মৌলভীবাজারে তেলের সঙ্কট চরমে, পাওয়া যাচ্ছে না পাঁচ লিটার বোতলজাত সোয়াবিন
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার শহরের অধিকাংশ পাইকারী ও খুচরা মুদি দোকানগুলোতে পাওয়া যাচ্ছেনা ভোজ্যতেল সোয়াবিন, এতে দেখা দিয়েছে তেলের চরম সঙ্কট। বিরাজ করছে অস্থিরতা। যেখানে থরে থরে সাজানো থাকত ১ লিটার থেকে ৫ লিটার ও ৮লিটার সোয়াবিন তেলের বোতলজাত তেলের জার,সেখানে এখন বিরাজ করছে তেলের সঙ্কট। বেশিরভাগ দোকানগুলোতে দেখায় যায় সব পণ্য পাওয়া গেলেও সেই তালিকায় নেই সোয়াবিন তেল। এতে বাধ্য হয়ে অনেকেই তেল না কিনে ফিরে যাচ্ছেন। কিছু কিছু দোকানে পাওয়া যাচ্ছে প্যাকেটজাত ১লিটার সোয়াবিন তেল। ব্যবসায়ীরা ওই প্যাকেটজাত তেল ১৯০টাকা দামেই বিক্রি করছেন। তবে প্যাকেটজাত তেলও যে খুব একটা পাওয়া যাচ্ছে তাও নয়। মাঝে মধ্যে দু একটি দোকানে মিলছে প্যাকেটজাত তেল।
আজ মঙ্গলবার (১০ মে) দুপরে সরেজমিন ঘুরে দেখা যায়, শহরের পশ্চিমবাজারের সালাউদ্দিন স্টোর, বিসমিল্লাহ স্টোর, লিটন এন্টারপ্রাইজ, মৌলভী ক্যাশ এন্ড ক্যারী, এআর খান ব্রাদার্স ও মদনমোহন স্টোরসহ বেশ কয়েকটি পাইকারী দোকানগুলোতে সোয়াবিন তেল নেই।
ব্যবসায়ারীরা জানান, সর্বরাহ দু একদিনের মধ্যে শুরু হলে নতুন দামে সোয়াবিন তেল বাজারে আসবে। পশ্চিমবাজারের বিসমিল্লাহ স্টোরের সত্তাধিকারী আরিফুল হক জানান, যে পরিমান তেল ছিলো সেগুলো ঈদের আগেই শেষ হয়ে গেছে। নতুন তেলের জন্য ওয়ার্ডার দিয়েছি, আশা করছি দু একদিনের মধ্যে বাজারে আসবে তেল।
এদিকে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার সূত্রে জানা যায়,গত রবিবার মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমবাজার, জুগিডর, সিলেট রোড, সেন্ট্রাল রোডসহ বিভিন্ন জায়গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রমের মাধ্যমে ও অন্যান্য উপজেলায় মোবাইল ফোনের মাধ্যমে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিলার ও পাইকারী ব্যবসায়ীদের ভোজ্য তেল সয়াবিনের মজুদের তথ্য সংগ্রহ করা হয়। ওইসব তথ্যের ভিত্তিতে সরেজমিনে গিয়ে ডিলার এবং পাইকারী ব্যবসায়ীদের কাছে অল্প পরিমাণ তেল মজুদ আছে বলে জানতে পারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। আবার কারো কাছে তেল না থাকার তথ্যও পাওয়া যায়। শ্রীমঙ্গলে অবস্থিত বসুন্ধরার ডিলার জননী ষ্টোর, কুলাউড়ায় অবস্থিত সাইদুল এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান গুলোতে তেল নেই। সদর উপজেলায় অবস্থিত পাইকারী ব্যবসায়ী রিফাত ফুড, মৌলভী ক্যাশ এন্ড ক্যারী, সোহেল এন্টারপ্রাইজ, যারা তীর এবং রূপচাঁদার ডিলার, তাদের কাছেও তেল নেই।
অপরদিকে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজারে দুদিন আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী মেসার্স সালাউদ্দিন ষ্টোরে ৩ হাজার লিটার, লিটন এন্টারপ্রাইজে ২শত লিটার, তেল থাকার কথা থাকলেও মঙ্গলবার দুপুরে এসব দোকানে গিয়ে তেল পাওয়া যায়নি। ওই দোকানগুলোতে একসময়ে থরে থরে সাজানো তেলের বক্স্র গুলো খালি পরে থাকতেও দেখা যায়।
তেলের সঙ্কটের বিষয়টি নিয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে নতুন দামে তেল আসার আগ পর্যন্ত আগের তেল আগের দামেই বিক্রি করার জন্য।
তিনি কলেন, ব্যবসায়ীরা সর্বরাহকারী কোম্পানী গুলোতে তেলের নতুন ওয়ার্ডার দিয়েছেন দুদিন আগে, আগামী দু একদিনের মধ্যে এসব তেল বাজারে আসবে। আশা করছি তেল সর্বরাহ স্বাভাবিক হলে সঙ্কট আর থাকবে না।
(একে/এসপি/মে ১০, ২০২২)
পাঠকের মতামত:
- বাংলা নববর্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
- বৈশাখের শুরুতেই তপ্ত প্রকৃতি, তাপপ্রবাহ চলবে আরও কয়েকদিন
- ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না’
- ‘মশার কামড় কিছুটা হলেও কমেছে’
- ‘নববর্ষ ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত’
- আজ পহেলা বৈশাখ
- রাজবাড়ীতে ধানের উৎপাদন বৃদ্ধি করতে ব্র্যাক সিডের কর্মশালা
- 'মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে পাকশী সেতুর কাছে তীব্র সংঘর্ষ হয়'
- অনন্য মাইলফলক স্পর্শ করলেন ম্যাক্সওয়েল
- শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়
- সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
- শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, বন্ধ হলো নিধন
- সাতক্ষীরায় মাটি বহনকারী বেপরোয়া ট্রলির ধাক্কায় শিশু নিহত
- গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
- সোনাতলা পৌরসভায় উন্নয়ন, স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত
- ঠাকুরগাঁওয়ে পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ
- মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
- কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা
- দিনাজপুরে পুলিশের সামনে আসামি ভেঙ্গে ফেললো সাংবাদিকের মোবাইল ফোন!
- সালথায় স্বপ্নের সেতুর স্থান পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার
- ‘কৃষকের ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে’
- সুবর্ণচর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন (নোসক) এর নতুন দায়িত্বে ফারিয়া ও অপু
- নোয়াখালীতে বাড়ি থেকে কিশোরীর মরেদহ উদ্ধার
- জামালপুরে ব্রহ্মপুত্র ইউনিভার্সিটিতে নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- সালথায় সম্পত্তি নিয়ে মাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ সৎ ছেলেদের বিরুদ্ধে
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
-1.gif)








