সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, বাড়ি ফিরছে মানুষ
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমা অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতর আরও উন্নতি হয়েছে। অধিকাংশ বসতবাড়ির পানি নেমে যাওয়ায় ঘড়ে ফিরছে মানুষ।
গত ২৪ ঘন্টায় ২৮ সেন্টিমিটার কমে সোমবার সকালে শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি কমতে থাকায় বসতবাড়ির পানি নেমে গেছে, বাড়ি ফিরছে মানুষ। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ছাড়ার সুযোগ কোথাও নেই তাদের। কয়েকদিন ধরে জমে থাকা বন্যার পানি আর ময়লা-আবর্জনা মিলেমিশে পচে গিয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে বানভাসিদের। বন্যাকবলিত মানুষ মেরামত করছে ঘরবাড়ি। এদিকে খাবার পানির সংকট দেখা দিয়েছে।
সিরাজগঞ্জের খোকশাবাড়ীর ইউনিয়নের গুনেরগাতি, শৈলাবাড়ী, পাঁচিল, দিয়ার পাঁচিল ঘুরে এই চিত্র দেখা যায়।
সোমবার (২৭ জুন) সরেজমিন গিয়ে বানভাসি মানুষদের সাথে আলাপচারিতা রিপন আহমেদ বলেন, বাড়ি ফিরে অনেক সমস্যায় পড়েছি৷ চারদিকে ময়লা-আবর্জনা মিলেমিশে পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। নতুন করে সব ঠিক করতে হচ্ছে ঘর- বাড়ির। কাজ করতে যেতে পারছি না বাইরে৷ এদিকে এ পর্যন্ত ত্রাণ বা কোন সহযোগিতা পাইনি৷
আলামিন সরকার বলেন, রাস্তা- ঘাট ভেঙে গেছে চলাফেরা কষ্ট, বাড়ির চারদিকে দুর্গন্ধ ও স্যাতসেতে অবস্থার কারণে পায়ে চুলকানি হচ্ছে। খুব দুর্ভোগের মধ্যে সময় কাটছে৷
জুলেখা খাতুন বলেন, পানি কমাতে বাড়ি ফিরছি। বাড়ি ফিরে পড়ছি ভোগান্তিতে, টিউবওয়েল বন্যার পানিতে ডুবে গেয়েছিল। এখন বিশুদ্ধ পানির অভাবে আছি৷
খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশিদুল হাসান রশীদ বলেন, বন্যায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। সবাই বাড়ি ফিরছি। আমরা বেশ কিছু জায়গায় ত্রাণ দিয়েছি।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসানুর রহমান জানান, পানি কমা অব্যাহত থাকবে, বন্যা কবলিত চরাঞ্চল ও নিম্নাঞ্চলের অধিকাংশ এলাকার পানি নেমে গেছে।
জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, বন্যাকবলিত মানুষদের মাঝে ত্রাণ পৌছানো হয়েছে। ইতিমধ্যে ৬৫,৫০০ মেঃ টন চাল ও ৯৩৩ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে।তবে সিরাজগঞ্জ বন্যায় সেই ভাবে কোন ক্ষতি হয়নি।
তবে এখন পর্যন্ত সিরাজগঞ্জে বন্যাকবলিত মানুষদের মধ্যে পানিবাহিত রোগ দেখা দেয়নি বলে জানিয়েছে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ।
(আই/এসপি/জুন ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








