E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে শুরু হচ্ছে জসীম পল্লী মেলা

২০২২ মে ১৩ ১৫:৪৯:১৬
ফরিদপুরে শুরু হচ্ছে জসীম পল্লী মেলা

দিলীপ চন্দ, ফরিদপুর : এ মাসের ১৫ তারিখ থেকে অনুষ্ঠিতব্য জসীম পল্লীমেলা নিয়ে উৎসাহ সর্বস্তরের জনগণের। আর তাছাড়া মেলা উপলক্ষে ভালো ব্যবসা করার প্রত্যয় ব্যক্ত করেছেন এখানকার অংশগ্রহণকারী স্টল মালিকরা।

আজ শুক্রবার সকালে এক সরেজমিন পরিদর্শনকালে দেখা যায় জসিম মেলার অনেকগুলো কাজ ইতিমধ্যে শক্ত হয়ে গেছে ‌। বর্তমানে মেলা উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এছাড়া মেলা উপলক্ষে ইতোমধ্যে সার্কাস এর ব্যবস্থা করা হয়েছে। তৈরি করা হয়েছে জসিম মঞ্চ যেখানে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

এছাড়া মেলা উপলক্ষে ইতোমধ্যে ১৭১ টি দোকান বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে এছাড়া ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুর পুলিশ প্রশাসন, ফরিদপুর প্রেসক্লাব, জসিম ফাউন্ডেশন এর জন্য স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

এদিকে মেলা সৌন্দর্য বৃদ্ধিতে সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই একাধিক সংগঠন তাদের অনুষ্ঠান করবে বলে জানা গেছে।
মেলার মূল আকর্ষণ হিসেবে থাকছে লটারি রেফেল ড্র। অন্যমেলার মত রেফেল ড্র তে ও পুরস্কারের ব্যবস্থা থাকছে।

এছাড়া পুতুল নাচ , এবং অন্যান্য প্রদর্শনীর মত বিনোদনের উপকরণ থাকছে এ বছরের মেলাতে। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মেলার অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারী এবং স্টল মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সুষ্ঠু পরিবেশ থাকলে এবারে জসিম মেলা হবে যেকোনো বার থেকে জমজমাট ও আকর্ষণীয়।

(ডিসি/এসপি/মে ১৩, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test