সালথায় দুই দলের সংঘর্ষে আহত ১৩, বাড়িঘর ভাঙচুর
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় এবার শিশুদের মারামরি নিয়ে দু’পক্ষের বড়দের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বসতবাড়ি। এতে অন্তত ১৩ জন আহত হয়। তাদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা সদরের মাঠ সালথা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শর্টগানের ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে পরিস্থিতি সামাল দেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান- গ্রাম্য দলাদলি নিয়ে উপজেলা সদর সংলগ্ন রামকান্তুপুর ইউনিয়নের মাঠ সালথা গ্রামের বাসিন্দা সৈয়দ আলী মীর সঙ্গে পাঞ্জ মাতুব্বরের বিরোধ চলছিল। বিরোধের মধ্যে বুধবার বিকালে ওই গ্রামে ওজন মাপার পাঁচ কেজি একটি পাথর চুরি নিয়ে একদল শিশুদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
বিষয়টি বড়দের মধ্যে জানাজানি হওয়ার পর এ নিয়ে সন্ধ্যায় পাঞ্জর সমর্থক মুসা মোল্যার সাথে সৈয়দ আলীর সমর্থক ওমর আলীর কথা কাটাকাটি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায় পাঞ্জুর সমর্থক জাকিরের বাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনার জেরধরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উভয়ের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী চলে এ সংঘর্ষ।
সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয় উভয় পক্ষের অন্তত ৫টি বসতঘর। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়। আহতদের মধ্যে জাহিদ শেখ, আকরাম লস্কার, ওমর আলী মীর, মনির মাতুব্বর, ফারুক মোল্যা, জাকির মোল্যা, আওলাদ লস্কার, ছিরু লস্কার ও সোহাগ মীর নামে ৯ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তবে সংঘর্ষের বিষয় বক্তব্য নেয়ার জন্য উভয় পক্ষের মাতুব্বরদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক গণমাধ্যমকে বলেন- খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে একটি সাউন্ড গ্রেনেট ও শর্টগানের দুটি ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিবৃত করা হয়। ওই এলাকার পরিবেশ এখন শান্ত। সংঘর্ষের বিষয়টি তদন্ত করে উভয় পক্ষের জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এএনএইচ/এএস/জুন ০৩, ২০২২)
পাঠকের মতামত:
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ
- ‘জুনে চালু হবে ই-হেলথ কার্ড’
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
-1.gif)








