E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় দেশীয় মাছ সংরক্ষণের আওতায় উদ্বুদ্ধকরণ সভা

২০২২ মে ১১ ১৪:২৭:২৯
সালথায় দেশীয় মাছ সংরক্ষণের আওতায় উদ্বুদ্ধকরণ সভা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : দেশীয় মাছ রক্ষা পেলে, খাদ্য পুষ্টি দু-ই মিলে। এই প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরের সালথায় ২০২১-২২ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করেন উপজেলা মৎস্য অফিস।

উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়ের সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ সভায় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার মোঃ মনিরুল ইসলাম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু। এছাড়াও সকল ইউপি সদস্য ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা কর্মকর্তা দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ বিষয়ে উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করেন।

(এএনএইচ/এএস/মে ১১, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test