সিরাজগঞ্জে প্রার্থী, সমর্থক ও ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ, সিসি ক্যামেরা স্থাপনের দাবি
সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে জেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারনা। সাধারন ওয়ার্ডের এক সদস্য প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দি প্রার্থী, তার সমর্থক ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সুষ্ঠ, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য ভোটের দিন ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন একজন প্রার্থী। তবে অভিযোগ অস্বীকার করে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন অভিযুক্ত প্রার্থীও।
সোমবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নি অফিসার বরাবর পৃথক দুটি আবেদনে এই দাবি জানান জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো: ইকবাল হোসেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নি অফিসার বরাবর পাঠানো লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ৭নং ওয়ার্ডের সাধারন সদস্য পদপ্রার্থী মো: আ: রহিম জেলার শাহজাদপুর পৌর এলাকার স্থায়ি বাসিন্দা। তিনি ঐ ওয়ার্ডের অপর প্রার্থী মো: ইকবাল হোসেনকে ভোটের দিন ভোটকেন্দ্রে যেতে দেয়া হবে না বলে হুমকি দিচ্ছেন। একই সাথে ইকবাল হোসেনের কর্মি সমর্থক ও সাধারন ভোটারদের নানাবিধ হুমকি দেয়া হচ্ছে। সুষ্ঠ ও অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে হুমকি দাতার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের দাবি জানানো হয় প্রথম আবেদনে। একই প্রার্থী দ্বিতীয় আবেদনে হুমকির বিষয়টি উল্লেখ করে অবাধ ও সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করার জন্য ভোটের দিন শাহজাদপুর উপজেলার শাহজাদপুর পাইলট হাইস্কুল কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান।
এ বিষয়ে অভিযোগকারি প্রার্থী মো: ইকবাল হোসেন জানান, গত মেয়াদে আমি সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ছিলাম। ঐ সময়ে আমি আমার এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করতে সক্ষম হয়েছি। ফলে এবারো ভোটারেরা আমাকেই নির্বাচিত করবেন। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপর প্রার্থী আ: রহিম আমাকে ভোটের দিন ভোটকেন্দ্রে যেতে দিবেনা বলে হুমকি দিচ্ছে। একই সাথে আমার কর্মি, সমর্থক ও সাধারন ভোটারদেরও হুমকি দিচ্ছে। এ অবস্থায় তার বিরুদ্ধে ব্যাবস্থা না নিলে ভোটের পরিবেশ বিঘ্নিত হবে।
তিনি আরো জানান, আমি আশংকা করছি ভোটের দিন ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টি হতে পারে। আমাকে পরাজিত করতে ষড়যন্ত্র করা হচ্ছে। অবাধ ও সুষ্ঠ পরিবেশে ভোটগ্রহন সম্পন্ন করতে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা প্রয়োজন।
প্রতিদ্বন্দি প্রার্থী মো: আব্দুর রহিম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জনপ্রিয়তায় ভিত হয়ে এসব অভিযোগ করা হচ্ছে। অভিযোগকারি প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনে সে ষড়যন্ত্র করছে। আমিও দাবি জানাই ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হোক। যেন সুষ্ঠ ও অবাধে ভোটারেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার ড. ফারুখ আহম্মেদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
(এসআইএস/এএস/অক্টোবর ০৫, ২০২২)
পাঠকের মতামত:
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
-1.gif)








