মৌলভীবাজারে পানিবন্দি মানুষের মধ্যে আইজিপির পাঠানো ত্রাণ বিতরণ করলেন ডিআইজি
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : সাম্প্রতিক সময়ে অতি ভারীবৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় তীব্র দুর্ভোগে থাকা বানবাসী মানুষের মধ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর পাঠানো ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
বুধবার (২৯ জুন) বেলা ১২ টার দিকে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াসহ জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিয়ে সিলেটের ডিআইজি জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।
পরে কুলাউড়া থানার উত্তর বাজার এলাকায় বন্যায় পানিবন্দি হয়ে পড়া ১৫০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এর পর সীমান্তবর্তী জুড়ী উপজেলার বেলাগাঁও ও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে আশ্রিত ১৫০ টি বানভাসি পরিবার ও বিকাল ৩ ঘটিকায় বড়লেখা উপজেলার শ্রীরামপুর গ্রামের ৩৫০ টি ক্ষতিগ্রস্থ পরিবারসহ মোট ৬শত ৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, বিস্কুট, চিনি, দুধ, মোমবাতি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ঔষধ, দিয়াশলই ও খাবার প্লেট।
ত্রাণ বিতরণ শেষে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন,পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ায়। এবারের ভয়াবহ বন্যায় পুলিশের পক্ষ থেকে বন্যা দুর্গত সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী, ও বড়লেখার ভানবাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য: বন্যা মোকাবিলায় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষে থেকে ইতিপূর্বে ৪ হাজার ৫শত প্যাকেট ত্রাণ সামগ্রী, ৭ হাজার ৯শত প্যাকেট শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন সহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময় বন্যা দুর্গত এলাকায় ১০ হাজার মানুষের মধ্যে রান্নানকরা খাবার বিতরণ করা হয়েছে।
দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ও বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
(একে/এসপি/জুন ৩০, ২০২২)
পাঠকের মতামত:
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
-1.gif)








