গোপালগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ শহরের এস.এম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী করে। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মরকলিপি প্রদান করে ।
আজ সোমবার (১১ এপ্রিল) দুপুরে শিক্ষার্থীরা বিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাইন উদ্দিন ভূঁইয়াকে অপসারনের দাবীতে বিভিন্ন শ্নোগান দেয় শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীদের ৩ সদস্যের একটি দল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) মোঃ রাশেদুর রহমানের কাছে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম তুলে ধরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন । এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগর কথা গুরুত্বের সাথে শোনেন।
স্মারকলিপিতে বলা হয়, ক্লাস রুমের সংকট রয়েছে। এ অবস্থায় প্রধান শিক্ষক ৩ টি ক্লাস রুম দখল করে নিজের বাস ভবন তৈরী করেছেন। স্কুলের ২৫টি কম্পিউটারের মধ্যে ১৫টি কম্পিউটার তিনি বিক্রি করে দিয়েছেন। বোর্ড নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ৭০ টাকার বদলে ২৫০ টাকা আদায় করেছেন। টিফিন ফান্ড থেকে প্রতি মাসে প্রধান শিক্ষক ১২ হাজার টাকা নিজের সম্মানীভাতা হিসাবে নিচ্ছেন।
এস.এম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আল আমিন বলেন, আমরা জেলার একটি ঐতিহ্যবাহী স্কুলে পড়াশোনা করি। এখানে আমরা দূর্নীতি শিখতে আসিনি। আমাদের টিফিন ফান্ড থেকে প্রতি মাসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ১২ হাজার টাকা নিচ্ছেন । এ কারনে আমাদের নিম্নমানের টিফিন দেয়া হচ্ছে।
৯ম শ্রেনীর শিক্ষার্থী তাওশীন ইসলাম নাহিয়ান বলেন, আমাদের বেতন হলো ১২৫ টাকা। সেখানে তিন মাসে বেতন হয় ৩৭৫ টাকা। কিন্তু আমাদের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৮৪০ টাকা নিয়েছেন। বেশি টাকা নেয়ার জবাব প্রধান শিক্ষককে দিতে হবে।
১০ শ্রেনীর শিক্ষার্থী সিয়াম আহম্মেদ বলেন, আমাদের কম্পিউটার ল্যাবে ২৫টি কম্পিউটার ছিল। কিন্তু এর মধ্যে ১৫টি কম্পিউটার বিক্রি করে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমারা দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ।
এ ব্যাপারে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাইন উদ্দিন ভূঁইয়া সবকিছু প্রতিষ্ঠানের স্বার্থে করার দাবি করে বলেন, আমি ব্যক্তি স্বার্থে কিছুই করিনি। স্কুলের শিক্ষার পরিবেশ বজায় রাখতেই আমি কাজ করে যাচ্ছি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) মোঃ রাশেদুর রহমান বলেন, এস.এম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আমি তাদের কথা শুনেছি। শিক্ষার্থীরা একটি অভিযোগ দিয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছুটিতে ঢাকায় রয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
(টিকেবি/এসপি/এপ্রিল ১১, ২০২২)
পাঠকের মতামত:
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
২৫ অক্টোবর ২০২৬
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
-1.gif)








