ফরিদপুরে এনজিও খুলে টাকা আত্মসাত, গ্রাহকদের মানববন্ধন
দিলীপ চন্দ, ফরিদপুর : বিধবা বীনা রানী (৪০) মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আয়ের অর্থ সঞ্চয় করতে জমা রেখেছিল উদয়ন সঞ্চয় সমিতিতে। সেই এনজিও একদিন ২৭০০ গ্রাহকের প্রায় ১০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায়। গ্রামের সহজ-সরল খেটে খাওয়া মানুষের কষ্টের টাকা ফিরে পেতে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
প্রায় ১০ বছর আগে বিনা রানীর স্বামী পরিমল মারা গেছেন। তার একমাত্র কন্যা সন্তান তাকে বিয়ে দিয়ে দিয়েছেন। এই কন্যার বিয়ের জন্য ওই সমিতিতে ২০০ টাকা করে জমা রেখেছিলেন বীনা রানী। স্বপ্ন দেখেছিলেন মেয়েকে ভালো ঘরে বিয়ে দিবেন। হঠাৎ সেই স্বপ্ন ভেঙে চুরমার, এনজিও উধাও।
শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে কান্নাজড়িত কণ্ঠে বীনা রানী বলছিলেন তার ১৫ বছর ধরে সঞ্জিত প্রায় ২ লক্ষ টাকা ফিরে পেতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
ফরিদপুর সদরের বাচ্চার ইউনিয়নের ধুলদি রাজাপুর গ্রামের কোরবান বেপারীর দুই ছেলে এমএ করিম ও সাইফুল ইসলাম সানাল। গ্রাহকদের টাকা আত্মসাৎ করতে এমএ করিম প্রাণসঞ্চয় সমিতি ও সাইফুল ইসলাম সানাল উদয় সঞ্চয় সমিতির নামে দুটি সমিতি খুলে ফাদ পেতে বসেন। ১৯৯৮ সাল থেকে শুরু হয় তাদের কার্যক্রম তারা। ১০০ টাকায় ১০ বছর মেয়াদে টাকা জমা রাখলে চল্লিশ হাজার টাকা ফেরত দেবে বলে তারা গ্রাহক জোগাড় করেন। একে একে ফরিদপুর রাজবাড়ী জেলা থেকে প্রায় ২ হাজার সাতশত গ্রাহক জোগাড় করে। আবার স্ট্যাম্পের মাধ্যমে টাকা ও স্বর্ণালংকার গচ্ছিত রাখত তারা। ২০০৬ সালে হঠাৎ অফিস বন্ধ করে চম্পট দেয় এই দুই ভাই। এ সময় গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেন।
ওই দুই ভাই দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে গ্রাহকরা ছুটে যান তাদের বাড়িতে। কিন্তু টাকা না দিয়ে করিম ও সানাল হুমকিও ভয় দেখিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়।
সোমবার সকালে উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদি রেলগেট বাজারে গ্রাহকদের ১০ কোটি টাকা আত্মসাতের ও টাকা ফেরত পাওয়ার দাবিতে ভুক্তভোগী গ্রাহকরা এনজিওর মালিকদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এসময় গ্রাহকরা এম এ করিম ও সাইফুল ইসলাম সানালের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।
মানববন্ধনে ভুক্তভোগী মোতালেব শেখ, আকাশ শেখ, সালমা বেগম, মইদুল সহ অনেকেই বলেন গচ্ছিত টাকা ফেরত চাইলে সন্ত্রাসী বাহিনী দিয়ে ভয়-ভীতি ও হামলা-মামলা দিয়ে নির্যাতন চালায় তারা।
করিম ও সাইফুল দুজনেই সন্ত্রাসী টাকা আত্মসাৎকারী ও বেশ কয়েকটি মামলার আসামি বলে জানান তারা।
গত ৭ এপ্রিল টাকা ফেরত চাইতে গেলে করিম ও সাইফুল টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এতে গ্রাহকদের সাথে কথা কাটাকাটি হয়। ওই কথা কাটাকাটির জের ধরে করিম ও সাইফুলের ভাই নূর হোসেন লেলিন বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় ছিনতাইয়ের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে গ্রাহকদের। উক্ত মামলার আসামি হলেন সজীব শেখ, সাকিব শেখ, আকরাম শেখ, জিহাদ মন্ডল ও রেজাউল শেখ।
এদিকে মইদুল ইসলাম টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালে কোতয়ালী থানায় একটি মামলা করেন মামলার নং ১৮১। এছাড়াও তাদের বিরুদ্ধে আরও ৬ জন গ্রাহক আমানতের টাকা ফেরত পেতে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তদন্ত সাপেক্ষে ওই দুই ভাইয়ের বিচারের দাবি এবং তাদের গচ্ছিত টাকা ফেরত পেতে আবেদন জানান।
এ ব্যাপারে জানতে চাইলে প্রাণ সঞ্চয় সমিতির চেয়ারম্যান এম এ করিম বলেন প্রায় ১৫ বছর আগের ঘটনা। এখন আমাদের কাছে কেউ টাকা পায় না। তিনি দাবি করেন গত ৭ এপ্রিল তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় থানায় মামলা করা হয়। এখন মামলা প্রত্যাহারের জন্য তারা এসব মানববন্ধন করছে।
অপরদিকে উদয় সঞ্চয় সমিতির চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন আমরা গ্রাহকদের টাকা ফেরত দিয়ে প্রতিষ্ঠান বন্ধ করেছি। আমি হাসপাতাল এ আছি আর কোন কথা বলবো না।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল বলেন বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
(ডিসি/এএস/এপ্রিল ১২, ২০২২)
পাঠকের মতামত:
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- লিচু চোর
২৩ অক্টোবর ২০২৬
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
-1.gif)








