বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চিথলীয়া গ্রাম উন্নয়ন বঞ্চিত
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : স্বাধীনতার ৫০ বছরেও যে গ্রামে লাগেনি উন্নয়নের ছোঁয়া। নেই একটি শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্য সেবার জন্য নেই কমিউনিটি ক্লিনিক। শুকনো মৌসুমে পা এবং বর্ষা মৌসুমে নৌকাই যাদের যোগাযোগের একমাত্র মাধ্যম।
তেমনি একটি গ্রাম গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের চিথলীয়াম গ্রাম। এই গ্রামেই প্রয়াত বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের পৈতৃক ভিটা রয়েছে। এই গ্রামটিতে প্রায় ৯ শ’ মানুষের বসবাস। চিথলীয়া গ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। এ কারণে গ্রামের বাইরে বিভিন্ন আত্মীয়র বাড়িতে অবস্থান করে গ্রামটির শিক্ষার্থীরা লেখাপড়া করেন। কোন মানুষ অসুস্থ হলে শুকনো মৌসুমে কাঁধে করে এবং বর্ষা মৌসুমে নৌকা যোগে হাসপাতালে নিতে হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।
চিথলীয়া গ্রামের বৃদ্ধ সুকান্ত বাড়ৈ (৭৫) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এমপি। তার সুবাদে কোটালীপাড়া অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু আমাদের গ্রামে এখনো কোন উন্নয়নের ছোয়া লাগেনি। নাই একটি স্কুল, নাই কোন স্বাস্থ্য সেবার সুযোগ। গ্রামের কেউ অসুস্থ হলে প্রায় ২কিলোমিটার পায়ে হেয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিল্পী বাড়ৈ (৪৫) বলেন, আমাদের গ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। এ কারণে এখানে শিক্ষার হার কম। যে সমস্ত শিক্ষার্থীরা লেখাপড়া করেন তারা সকলেই গ্রামের বাইরে আত্মীয় স্বজনের বাড়ি বা হোস্টেলে থাকেন।
তিনি আরো বলেন, শিক্ষার হার কম। তাই এই গ্রামে বাল্যবিয়ে, ইভটিজিংসহ নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ডের ঘটনা ঘটে। গ্রামটির অবস্থান প্রত্যন্ত এলাকায়। এ কারণে ইচ্ছা থাকলেও অনেকে কখনো-কখনো আইনের সুযোগ থেকে বঞ্চিত হন।
চিথলীয়া গ্রামের ইতালী প্রবাসী স্বর্ণা লতা হালদার (৩২) বলেন, আমি আমার পরিবার নিয়ে ইটালী থাকি। গ্রামে রাস্তাঘাট সেই। তাই আমার স্বামী ও সন্তানরা দেশে আসতে চায় না। দ্রুত এলাকার রাস্তা ঘাট করার দাবি জানিয়েছেন ওই প্রবাসী নারী।
পঞ্চম শ্রেণির ছাত্রী হিরা বাড়ৈ (১১) বলে, আমাদের গ্রামে কোন স্কুল নেই। তাই আমি আমার মামা বাড়ি অবস্থান করে লেখাপড়া করি। ওখানে আমার ভালো লাগে না। আমি আমার মা বাবার কাছে থেকে লেখাপড়া করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের গ্রামে একটি স্কুল করে দেন।
চিথলীয়া গ্রামের বিধান বাড়ৈ (৫৫) বলেন, বরণ্যে সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরের পৈত্রিক ভিটা আমাদের গ্রামে। তার পিতা ছিলেন ডা. ক্ষিতিশ বাড়ৈ। তাদের বাংশের লোকজন এখানে বসবাস করেন। মৃত্যুর আগে আনেকবার এন্ড্রু কিশোর অসংখ্যবার এই গ্রামের পৈতৃক ভিটায় এসেছেন। এই গ্রামে অনেক গুনী ব্যক্তির জন্ম হয়েছে। এরা সকলের অনেক কষ্ট করে বিভিন্ন এলাকায় থেকে লেখাপড়া শিখেছেন। তারপরেও আমাদের এই গ্রামটি উন্নয়ন বঞ্চিত। আমি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দাবি জানাবো আমাদের গ্রামে যেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়।
কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসনামলে কলাবাড়ি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। চিথলীয়া গ্রামটি আমার ইউনিয়নের দক্ষিণ সীমান্তে অবস্থিত। ২বছর আগে এই গ্রামটির মানুষদের চলাচলের জন্য একটি রাস্তা করা হয়েছিল। বন্যা ও ভারী বর্ষণে রাস্তাটি বিধ্বস্ত হয়ে গেছে। আমি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারসহ গ্রামটিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের চেষ্টা করবো।
(টিকেবি/এসপি/মে ১৭, ২০২২)
পাঠকের মতামত:
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
০১ মে ২০২৬
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
-1.gif)








