জাতীয় নির্বাচনে কেউ না এলেও ভোট ঠেকে থাকবে না : আব্দুর রহমান
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : ২০২৪ সালে জাতীয় নির্বাচনে কেউ না এলেও ভোট ঠেকে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। রবিবার (২২ মে) আড়াইটার দিকে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথি আব্দুর রহমান বলেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে সাংবিধানিক সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হবে। নির্বাচন কমিশনের হাতে থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন এবং নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। সেই নির্বাচনে যদি মনে করেন আপনারা (বিএনপি) নাও আসতে পারেন; ভোট কিন্তু ঠেকে থাকবে না।
তিনি আরও বলেন, আজকে কেউ জাতীয় সরকারের ধারণা দিচ্ছেন, কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন, আবার কেউ ঘরে থেকেই বলছেন এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না! চারদিকে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু ওরা জানে না, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস।
আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগ আইয়ুব খানের চোখ রাঙানি দেখেছে, ইয়াহিয়া খানের সামরিক শাসনের অত্যাচার দেখেছে, ৬৯ গণঅভ্যুত্থানের জন্ম দিয়েছে, ৭০’র সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর পক্ষে নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে তার নেতৃত্বে এদেশ স্বাধীন করেছে। সেই আওয়ামী লীগকে চোখ রাঙিয়ে কোনো লাভ নেই। আমরা আগুনের কাছে জ্বলতে শিখেছি, জ্বালানোর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ডা. জাফরুল্লাহ চৌধুরী জাতীয় সরকারের ধারণা দিয়েছেন। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী কে হবে সেটাও বলে দিয়েছেন। তিনি যাদেরকে প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট বানিয়েছেন। তাদের একজনও যদি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নির্বাচনে জিততে পারবেন না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আব্দুর রহমান বলেন, আমরা কেউ চাই না হাওয়া ভবনের মতো একটি ভবন তৈরি হোক। আমরা চাই না সেদিন যেমন মায়ের কোল খালি হয়েছিল। আবার নতুন কোনো মায়ের কোল খালি হোক। সেদিন যেমন অর্থ সম্পদ লুট হয়েছিল আমরা সেটা চাই না।
২০০১-২০০৬ পর্যন্ত ঘরে ঘরে কান্নার রোল ছিল। মা সন্তান হারিয়েছিল, পুকুরের মাছ, বাগানের গাছ, গোয়ালের গরু, কৃষকের ধান লুট হয়েছিল। নেতাকর্মীদের হাত-পা ভেঙে চুরমার করা হয়েছিল। আমরা সেই দিনটায় ফিরে যেতে চাই না। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। প্রথম অধিবেশনে সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক সাত্তার শিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না( এমপি), কাজীপুরের ১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় (এমপি), জেলা আওয়ামী সহ- সভাপতি লীগ নেতা আবু ইউসুফ সূর্য, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী প্রমূখ।
সম্মেলনে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যডঃ আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল এর নাম ঘোষনা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
(আই/এসপি/মে ২২, ২০২২)
পাঠকের মতামত:
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- ‘বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন সাবমেরিন ক্যাবলের বিকল্প নেই’
- জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, রয়েছে কিছু আক্ষেপও
- নতুন পেশায় হাসান মাসুদ
- ‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’
- চাকুরি ছেড়ে আঙিনায় শখের নার্সারি, তাতেই সুচিত্র'র কর্মসংস্থান
- ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো
- ‘কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না’
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না’
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
২২ সেপ্টেম্বর ২০২৬
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
-1.gif)








