এ সড়কের কাজ প্রায় শেষ বলা যায়। এর মধ্যে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা, চরলক্ষ্যাবাসীর কপালে দুঃচিন্তার ভাঁজ তৈরি হয়েছে। কেনোনা, এ সড়কে রয়েছে একাধিক মিলকারখানা, স্কুল কলেজ, কিন্ডারগার্ডেন ও গার্মেন্টস। রয়েছে শহরে আসা যাওয়ার বিভিন্ন সাম্পান ঘাট। ফলে প্রতিনিয়ত চলাচল করছে ৩০/৪০ হাজারেরও অধিক মানুষ।
কিন্তু চরপাথরঘাটা ও চরলক্ষ্যাবাসী বলছেন, এ মুহূর্তে সড়ক ও জনপথ বিভাগের বড় চ্যালেঞ্জ দুর্ঘটনা নিয়ন্ত্রণ করে প্রাণহানি কমানো। সড়ক, যানবাহন এবং দক্ষ চালক পরিবহন খাতে শৃঙ্খলার তিন মূল নিয়ামক। কিন্তু এখানে এর কোনোটিই ত্রুটিমুক্ত নয়। সন্ধ্যার পর হেলপারের হাতে ভারি যানবাহন তুলে দিয়ে প্রকৃত ড্রাইভার ঘুমাতে যায়। তখন পুরো সড়ক ট্রাকের দখলে থাকে। ফলে, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসছে না। প্রতিনিয়ত মইজ্জ্যারটেক টু ব্রিজঘাট সড়কে নানা ছোট বড় দুর্ঘটনা ঘটছে।
আবার পুরাতন ব্রিজঘাট বাজার এলাকা মোড় ট্রাফিকের বিভাগের আওতায় হলেও আইন প্রয়োগে এ সড়কে সুশৃঙ্খল রাখার ব্যবস্থাও কার্যকর নয়। সেখানে বড় বাধা দুই সেতুর মুখ। সেতুর মুখে চার রাস্তার মুখ মিলিত হওয়ায় ঝূঁকি বাড়িয়েছে বলে লোকজনের ধারণা।
খোয়াজনগর এলাকার আব্দুন নুর, কামাল উদ্দিন ও ছাবের আহমদ বলেন, ‘আইকেসি সড়ক ও আয়ুব বিবি সড়কের মুখ প্রশস্ত করে জায়গা বাড়ানো উচিত। যাতে স্কুল কলেজের ছেলেমেয়েরা নিরাপদে আসা যাওয়া করতে পারে।পাশাপাশি সেতুর আগে পড়ে স্পিড ব্রেকারই ও দাগ কেটে আন্ডারপাস দেওয়া অতীব জরুরী। তাদের দাবি, বিশৃঙ্খলার মধ্যেই এখন ঘুরপাক খাচ্ছে ৩৫ কোটি টাকার সড়ক। দরকার জনপ্রত্যাশা মেনে এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দুর্ঘটনা কমানো ছাড়া সওজের কোনো বিকল্প নেই।
দোহাজারী সড়ক ও জনপথ উপ-বিভাগীয় প্রকৌশলী সুমন সিংহ বলেন, ‘মইজ্জ্যারটেক চত্বর থেকে পুরাতন ব্রিজঘাটের দিকে যে সড়ক চলে গেছে তাতে দুটি সেতু রয়েছে। সেতুর আগে পরে স্পিড ব্রেকার দিলে আরো সমস্যা হবে বলে মনে হয়। তাই আপাতত এ ধরনের কোন পরিকল্পনা আমাদের নেই। তবে জনগণের সচেতন হওয়া ছাড়া কোন বিকল্প আছে বলে আমি মনে করিনা। আগে ভাঙ্গা সেতু ছিল এখন ভালো মানের নতুন সেতু হওয়ায় সব গাড়ি স্পিডে চলছে তা ঠিক। তারপরেও স্থানীয়দের কথা ভেবে দেখব।’
প্রকল্প প্রস্তাবনা ও দোহাজারী সড়ক ও জনপদ উপ-বিভাগের দেওয়া তথ্য সুত্রে জানা যায়, ‘দুই বছর আগে সড়কটিতে সম্প্রসারণের কাজ শুরু হয়েছিলো। বর্তমানে সড়ক উন্নয়নে কর্ণফুলীতে একাধিক প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে বৃহৎ প্রকল্পে উপজেলার মইজ্জ্যারটেক (বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু) চত্বর থেকে পুরাতন ব্রিজঘাট ফেরিঘাট সড়ক-বিএফডিসি সড়ক-আরবান আলী সড়ক পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সড়কের দুপাশে প্রশস্ত করা হয়েছে এবং এ সড়কে থাকা দুটি পাকিস্থান আমলের পুরাতন সেতু ভেঙে নতুন ভাবে দুটি পাকা সেতু নির্মাণ করা হয়েছে।’
সওজ আরো বলেন, সেতুর দৈর্ঘ্য করা হয়েছে ৩২ মিটার-৩৬ মিটার, প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার । মইজ্জ্যারটেক থেকে সাড়ে তিন কিলোমিটার সড়কের প্রশস্ত করা হয়েছে ১৮ ফুট হতে ২৪ ফুটে উন্নতিকরণ। বাকি দুই কিলোমিটার সড়ক ১২ফুট হতে ১৮ ফুটে বর্ধিত করা হয়েছে। সাড়ে পাঁচ কিলোমিটার এ সড়কের প্রকল্প ব্যয় ছিল ৩৪ কোটি ৫৫ লক্ষ টাকা প্রায়। যে প্রকল্পের কাজের সময়সীমা ছিল গত ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। এ প্রকল্পের কাজ শেষ করে চলেছেন তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান-রানা বির্ল্ডাস প্রাইভেট লিঃ, হাসান টেকনো বিল্ডার্স লিঃ ও সালেহ আহমেদ জে.বি।
তবে অতিগুরুত্বপূর্ণ এই সড়কের এসব কাজ দেখে স্থানীয় লোকজন মনে করেছেন প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন এবং গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে কিছুটা অবহেলা করা হয়েছে।
(জেজে/এসপি/মার্চ ০৪, ২০২২)
পাঠকের মতামত:
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- ‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
-1.gif)








