স্কুলছাত্রীকে ৪ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণ
গোপালগঞ্জে অভিযুক্ত ৪ ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৬ষ্ঠ শ্রেণির স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে ৪ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণকারী ৪ আসামীকে গ্রেফতার করেছে র্যাব । আজ রবিবার র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে গতকাল শনিবার (০৯ এপ্রিল) কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এবং সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে ঢাকার শাহাবাগ এলাকা থেকে ছাত্রী ধর্ষন মামরার ১নং আসামি গোপাল বাড়ৈকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে মাদারীপুর জেলার শিবচর হতে বরুন বালা ও গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে অটল বাড়ৈ এবং প্লাবন বাড়ৈকে কোটালীপাড়ার একটি মাছের ঘের থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ধর্ষণের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করেছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে র্যাববকে জানিয়েছে, গত ২৬শে মার্চ রাতে ওই স্কুল ছাত্রী নিজ বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর গ্রাম থেকে পার্শ্ববর্তী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পীরারবাড়ী গ্রামের মন্দিরে নামকীর্ত্তন গান শোনে। গান শুনে সে পীরারবাড়ী গ্রামের মামা বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে গ্রেফতারকৃত আসামীরা শিক্ষার্থীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেলে তোলে। পরে অজ্ঞাত স্থানের একটি দোতলা ভবনে তুলে নিয়ে যায়। প্রথমে সেখানে তাকে নগ্ন করে ভিডিও করে। তারপর গ্রেফতারকৃত আসামীরা সবাই তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। তারা নেশাজাতীয় দ্রব্য খাইয়ে দিয়ে সারারাত ওই শিক্ষার্থীকে পালাক্রমে নির্যাতন করে । পরের দিন ১ নং আসামি গোপালের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। সেখানে উচ্চ স্পীকারে বক্স বাজিয়ে ৩ দিন ধরে সংঘবদ্ধভাবে আবারো তাকে ধর্ষন করে। ওই শিক্ষার্থী ৩০ মার্চ জানালা ভেঙ্গে পালিয়ে পাশের বাড়ি আশ্রয় নেয়।
এ ঘটনায় শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ৬এপ্রিল কোটালীপাড়া থানায় একটি অভিযোগপত্র দাখিল করেন।পুলিশ মেয়েটিকে ৭ এপ্রিল গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করে ।ওই দিন মেয়েটি গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনার বিবরণ দেয়। ম্যাজিস্ট্রেট এটি লিপিবদ্ধ করেন। ওই দিন রাতে কোটালীপাড়া থানা পুলিশ ধর্ষণ মামলা রেকর্ড করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান বলেন, র্যা ব আসামীদেরকে গ্রেফতার করেছে বলে শুনেছি। তারা আসামীদেরকে আমাদের কাছে বুঝে দেবে । আসামীদের আগামীকাল(১১ এপ্রিল) আদালতে পাঠানো হবে।
(টিকেবি/এসপি/এপ্রিল ১০, ২০২২)
পাঠকের মতামত:
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
২৫ অক্টোবর ২০২৬
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
-1.gif)








