মামলা দায়ের
গোপালগঞ্জে ছাত্রলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা, সড়ক অবরোধ
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুমের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ।
শনিবার (৩০ এপ্রিল) বেলা ১১ টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ ও রামদিয়া সরকারি এসকে কলেজ ছাত্রলীগ ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করে।
এ সময় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে সড়কে টায়ারে আগুন জ¦ালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ নেতা-কর্মী ও শিক্ষার্থীরা। এতে সড়কের উভয়পাশে শতশত যানবাহন আটকা পড়ে। ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুপুর ১২ টার দিকে গোপালগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. শাহিনুর চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেন। তাদের আশ্বাসের প্রেক্ষিতে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধরা কর্মসূচী প্রত্যাহার করে নেন। তারপর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর সম্প্রসারিত বিসিক শিল্পনগরী এলাকায় কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুমের (২৯) ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে একদল সন্ত্রাসী।
গোপালগঞ্জ আদালত থেকে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সদর উপজেলার হরিদাসপুর বিসিক এলাকায় বাস থেকে টেনে হিচড়ে নামিয়ে মাসুমের ওপর এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটানো হয়।
এ সময় বেধড়ক মারপিটে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় গোপালগঞ্জ জেলা ও কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। গত শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ছাত্রলীগ নেতা শেখ মাসুম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
আহত কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাপুর গ্রামের ইনছান মুন্সী আমাদের সরাইকান্দি গ্রামে সাব ঠিকাদার হিসেবে একটি রাস্তার কাজ করছে। কাজের মান খারাপ হওয়ায় আমাদের এলাকার ছোট ভাই-ব্রাদাররা এ কাজে বাঁধা দেয়। এ নিয়ে ওই ঠিকাদারের সাথে আমাদের গ্রামের ছোটদের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে আমি গিয়ে বিষয়টি মিটিয়ে দেই। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ইনছান মুন্সী আমার বিরুদ্ধে গোপালগঞ্জের আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার এ মামলার হাজিরা দিতে আমি গোপালগঞ্জ আদালতে যাই। হাজিরা শেষে বাসে করে গ্রামের বাড়ি কাশিয়ানী উপজেলার সরাইকান্দি গ্রামে ফিরছিলাম। হরিদাসপুর সম্প্রসারিত বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছালে ঠিকাদার ইনছান মুন্সী, সাদ্দাম মুন্সী, হাসিবুর ও ইব্রাহিম মোল্লাসহ অজ্ঞাতনামা ১০/১২ জন যুবক বাস থামাতে চালককে সংকেত দেন। চালক বাস থামালে তারা বাসের মধ্যে ঢুকে আমাকে টেনে-হিঁচড়ে বাস থেকে নামিয়ে লোহার রড, হকিষ্টিক ও কোদালের আছাড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে সড়কের পাশে ফেলে রেখে যায়। এ সময় আমার পকেটে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আমি বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জে সদর থানায় ইনছান মুন্সী সহ ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছি।
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা বলেন, ‘আমার সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মাসুমের ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আমরা ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল সমবেশ করেছি। এছাড়া ১ ঘন্টা আমরা সড়ক অবরোধ কর্মসূচী করেছি। আমরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে প্রশাসনের আশ্বাসে আন্দোলন কর্মসূচী প্রত্যাহার করেছি। জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।’
অভিযুক্ত সাদ্দামের মোবাইলে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া গেছে। এ কারণে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ( সাদ্দামের মোবাইল নাং ০১৭০০৬০৩৭.০৭) গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন,‘ভিকটিম লিখিত অভিযোগ দেয়ার পর শুক্রবার রাতেই মামলা দায়ের করা হয়। এ ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’
(টিকেবি/এসপি/এপ্রিল ৩০, ২০২২)
পাঠকের মতামত:
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
২৫ অক্টোবর ২০২৬
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
-1.gif)








