কর্ণফুলী পিডিবি অফিস
যেখানে ঘুষ দিলে কাজ হয় বিদ্যুৎ গতিতে!
জে. জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম কর্ণফুলীর মইজ্জ্যারটেকস্থ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুৎ বিপণন ও বিক্রয় উপকেন্দ্রে প্রকাশ্যেই নানা অনিয়ম চলছে বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, পিডিবি অফিসে গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। যাদের ঘুষ দিলে কাজ হয় বিদ্যুৎ গতিতে, আর না দিলে চরম ভোগান্তির শিকার হতে হয় গ্রাহকদের ।
সেবা প্রত্যাশীদের আরও অভিযোগ, এখানে বিদ্যুৎ এর নতুন সংযোগ, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি, লাইন অপসারণ, মিটার বিকল, মিটার পরিবর্তন, লোড বৃদ্ধিসহ বিভিন্ন সেবায় গ্রাহক ভোগান্তি চরম আকারে পৌঁছেছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়েও ঘুষ না দিলে গ্রাহকদের দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে। এ যেন পিডিবি বিদ্যুৎ অফিস আর ঘুষ একাকার!
এখানকার দুর্নীতিবাজ কর্তাব্যক্তিরা তাদের ভালো মানুষের অন্তরালে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এ দুর্নীতিবাজরা বিদ্যুৎ চুরির হিসাব মিলাতে গিয়ে সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে দিচ্ছে ভুতুড়ে বিদ্যুৎ বিল, যা নিয়ে বিপাকে পড়ছেন গ্রাহকরা। জানা গেছে, বাড়তি ভুতুড়ে বিল পরিশোধের জন্য গ্রাহকদের প্রতি চাপ প্রয়োগসহ মামলার হুমকি দিয়ে নানাভাবে হয়রানি করে আসছে কর্ণফুলী পিডিবি অফিসের প্রকৌশলীরা।
জানা যায়, আবাসিক-বাণিজ্যিকে নতুন সংযোগ নিতে সরকারি ফি হিসেবে জমা দিতে হয় ১ হাজার ৫০০ টাকা। অফিসে খরচ প্রকৌশলী চেঃ ৫০০, ১০০ টাকা ব্যান্ডিং, অথচ এ ক্ষেত্রে অতিরিক্ত ১০/১২ হাজার টাকা না দিলে মিলে না বিদ্যুতের নতুন সংযোগ।
এছাড়া এখানকার পিডিবির বিদ্যুৎ সরবরাহের কমান্ড এরিয়ার বিভিন্ন স্পটে অসাধু বিদ্যুৎ গ্রাহকরা অটোরিকশা চার্জ করার নামে গ্যারেজ খুলে বসেছে। এসব গ্যারেজ মালিক প্রথমে দুই তারের বিদ্যুৎ সংযোগের অনুমোদন নেন; পরে পিডিবি অফিসের অসাধু কর্তাব্যক্তি ও কর্মচারীদের যোগসাজশে মিটার বাইপাস করে ডি-২ তারে (তিন তারের লাইন) লাইনের অবৈধ সংযোগ নেয়। এর পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে বেশ কিছু মুরগি ও গরুর খামারেও। আর এসব অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে নিয়মিত মোটা অঙ্কের মাসোহারা নেয় পিডিবির লোকজন।
বেশির ভাগ অভিযোগ-মইজ্জ্যারটেক পিডিবি উপকেন্দ্র অফিসের সহকারি প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীদের বিরুদ্ধে। অনিয়ম হচ্ছে চরলক্ষ্যা মৌলভী বাজার পিডার, চরপাথরঘাটা-ইছানগর ৩ নম্বর পিডার, ঘুমদন্ডি ১২ নম্বর পিডার, বোয়ালখালী পিডার, বোর্ড বাজারের ৪ নম্বর পিডার। এরমধ্যে গত দুমাস আগে যোগদান করা প্রকৌশলীও গ্রাহকদের হয়রানি করছেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে।
জানা যায়, পিডিবি কর্ণফুলীর এই উপকেন্দ্রে শত শত গ্রাহকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। একাধিক গ্রাহকরা বলছেন, সামান্য ভূমিকম্পে ভাইব্রেশন, বজ্রপাত কিংবা বাসায় ড্রিল মেশিনে ব্যবহার করলেও মিটার অটোমেটিকলি লক হয়ে যায়। কর্ণফুলীর শিকলবাহা, চরলক্ষ্যা ও চরপাথরঘাটায় পিডিবির এনালগ ও ডিজিটাল মিটারের সংখ্যা ২৩ হাজারের উপরে। কিন্তু হটলাইন কিংবা অভিযোগ কেন্দ্রে কোন ধরনের সেবা পর্যাপ্ত নেই।
জানা গেছে, নতুন সংযোগ নিতে গেলে পিডিবির অফিস থেকে নতুন ডিজিটাল মিটার না কিনলে প্রকৌশলীরা নানা অজুহাতে ফাইল অনুমোদন করেন না বলেও অভিযোগ করেছেন অনেক ভূক্তভোগিদের।
উপজেলার তিন ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাহক জানান, পিডিবির মইজ্জ্যারটেক উপকেন্দ্র অফিস দুর্নীতির হাট হয়ে গেছে। নতুন সংযোগ নিতে গেলে প্রথমেই অফিস থেকে ডিজিটাল মিটার ক্রয় করার অলিখিত শর্ত দেওয়া হয়। পরে নগদ টাকা দিয়ে মিটার কেনার পরই মেলে সংযোগের অনুমোদন।
ভুক্তভোগিদের অভিযোগ, যেখানে শহরেও পুরোপুর প্রি পেইড মিটার চালু হয়নি। সেখানে ইউনিয়নে ইউনিয়নে চালিয়ে দেওয়া হচ্ছে এসব মিটার। যা সেবার নামে ভোগান্তি।
পিডিবির পটিয়া বিদ্যুৎ বিপণন ও বিক্রয় বিভাগের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন জানান, ‘অতীতে কখনো এভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাখ লাখ টাকা জরিমানা করা হতো না। সম্প্রতি কর্ণফুলীর বিভিন্ন পিডারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। এর ফলে হয়তো অনেক গ্রাহক অসন্তোষ হয়ে নানা অভিযোগ করতে পারেন।
তবে গ্রাহক যাতে হয়রানি না হয় আমরা কিছুদিন পরপর মইজ্জ্যারটেক পিডিবি উপকেন্দ্র অফিসের সহকারি প্রকৌশলী থেকে উপ-সহকারী প্রকৌশলীদের পিডার স্থান পরিবর্তন করে দিয়ে থাকি। তবুও কারো বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের জানালে ব্যবস্থা নেব।’
চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী দেওয়ান সাবিনা বানু বলেন, ‘আমরা চেষ্টা করতেছি সাধারণ গ্রাহকদের সেবা দিতে। কিন্তু এরপরেও কোন অনিয়মের অভিযোগ পেলে তা তদন্ত করে ব্যবস্থা নিয়ে থাকি।’
(জেজে/এসপি/মার্চ ০৫, ২০২২)
পাঠকের মতামত:
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- ‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
-1.gif)








