মাগুরায় দুই গ্রামবাসীর সংঘর্ষে ১১ দোকান লুট, আটক ৭
দীপক চক্রবর্তী, মাগুরা : ফুটবল খেলাকে কেন্দ্র করে মাগুরার মহম্মদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ১১টি দোকানে লুট হয়েছে এবং ৭ ব্যক্তি আটক হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে তুচ্ছ ঘটনায় উপজেলার বিনোদপুর ও ঘুল্লিয়া গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিনোদপুর বাজারে ঘুল্লিয়া গ্রামের ব্যবসায়ীদের দোকান বেছে বেছে লুট করা হয়েছে। বিনোদপুর গ্রামের সংঘবদ্ধ লোকেররা এই লুটতরাজ করেন বলে জানা যায়। এ ঘটনার পর নানা আশঙ্কায় বুধবার সকাল থেকেই বিনোদপুর বাজারের অধিকাংশ দোকান-পাট খুলছেন না ব্যবসায়ীরা। এলাকায় পুলিশের পাশাপাঁশি র্যাব সদস্যরাও টহল দিচ্ছেন।
সুত্র জানায়, গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিনোদপুর হাইস্কুল মাঠে গ্রীস্মকালীন স্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করে রাড়িখালী মাধ্যমিক বিদ্যালয় এবং ঘুল্লিয়া দাখিল মাদ্রাসা। টাইব্রেকারে ঘুল্লিয়া দাখিল মাদ্রাসা পরাজিত হয়। এরপর ঘুল্লিয়া দাখিল মাদ্রাসা একাদশের খেলোয়াড়রা প্রতিপক্ষ রাড়িখালী মাধ্যমিক বিদ্যালয় একাদশের খেলোয়াড়দের উপর চড়াও হয়ে মারধোর করে। পরে এ বিষয়টি ঘুল্লিয়া ও বিনোদপুর গ্রামবাসীদের মধ্যে সংঘাতের রুপ নেয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়টি সমাধানের জন্য মঙ্গলবার রাতে থানায় ডাকা হয় উভয় পক্ষকে। আর কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার জন্ম দেবেন না মর্মে দুই পক্ষই অঙ্গিকার করেন। এরপর থানা থেকে বেরিয়ে বাড়িতে যাবার পথে যশপুর পৌছলে ঘুল্লিয়া গ্রামের লোকজন বিনোদপুর গ্রামের রাজিব (২৮) নামের এক যুবককে পিটিয়ে মারাত্বক আহত করে। তাকে প্রথমে মাগুরা পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। রাজিব বিনোদপুর গ্রামের ওয়াজেদ আলী বিশ^াসের ছেলে।
মঙ্গলবার রাতে রাজিবের উপর হামলার পর ফুসে ওঠেন বিনোদপুর গ্রামের মানুষ। এদিন মধ্যরাতে বিনোদপুর বাজারে ঘুল্লিয়া গ্রামের ব্যবসায়ী এমন ১১টি দোকান লুট হয়। এরমধ্যে অনিমেষের কাপড়ের দোকান, মিন্টুর কসমেটিকের দোকান, সাজ্জাদের স্যান্ডেলের দোকান, বক্কার শিকদারের ভূষির দোকান, ইলিয়াসের পার্টসের দোকান, হাসানের মুদি দোকান, মাববুব আলমের সার-কীটনাশকের দোকান, শাহজাহান শিকদারের হার্ডওয়ারের দোকান, বকুল মোল্যার স্যান্ডেলের দোকান, সেলিম জাবেদের ডেকোরেটরের দোকান এবং ইলিয়াসের মুদি দোকানের মালপত্র-পণ্য ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
বুধবার ৭ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে বিনোদপুর বাজারে গিয়ে দেখা যায়, বিনোদপুর বাজার ও বিনোদপুর চৌরাস্তা বাজারের ৯৯ ভাগ দোকানই বন্ধ। মহম্মদপুর ও মাগুরার থানা পুলিশের পাশাপাঁশি র্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে গোটা বাজারে।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার বিষয়টি শুধুমাত্র ইস্যু, মূলত: দুই গ্রামবাসীর মধ্যকার পূর্ববিরোধের জেরে এসব অপ্রতাশিত ঘটনা ঘটানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রাখা হয়েছে।
(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২২)
পাঠকের মতামত:
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ‘রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন’
- গ্যাসের স্বল্পচাপ, রান্নাঘর থেকে শিল্প-বাণিজ্যে আরও ভোগান্তির আশঙ্কা
- নড়াইলে ইউপি সদস্য মনি মিয়া হত্যা, জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
- ‘পুলিশ পদকের তালিকায় ত্রুটি, যাচাই শেষে প্রকাশ হবে’
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
- আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাতৃভূমির স্বাধীনতা
- বড়াইগ্রামে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু, অন্তরালে ভংঙ্কর কিছু তথ্য
- ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২
- সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ
- নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কালিগঞ্জে ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামুনের ১০ দিনের রিমাণ্ড আবেদন
- ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’
- সংকট, দখলদারি ও অরাজকতার আবর্তে বাংলাদেশ: রাষ্ট্রীয় অস্তিত্ব ও নাগরিক সুরক্ষার চরম বার্তা
- আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির
- বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
- চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ইন্তেকাল
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- চড়ুইভাতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২৬ জুলাই ২০২৬
- নড়াইলে ইউপি সদস্য মনি মিয়া হত্যা, জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
-1.gif)








