বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন
গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণায় এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আইনজীবী
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনী প্রচার প্রচারণায় এসে হৃদ রোগে আক্রান্ত হয়ে ব্রাহ্মনবাড়িয়া-৫ আসনের সাবেক সাংসদ ও বার কাউন্সিল নির্বাচণে সাধারণ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
গতকাল শনিবার রাত সাড়ে ৯ টার দিকে গোপালগঞ্জ আইনজীবী সমিতিতে নির্বাচনী প্রচারণা সভা চলে কালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। আইনজীবীরা সংকট জনক অবস্থায় তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২২ এর সাধারণ আসনের একজন সাধারন সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামেন।
অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
গোপালগঞ্জ বার সমিতির সাধারন সম্পাদক এম, অ্যাডভোকেট জুলকদর রহমান বলেন, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ শনিবার মানিকগঞ্জ থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ীসহ বিভিন্ন জায়গায় সভা করে রাতে গোপালগঞ্জে আসেন। রাতে গোপালগঞ্জ আইনজীবী সমিতি অফিসে নির্বাচনী প্রচার প্রচারণা সভা চলছিলো। অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ নিজের বক্তব্য শেষ করে চেয়ারের বসার পরে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে গোপালগঞ্জের আইনজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি ও জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমান মাসুদ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমান মাসুদ বলে, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ মৃত্যু কালে স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। গতকাল রাতেই পরিবারের সদস্যদের কাছে অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা রাতেই ওই নেতার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দেন। তার মর্মান্তিক মৃত্যুতে আমরা মর্মাহত।
(টিকেবি/এসপি/মে ০৮, ২০২২)
পাঠকের মতামত:
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত
- আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ
- স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন
- সোনাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র উদ্ধার, সাহসিকতার স্বীকৃতি পাচ্ছেন ওসি বাবলুর রহমান
- ধামরাইয়ে ৫ দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু
- বদরুল হায়দার’র ১০টি কবিতা
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- নেমন্তন্ন
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২২ নভেম্বর ২০২৬
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
-1.gif)








