কর্ণফুলীতে এক বাড়িতেই ১৬ জন ডায়রিয়ায় আক্রান্ত!
জে.জাহেদ, চট্টগ্রাম : কয়েক দিনের গরমে সারাদেশের ন্যায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়ও ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। আশেপাশের হাসপাতাল গুলোতে ধারণক্ষমতার চেয়ে তিনগুণ বেশি রোগী ভর্তি আছেন। শয্যা খালি না থাকায় মেঝেতে রেখেই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে আনোয়ারা ও পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে।
গত শনিবার কর্ণফুলীর উপজেলার জুলধা ডাঙ্গারচর ১ নং ওয়ার্ডের হাজী সমদ মিঞার বাড়ীতে একই সঙ্গে ১৬ জন (শিশু, নারী ও বয়স্ক লোকজন) ডায়রিয়া রোগে আক্রান্ত হন। সাথে সাথে তাঁদের নগরীর ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতাল ক্যাম্পাসের ডায়রিয়া ইউনিটে পাঠানো হয়।
এরা হলেন-গোলাম সরোয়ার (৩৮), সাঈদ হোসেন (১৬), ফরিদা বেগম (৯৫), শামিমা বেগম (৩৫), নার্গিস আক্তার (ববি (৩১), মর্জিনা আক্তার (২৩), মাহবুব আলম (০৩) এবং ৩/৫ বছর বয়সি আরো ০৯ জন শিশু আক্রান্ত হন।
১১ এপ্রিল হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফেরার খবর পেয়ে তাৎক্ষণিক আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ সাদিয়া আক্তার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক কামরুন নাহার, স্বাস্থ্য সহকারী হাছিনা বেগম ও ডাঙারচর এলাকার কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের সিএইচসিপি শাহিন আকতার।
মেডিক্যাল অফিসার ডাঃ সাদিয়া আক্তার জানান, ‘প্রাথমিক ভাবে রোগী দেখে আমরা ধারণা করছি এ বাড়ির লোকজন পুকুরের পানি থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন । শিশুদের জিংক এবং খাওয়ার স্যালাইন খাওয়ানোর পরামর্শ দিয়েছি। দিনে ৬ বার এর কম প্রস্রাব হলে দ্রুত হাসপাতালে যেতে বলা হয়েছে। হাসপাতাল থেকে সকল রোগীদের চিকিৎসা সেবা ও ওষুধপত্র দেওয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন গর্ভবতী নারী থাকায় তাকে আমরা বিশেষ সেবা নেওয়ার পরামর্শ দিয়েছি।’
তবে, পুকুরের পানি পরীক্ষাগারে পাঠানো কিংবা টেস্ট করার কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তিনি জানাতে পারেননি।
ওদিকে, ডাঙারচর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) শাহিন আকতার বলেন, ‘দিন দিন কেন্দ্রে ডায়রিয়া রোগী বাড়ছে। আমরা নোট করে নিয়মিত চিকিৎসা দিচ্ছি। সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বিশুদ্ধ পানি পান করা ও ব্যবহার করার পরামর্শ দিয়ে সচেতন করার চেষ্টা করছি। পাশাপাশি খাবার ভালো করে সেদ্ধ করে খাওয়ার পরামর্শ ও পচা-বাসি খাবার না খাওয়া এবং বাইরের খাবার পরিহার করার পরামর্শ দিচ্ছি।’
পটিয়া ও আনোয়ারার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বলছেন, গত বছরও ডায়রিয়ায় আক্রান্ত এত রোগী হাসপাতালের ভর্তি হননি। চলতি বছর ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের সংখ্যা অনেক বেড়েছে। মাত্রাতিরিক্ত গরমের জন্যই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। যাঁদের অবস্থা গুরুতর হচ্ছে, তাঁদের শহরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে ।
(জেজে/এসপি/এপ্রিল ১১, ২০২২)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








