হবিগঞ্জে স্কুল শিক্ষিকার মৃত্যু নিয়ে ধূম্রজাল
সিএনজি চালকের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে লাফ দিয়ে আহত হয়ে মারা যান সুপ্তা রাণী দাশ
তারেক হাবিব, হবিগঞ্জ : শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কের ফরিদপুর এলাকার সড়ক দূর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকা সুপ্তা রাণী দাশ (৩০) এর মৃত্যুকে কেন্দ্র করে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। চালকের হাত থেকে নিজের সঙ্গম বাচাঁতেই চলন্ত নিএনজি গাড়ি থেকে লাফ দিয়ে মারা গেছেন বলে তিনি। এমনটাই অভিযোগ করেছেন নিহত স্কুল শিক্ষিকা সুপ্তা রাণী দাশের পরিবারের লোকজন। স্কুল ছুটির পর ধুলিয়াখাল এলাকার তার বাড়িতে ফেরার সময় স্থানীয় ফরিদপুর প্রাইমারী স্কুল এলাকায় তাকে একা পেয়ে চালক কৌশলে সিএনজিতে তুলে ভিন্ন পথে পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় আত্মরক্ষা করতেই তিনি লাফ দিয়ে গুরুতর আহত হন। পরে ঘটনার প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সিলেট এমজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পর চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে স্থানীয়রা তার পরিচয় সনান্ত করেছেন।
নিহত স্কুল শিক্ষিকার চাচা জন্টু দাশ জানান, চুনারুঘাট উপজেলার বদরগাজী এলাকার আব্দুল মতিন (৩৫) নামে এক ড্রাইভার তাকে হবিগঞ্জ পৌছানোর কথা বলে গাড়িতে তুলেন। সঠিক রাস্তায় না গিয়ে ভিন্ন রাস্তায় দ্রুত গতিতে গেলে চালকের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে লাফ দেয় সুপ্তা। আজ শুক্রবার পর্যন্ত লাশের ময়নাতদন্ত শেষ হয়নি, লাশ সিলেট থেকে হবিগঞ্জ পৌছলে দাহ কাজ সম্পন্ন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ওই শিক্ষিাকাকে একা পেয়ে অসৎ উদ্দেশ্যে ভিন্ন রাস্তায় যান। ইজ্জত বাচাতে তিনি সিএনজি থেকে লাফ দেন।
নিশাপট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জোৎন্সা আক্তার জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমরা তাকে দেখতে যাই। কিন্তু জ্ঞান না থাকায় দূর্ঘটনার প্রকৃত কারণ তার মূখ থেকে জানতে পাইনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি জানতে পারার পর শিক্ষা শাখাকে তদন্ত করে প্রতিবেদনের দায়িত্ব দেয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, ঘটনার খবর পেয়েছেন। তবে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনহত ব্যবস্থা নেয়া হবে।
(টিএইচ/এসপি/আগস্ট ১২, ২০২২)
পাঠকের মতামত:
- কাপাসিয়ায় রাস্তা বিরোধ ও মসজিদে যাতায়াতে বাধা, এলাকাবাসীর ক্ষোভ
- শিক্ষার পরিচয়
- জলবায়ু অভিযোজনে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা
- গ্যাস-জ্বালানি সংকট নিরসনে লাগবে আরও এক বছর: পর্যটন মন্ত্রী
- ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০ জনের নামে থানায় মামলা, গ্রেপ্তার ২
- শরিফপুরকে উন্নয়ন ও আধুনিকতায় বদলে দিতে চান যুবনেতা কনক
- গোপালগঞ্জে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব
- ধামরাই মন্দিরে মন্দিরে চলছে ষষ্ঠী পূজা
- দুর্গাপূজায় শ্লোগান উঠুক, ‘চিন্ময় প্রভু’র মুক্তি চাই’
- কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু, ৯ মণ্ডপে কঠোর নিরাপত্তা
- ‘শিক্ষকদের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা’
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই ১৯৭
- আসছে মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ
- সর্দি-কাশি, হজমের সমস্যা সমাধানে পানপাতা
- ‘কপ সম্মেলনে অভিযোজনের অর্থায়ন বাড়ানোর দাবি তুলতে হবে’
- বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার
- মৃত্যুদণ্ড কার্যকরের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প
- বুড়িমারী স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ
- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের কার্যক্রমে বাধা কাটল
- সুবর্ণচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ২ জন শিক্ষককে সংবর্ধনা
- নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
- শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, সরকারি অফিস খোলা শনিবার
- সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- দিনাজপুরে মুক্তিবাহিনীর আক্রমণে পাকবাহিনীর ১৭ জন সৈন্য নিহত হয়
- কোটালীপাড়ায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- বিএমএসএফ’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক শাহী
- কাদেরকে আয়নায় মুখ দেখতে বললেন ফখরুল
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- বৃষ্টির ছড়া
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
১৬ অক্টোবর ২০২৬
- কাপাসিয়ায় রাস্তা বিরোধ ও মসজিদে যাতায়াতে বাধা, এলাকাবাসীর ক্ষোভ
- জলবায়ু অভিযোজনে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা
- গ্যাস-জ্বালানি সংকট নিরসনে লাগবে আরও এক বছর: পর্যটন মন্ত্রী
- ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০ জনের নামে থানায় মামলা, গ্রেপ্তার ২
- শরিফপুরকে উন্নয়ন ও আধুনিকতায় বদলে দিতে চান যুবনেতা কনক
- গোপালগঞ্জে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব
- ধামরাই মন্দিরে মন্দিরে চলছে ষষ্ঠী পূজা
- কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু, ৯ মণ্ডপে কঠোর নিরাপত্তা
- সুবর্ণচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ২ জন শিক্ষককে সংবর্ধনা
- নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
-1.gif)








