নামজারি করতে এসে নাজেহালের শিকার
হিন্দু পরিবারের সম্পত্তি প্রভাবশালীর দখলে
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি হিন্দু পরিবারের ১০ কোটি টাকা মূল্যে ৫৬ শতাংশ সম্পত্তি স্থানীয় এক প্রভাবশালী দখল করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সম্পত্তির নাম জারি করতে এসে হিন্দু পরিবারের সদস্য নাজেহালের শিকার হয়েছেন । এ ব্যাপারে তিনি কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হিন্দু পরিবারের ওই সদস্যের নাম রতন কুমার সাহা (৪০)। তিনি পৈতৃক সুত্রে পাওয়া ওই সম্পত্তি উদ্ধার করতে নাটোর থেকে কাশিয়ানীতে আসেন। প্রতিপক্ষ সম্পত্তির দখলদার মো. সাহেব আলী মোল্যা প্রভাব খাটিয়ে রতন কুমার সাহাকে প্রাণনাশ ও ভারতে পাঠিয়ে দেয়ার হুমকি দিয়েছেন।
রতন কুমার সাহা নাটোর জেলার কানাইখালী গ্রামের মৃত নারায়ণ চন্দ্র সাহার ছেলে। এ ব্যাপারে রতন কুমার সাহা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
রতন কুমার সাহা বলেন, আমার দাদু বিনোদ বিহারী সাহার রেখে যাওয়া ৩৬ নং কাশিয়ানী মৌজার এসএ ৫৯, ৬০, ৮২২, ৭৮৫ নং খতিয়ানের ৪০৬, ৪০৭, ৪০৮, ২৮৬ ও ২৮৭ নং দাগের ৫৩ শতাংশ জমি প্রভাবশালী সাহেব আলী মোল্যা জোরপূর্বক দখল করে রেখেছেন। এসব সম্পত্তি প্রভাবশালীর দখল থেকে উদ্ধার ও নামজারির জন্য জেলা প্রশাসক নির্দেশ দিয়েছে। গত বুধবার কাশিয়ানী উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়ে জমির নাম জারি করতে যাই। এ সময় সাহেব আলী মোল্যা আমাকে দেখে অফিসের মধ্যেই মারধর করার জন্য উদ্যত্ত হন। এছাড়া ফের কখনও সম্পত্তির মালিকানা দাবি করলে আমাকে জীবনে মেরে ফেলার হুমকি দেন ওই প্রভাবশালী। বিষয়টি এসি ল্যান্ডকে জানানোর পর তিনি আমাকে থানায় অভিযোগ করার পরামর্শ দেন। তার পরামর্শে আমি থানায় অভিযোগ করি।
রতন আরো বলেন, এ ব্যাপারে স্থানীয়দের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। তাই আমি শঙ্কা ও নিরাপত্তাহীনতায় ভূগছি। সম্পত্তি উদ্ধার ও জীবনের নিরাপত্তার দাবিতে দ্বারে দ্বারে ঘুরছি।
অভিযুক্ত সাহেব আলী মোল্যার সাথে মুঠোফোনে কথা হলে তিনি হুমকি দেয়ার কথা অস্বীকার করে বলেন, ‘ওখানে রতনের দাদুর কোন সম্পত্তি নেই। এসএ, আরএস ও সিএস পর্চায় রতনের দাদুর নাম রয়েছে। কিন্তু বিআরএস রেকর্ড আমাদের নামে হয়েছে। এ সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত সম্পত্তির মালিকানা ঠিক করবে। আমরা এ সম্পত্তির দখলে রয়েছি। রতন শুধু ঝামেলা পাকাচ্ছে। তাই তার সাথে বাক বিতন্ডা হয়েছে। ওই বাড়িটি আমাদের সম্পত্তি। আপনারা সাংবাদিকরা যা পরেন লেখেন। এতে আমার কিছুই হবে না।’
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান বলেন, ‘এ ব্যাপারে রতনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। হুমকি ধামকির বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। কিন্তু জমি জমার মালিকানা সংক্রান্ত বিরোধ আদালত নিষ্পত্তি করবে।’
এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোরশেদুল ইসলামের সাথে কথা হলে তিনি অফিসের মধ্যেই মারধরে উদ্যত ও হুমকি ধামকির বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হন নি। বিভিন্ন প্রশ্ন করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান।
(টিকেবি/এসপি/এপ্রিল ০৯, ২০২২)
পাঠকের মতামত:
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
২৫ অক্টোবর ২০২৬
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
-1.gif)








