মৌলভীবাজারে মোস্তফাপুর ইউনিয়নের বাজেট ঘোষণা, যোগাযোগ খাতে অগ্রাধিকার
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা শহরের নিকঠবর্তী উঁচু উঁচু টিলা খাল-বিল আর হাওর বেষ্টিত মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক বাজেট নতুন করে কর না বাড়িয়ে ঘোষনা করা হয়েছে। ঘোষিত বাজেট বাস্তবায়নে ইউনিয়নের নাগরিকদের নিয়মিত কর আদায়সহ অভ্যান্তরিণ রাজস্ব আয়ের উপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৩০ জুন) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের হলরুমে অর্থ বছরের বার্ষিক বাজেট ঘোষনা উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে অর্থ বছরের বাজেট পেশ করেন ইউপি সচিব রমা কান্ত ধর।
বাজেট বক্তব্যের সূচনাতে ইউপি সচিব রমা কান্ত ধর বলেন, ইউনিয়নে হাটবাজার না থাকায় ওই খাতে রাজস্ব আদায় কম হলেও ট্যাক্স ও ট্রেড লাইসেন্স বাবত রাজস্ব আদায়ই একমাত্র পথ। দুই বছর করোনাকালিন সঙ্কট থাকার পরও এবছর নতুন করে কোন অতিরিক্ত করা বাড়ানো হয়নি।
এতে অর্থ বছরে মোট ৮৯ লক্ষ ২৯ হাজার ১ শত ৬১ টাকার বাজেট ঘোষনা করা হয়। বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে রাস্তা ইট সলিং, মেরামত, গাইড ওয়াল ও কালভার্ট নির্মানসহ যোগাযোগ খাতে। ওই খাতে ব্যায় ধরা হয়েছে সর্বমোট ২৬ লক্ষ ৫০ হাজার টাকা। আর ঘোষিত বাজেটে সবচেয়ে কম বরাদ্দ রাখা হয়েছে প্রাকৃতিক দূর্যোগকালিন ব্যায় নিয়ে। এতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র পাঁচহাজার টাকা। তবে সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা আজাদের রহমান ওই বরাদ্দ আরো বাড়ানোর পরামর্শ দিলে ইউপি সচিব রমা কান্ত ধর ওই খাতে বরাদ্দ আরো কয়েকগুন বাড়ানো হবে বলে জানিয়েছেন।
দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর প্রথম বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফাপুর ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ। ইউনিয়নের উদ্যেক্তা মুজিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্টিত উন্মুক্ত বাজেট আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান বাঁধন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা আজাদের রহমান।
ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৬নং ওয়ার্ডের মেম্বার ইমরান আহমদ, প্যানেল চেয়ারম্যান ও ৮ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মুহিদ, ৪ নং ওয়ার্ডের সদস্য মনসুর আহমদ, ৩নং ওয়ার্ডের সদস্য মো: সহিদ আলী, নারী ইউপি সদস্য লিপিয়া বেগম ও পারভিন বেগম। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নাগরিক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উন্মুক্ত আলোচনায়ও অনেকে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান বাঁধন ব্যক্তিগত চাওয়াকে পরিহার করে ওয়ার্ড ভিত্তিক চাহিদা অনুযায়ী প্রকল্প গ্রহণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন,প্রকল্প গ্রহণের ক্ষেত্রে চিন্তা করতে হবে কোন প্রকল্পে সবচেয়ে বেশি মানুষ উপকৃত হবে। সে অনুযায়ী প্রকল্প গ্রহণ করতে হবে। যেখানে হাজারো মানুষ উপকৃত হবে।
ইউনিয়নের অভ্যান্তরিণ রাজস্ব খাত বাড়ানো উপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, রাজস্ব আদায়ের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সক্ষমতা বাড়ানোর লক্ষে সরকার ধিরে ধিরে ইউনিয়ন পরিষদে বরাদ্দের পরিমান কমিয়ে ফেলবে, কাজেই অভ্যান্তরিন রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ।
(একে/এসপি/জুন ৩০, ২০২২)
পাঠকের মতামত:
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
-1.gif)








