সদরপুরে আলোচিত রাফসান হত্যার ১৩ দিন পর মামলা দায়ের
ইকবাল মাহমুদ হিরু, সদরপুর : ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির শিশু পুত্র রাফসানকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৩দিন পর থানায় মামলা হয়েছে। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করা হয়েছে। মঙ্গলবার রাতে সদরপুর থানায় মামলাটি দায়ের করেন নিহত রাফসানের পিতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি। মামলা নং- ১৬, তারিখঃ ৩০/০৫/২০২২।
মামলার বিষয়ে সদরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক কৃষ্ণ বিশ্বাস জানান, মামলা দায়েরের পর তদন্ত করে আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হবে। গত ১৮ মে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির সদরপুর উপজেলা সদরের বাড়ীতে হামলা করে দুবৃর্ত্তরা। এসময় চেয়ারম্যানের শিশু পুত্র রাফসানকে কুপিয়ে হত্যা করা হয়। অপরদিকে কুপিয়ে মারাত্বক ভাবে আহত করা হয় স্ত্রী দিলজাহান আক্তার রত্না। বর্তমানে দিলজাহান ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনার পর হামলার হোতা এরশাদ মোল্লা জনরোষ থেকে বাঁচতে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল টিএন্ডটি টাওয়ারে উঠে সেখান থেকে লাফিয়ে আত্মহত্যা করে। মামলা সূত্রে জানাগেছে, রাজনৈতিক বিরোধের জের ধরে ঢেউখালী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির সাথে বিরোধ চলছিল একই এলাকার মোস্তফা মৃধার। এ বিরোধের জের ধরে বিভিন্ন সময় চেয়ারম্যানকে হত্যার হুমকি দেওয়া হয়।
সম্প্রতি, পারিবারিক কলহের জের হিসাবে এরশাদ শেখ ও তার স্ত্রীকে নিয়ে শালিস বৈঠক করে চেয়ারম্যান। সেই শালিসে এরশাদ শেখকে জরিমানা করা হয়। এ নিয়ে চেয়ারম্যানের উপর ক্ষিপ্ত হয় এরশাদ শেখ। এরশাদ মোল্যার ক্ষোভকে কাজে লাগিয়ে মোস্তফা মৃধাসহ আসামীরা গত ১৮ মে চেয়ারম্যানের সদরপুর উপজেলা সদরের বাড়ীতে হামলা চালায়। এসময় হামলাকারীরা তার শিশু পুত্র রাফসানকে কুপিয়ে হত্যা করে। কুপিয়ে মারাত্বক ভাবে আহত করে তার স্ত্রী দিলজাহান আক্তার রত্না কে। মামলায় উল্লেখ করা হয়, মামলার ২নং আসামী নাজমুল ইসলাম বাবু মোল্লা বিগত ১৬ মে দুপুরে চেয়ারম্যানকে প্রাননাশের হুমকি দিয়ে বলে, চেয়ারম্যান হলেই সব বিষয়ে নাক গলাতে নেই। আপনাকে শায়েস্তা করতে চার কোটি টাকা রাখিয়াছি। ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি বলেন, রাজনৈতিক কারনে আসামীরা আমাকেসহ পরিবারকে শেষ করে দিতে চেয়েছিল। আমি ঢাকায় অবস্থান করার কারনে প্রানে বেঁচে যাই। আসামীরা নৃসংশভাবে আমার শিশু পুত্রকে খুন করে। আমার স্ত্রীকেও কুপিয়ে মারাত্বক ভাবে আহত করে। সে এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মামলা করতে দেরী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, শিশু পুত্রকে দাফনের পর আমি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় হাসপাতালে ভর্তি ছিলাম।
(আইএইচ/এসপি/জুন ০১, ২০২২)
পাঠকের মতামত:
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ
- ‘জুনে চালু হবে ই-হেলথ কার্ড’
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
-1.gif)








