খুশি চা শ্রমিকরা, রবিবার থেকে কাজে ফেরার প্রত্যাশা
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বিশাল অঙ্কের লোকশানের মুখে প্রায় ১৯দিন পর চলমান আন্দোলনের সমাপ্তি হতে চলেছে দেশের সম্ভাবনাময় চা শিল্পে। গত তিনদিন যাবত চা শ্রমিকরা অধির আগ্রহে অপেক্ষায় ছিলেন সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনার দিকে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের সমাপ্তি হলো। শনিবার বিকালে গণভবনে দেশের চা বাগান মালিকদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর ঘোষণা আসে প্রধানমন্ত্রী কর্তৃক নির্ধারিত ১৭০ টাকা দৈনিক মজুরির বিষয়টি। এই ঘোষণা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে শ্রমিকদের কাছে। এর পর পরই প্রতিক্রিয়া আসতে থাকে চা শ্রমিকসহ সংশ্লিষ্টদের কাছ খেকে।
শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বাচাশ্রই) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন দাস তার প্রতিক্রিয়ায় জানান,প্রধানমন্ত্রীর ১৭০ টাকা দৈনিক মজুরি ঘোষণায় খুশি চা শ্রমিকরা। তারা রবিবার থেকে কাজে ফিরবেন।
তিনি বলেন, শনিবার বিকালে গণভবনে চা বাগান মালিকপক্ষের সাথে বৈঠকের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চা শ্রমিকদের সবদিক বিবেচনা করে দৈনিক মজুরি ১২০টা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৭০টাকা নির্ধারণ করায় আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস ছিল, আস্থা ছিল যে তিনি আমাদের কখনো আশাহত করবেন না। আমরা তাঁর এই সিদ্ধান্তে সন্তুষ্ট।
সাধারণ সম্পাদক আরো বলেন, কিছু কিছু চা বাগানে রবিবার থেকেই শ্রমিকরা কাজে যোগাদান করবেন। দেশের নিবন্ধিত ১৮৭টি বাগানসহ আমাদের বাগান পঞ্চায়েত কমিটির কর্তৃক নির্বাচিত ফাঁড়ি বাগানসহ মোট ২৩২টি বাগানের কিছু কিছু বাগানে রবিবার থেকেই শ্রমিকরা হয়তো কাজে যাবেন।
ভাড়াউড়া চা বাগানের নারী চা শ্রমিক লক্ষ্মীগড় আঞ্চলিক নৃ-ভাষায় আনন্দের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী আমরার মাই-বাবা। তার মতামতের উপর কোনো কথা আমরার নাই আছে। আমরা বহুত খুশি আছি।’
চা বাগানের সর্দার জয় নায়ায়ন জেনা তার প্রতিক্রিয়ায় বলেন, আমাদের অনেক দিন বাগান বন্ধ গেছে। রবিবার চা বাগানে সাপ্তাহিক ছুটি। এখন যদি বাগান কর্তৃপক্ষ আমাদের বলে যে, তোমরা ক্যাশ প্লাকিং (নগদে পাতা উত্তোলন) করো তবে আমরা কাজে ফিরে যাবো। ১২০ টাকা দৈনিক মজুরিতে ক্যাশ প্লাকিং ছিল কেজি প্রতি ৪টাকা ৫০ পঞ্চাশ পয়সা। এখন তো ১৭০টাকা মজুরি নির্ধারিত হলো। এখন ক্যাশ প্লাকিং কেজি প্রতি কত পড়বে তা আগে নির্ধারিত হোক।
ফুলছড়া চা বাগানের বাগান পঞ্চায়েত সভাপতি জগৎবন্ধু রায় ঘাটোয়াল বলেন, প্রধানমন্ত্রীর নির্ধারিত দৈনিক ১৭০ টাকা মজুরিতে আমরা আনন্দিত। আমরা রবিবার আমাদের বন্ধের দিনেও কাজে যেতে চাই। তবে এজন্য আমাদের চা বাগানের বড় সাহেবের (ম্যানেজার) অনুমতির প্রয়োজন।
(একে/এএস/আগস্ট ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি ট্রাম্পের
- মহম্মদপুরে গ্রীষ্মের তপ্ত রোদে রঙিন কৃষ্ণচূড়া
- ‘সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি’
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
- ‘১৫ বছরে শেয়ার বাজার থেকে লুট ১ লাখ কোটি টাকা’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- ৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা
- মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবলাররা
- ‘ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে’
- আরও কমলো সোনার দাম, ভরি ২৪০৩৩৭ টাকা
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
৩০ এপ্রিল ২০২৬
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
-1.gif)








