শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনের সদ্য সাবেক সভাপতি, উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগ নেতা নাইম অভিযোগ করেন, দলের সম্মেলনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহলের যোগসাজসে তার বিরুদ্ধে ওইসব অপপ্রচারণায় দীর্ঘদিনের লালিত পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ঐতিহ্য ও সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা করা হচ্ছে, যা প্রচলিত ডিজিটাল নিরাপত্তা আইনেরও সুস্পষ্ট লঙ্ঘন।
আওয়ামী লীগ নেতা এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, তিনি ছাত্রজীবনে ৯০-এর স্বৈরাচার ও রাজাকার হটাও আন্দোলন এবং পরবর্তীতে ঝিনাইগাতী আওয়ামী লীগে নেতৃত্ব দিয়ে বিএনপি-জামায়াত জোট সরকারবিরোধী আন্দোলনের পাশাপাশি ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৫টি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ২০০২ সালে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ও ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়ে দলকে তৃণমূল পর্যায় থেকে সু-সংগঠিত করে তোলেন। কিন্তু ওইসব সম্মেলনে বিএনপি-জামায়াতের সাথে আঁতাত করে চলা একটি অংশ দলের নেতৃত্ব থেকে ছিটকে পড়ার পর থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। ওই অবস্থায় ২০০৯ ও ২০১৪ সালে উপজেলা পরিষদের নির্বাচনে নাইম দলের সমর্থিত/মনোনীত প্রার্থী হওয়ার পরও তার বিরোধিতা করে বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত করেন। কেবল তাই নয়, ২০১৪ সালের সম্মেলনের পূর্বে দলীয় কার্যালয়ে সশস্ত্র হামলা, জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরসহ তাকে হত্যা চেষ্টা চালায় ওই মহলটি। সর্বশেষ ২০১৯ সালে বিএনপি প্রার্থীর পাশাপাশি দুজন বিদ্রোহী প্রার্থী থাকার পরও নাইমের বিজয় ঠেকাতে না পেরে এবার গত ৯ মে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি পদে তাকে ঠেকাতে নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছেন।
সেদিন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা না হওয়ার সুবাদে তারা দলে তার শক্ত ও মজবুত অবস্থান নিশ্চিত জেনেও তাকে বিতর্কিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জড়িয়ে নানা ধরনের সাজানো, মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক ও মানহানিকর তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে সম্পাদক-প্রকাশকের নাম-ঠিকানা ও রেজিস্ট্রেশনবিহীন একটি অনলাইন পোর্টালে সম্প্রতি ৪ দফায় বিভ্রান্তিমূলক খবর প্রকাশ ও প্রচার করে। ওইসব খবরে তাকে ফ্রিডম পার্টির সাথে সম্পৃক্ত থাকার বিভ্রান্তিমূলক তথ্যও প্রকাশ করা হয়। ওইসব খবর প্রসঙ্গে নাইম বলেন, তিনি কখনোই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী চক্রের হাতে গড়া ওই সংগঠনের সাথে জড়িত তো ছিলেনই না, বরং তাদের প্রতিহত করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
এছাড়া ভোলা নামে এক ছাত্রলীগ নেতার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হলেও ওই ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা ছিল না। বরং তিনিসহ আরও কয়েকজনকে বিতর্কিত করতে ওই মামলায় জড়ালেও পরবর্তীতে তদন্তে সত্যতা না পাওয়ায় তাদের অব্যাহতি দেয় আদালত। পরবর্তীতে ওই মামলায় চূড়ান্ত বিচারে একজনের যাবজ্জীবন কারাদণ্ডও হয়। কাজেই দীর্ঘ প্রায় ৩৫ বছর পর চূড়ান্ত বিচার নিস্পত্তি হওয়া একটি বিষয়কে সামনে টেনে আনাসহ তাকে বিতর্কিত করতে নানা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টিও সম্মেলনকে কেন্দ্র করে মহল বিশেষের চক্রান্তের অংশ ছাড়া অন্য কিছু নয় বলে দাবি করে তিনি বলেন, ওইসব বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তাই মহলবিশেষের বিভ্রান্তিমূলক অপপ্রচারণার অবসানকল্পে সত্যিকার বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এবং দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দলকে পরিচালনার ক্ষেত্রে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছি, তেমনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি (উপজেলা চেয়ারম্যান) হিসেবে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করছি। অবহেলিত উপজেলার কাঙ্খিত উন্নয়নসহ রাতদিন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহ-সভাপতি কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় ও ওমর আলী, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ ও আবদুল হালিম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, মালিঝিকান্দা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ধলু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
(এসআর/এসপি/মে ২৩, ২০২২)
পাঠকের মতামত:
- বায়ুদূষণে তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর
- সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
- স্কুলে আর যাওয়া হলো না সৌম্যদীপের, ট্রাকের ধাক্কায় ঝরল তাজা প্রাণ
- কাপ্তাইয়ে তিনটি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
- সাতক্ষীরাতে মুক্তিবাহিনী হামলা চালিয়ে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেয়
- বাউফলে খন্ডিত হাত-পা উদ্ধারের তিন দিন পরে দেহ মাথা উদ্ধার, হত্যার রহস্য উদঘাটন
- বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- পাখির ডাক নকল করে রাতের আধাঁরে চলছে অতিথি পাখি শিকার
- পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাতে হবে: বিজ্ঞান সচিব
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
- বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
- পাংশায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এমপি হারুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- লৌহজংয়ে এসএসসি ও এইচএসসিজিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- পিন্ডি কিংবা দিল্লি কারও দাসত্ব চাই না: আবদুস সালাম
- জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করল ব্র্যাক ব্যাংক
- শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
- জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র্যালী
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
- সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বৈশ্বিক যুব প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব রোসাটমের
- সোনাতলায় ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ মালামাল নিলামে বিক্রি
- গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৯ ঘণ্টা বাড়িতে অবস্থান করলেও পুলিশের গাফিলতিতে পালিয়ে যায় আসামি সাদ্দাম
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- মুকুটি আর কুকুটি
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
- ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন অপো'র মেগা গিফটের সাথে
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- ক্রেতার অধিকার
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- ভয়েস কমান্ডে চলবে ই-স্কুটার
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- আলোচিত সীমা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ১০ বছর পর গ্রেফতার
- শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ঝালকাঠিতে ইউপি সদস্যের বিরুদ্ধে দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ
১৫ নভেম্বর ২০২৬
- সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
- স্কুলে আর যাওয়া হলো না সৌম্যদীপের, ট্রাকের ধাক্কায় ঝরল তাজা প্রাণ
- কাপ্তাইয়ে তিনটি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
-1.gif)








