মাগুরা দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তিতে ফিরে দেখা
মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়টির পূর্বে নাম ছিলো মহালক্ষী বালিকা বিদ্যালয়। এটি সরকারি বালিকা বিদ্যালয়ে রূপান্তরিত হওয়ায় সাধারণ ছাত্রছাত্রীরা সেখানে ভর্তির সুযোগ পাচ্ছিলনা। সেকারণেই কিছু মানুষের বোধদয় হয় আরেকটি বালিকা বিদ্যালয় করা যায় কিনা। মাগুরা এজি একাডেমির প্রধান শিক্ষক খান জিয়াউল হক সে লক্ষ্যে ১৯৭২ সালের ফেব্রƒয়ারি মাসে মাগুরার কিছু গণ্যমান্য এবং বিদ্যোৎসাহী ব্যাক্তিকে মাগুরা সরকারি বিদ্যালয়ে আহবান করেন। যাদের মধ্যে ছিলেন সাবেক সংসদ সদস্যএডভোকেট আছাদুজ্জামান, সাইয়েদুল হকসহ বেশ কয়েকজন। নেপথ্যে ভুমিকা রাখেন তৎকালীন মন্ত্রী এডভোকেট সোহরাব হোসেন। এডভোকেট আছাদুজ্জামানকে সভাপতি এবং খান জিয়াউল হককে সম্পাদক করে শুরু হয় স্কুলের কাজ। তখন সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আনোয়ারা খাতুন।
এ ব্যাপারে তিনি যথেষ্ট সহযোগিতা করেন। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে মাগুরায় একটি বেসরকারি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে এবং তার কার্যক্রম প্রাথমিক অবস্থায় মাগুরা একাডেমীতে পরিচালিত হবে। প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয় এবি লুৎফে আলী বাবু মিয়াকে। উমা রাণী নামে গোয়ালখালীর একটি মেয়েকে সপ্তম শ্রেণীতে ভর্তির মাধ্যমে স্কুলের যাত্রা শুরু করে স্কুলটি। সাথে সাথে কল্পনা ঘোষ, রোকেয়া সুলতানা, রওনক জাহান এবং রিজিয়া সুলতানাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয় শিক্ষক হিসেবে। মাগুরা এজি একাডেমীতে মর্নিং শিফটে ক্লাশ শুরু হলো। খান জিয়াউল হক একাডেমীর শিক্ষকদেরকে অনুরোধ করেন বিনা পারিশ্রমিকে দুধমল্লিক স্কুলের ক্লাস নিতে। তাঁরাও সানন্দে রাজি হয়ে যান এ প্রস্তাবে। এজি একাডেমি স্কুল থেকে চক, ডাস্টার, খাতা এমনকি ঘন্টা দিয়েও সহযোগিতা করেন খান জিয়াউল হক।
রোকেয়া সুলতানার সাক্ষাৎকার থেকে জানা যায়, খান জিয়াউল হকের সাথে তারা বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্রী সংগ্রহ করেছেন।
খান জিয়াউল হক তার জীবনিতে উল্লেখ করেছেন, স্কুলের জন্য একখণ্ড জমি ক্রয়ের চেষ্টা করলেও অর্থের অভাবে সম্ভব হচ্ছিলনা। শহরের জিটি স্কুলের জায়গাটি ফাঁকা পড়ে ছিলো কিন্তু তা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আকবর বাহিনী প্রধান আকবর হোসেন মিয়াকে তার অসামান্য অবদানের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। আকবর সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরীর স্বার্থে জায়গাটি সানন্দে ছেড়ে দিতে রাজি হন। সর্বসম্মতি ক্রমে এখানেই স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
১৯৭৪ সালে তৎকালীন মন্ত্রী, মাগুরার কৃতি সন্তান সোহরাব হোসেন স্কুলটির ভিত্তিপ্রস্তর উদঘাটন করেন। নির্মাণ কাজ শুরু হলেও টাকার অভাবে তা সম্পন্ন করা সম্ভব হচ্ছিলনা। দ্বারে দ্বারে ঘুরেও তেমন সহযোগিতা পাওয়া যাচ্ছিলো না। এই দুঃসময়ে পাশে এসে দাঁড়ান মাগুরার বিশিষ্ট ব্যবসায়ী দরবেশ আলী মিয়া। বিদ্যালয় ভবন নির্মাণের জন্য তিনি শর্ত সাপেক্ষে দশ হাজার টাকা প্রদান করতে রাজি হন। শর্ত অনুযায়ি তার বাবার নামে বিদ্যালয়ের নাম রাখা হয় দুধমল্লিক বালিকা বিদ্যালয়।
মিসেস কল্পনা ঘোষ এক সাক্ষাৎকারে বলেন, বিদ্যালয়ের ক্লাশ মাগুরা একাডেমীতেই চলতে থাকে। ১৯৭৪ সালের ১লা জানুয়ারী প্রথম বোর্ডের স্বীকৃতি পায়। ১৯৭৫ সালে প্রথম ব্যাচ এসএসসি পরীক্ষা দেয়। এসময় একাডেমীর শিক্ষকদের সুনামের কারণে ছাত্রীর সংখ্যা দুই শতাধিকে দাঁড়ায়। এদিকে ভবনের কাজও দ্রুত চলতে থাকে। ১৯৭৭ সালে বর্তমান ক্যাম্পাসে সেমিপাকা একটি ভবন নির্মাণ করা হয়।
বিভিন্ন সূত্রে জানা যায়, নতুন ভবনে উঠে আসার পর বিশিষ্ট শিক্ষক সরোজনাথ মৌলিককে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়। তবে তিনি স্কুল থেকে বেতন নিতেন না। যতদিন ছিলেন বিনা বেতনে কাজ করতেন। নতুন ভবনে কিছু নতুন শিক্ষকও নিয়োগ দেয়া হয়। যার মধ্যে জাহাঙ্গীর আলম, আব্দুস সোবহান, মনোয়ারা, আছিয়া খাতুন, অমরেশ সিকদার, আলাউদ্দীন মৌলভী, শচীন সরকার, যুথি প্রমূখের নাম উল্লেখখযোগ্য।
সরোজনাথ মৌলিক অবসর গ্রহণের পর আবু আল জাহির প্রধানশিক্ষক হিসেবে নিয়োগ পান। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে স্কুলটি বিশেষ ভূমিকা রাখতে শুরু করে।
এই স্কুলের ছাত্রী সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি মাগুরার একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। স্কুলের ছাত্রী সংগীতশিল্পী হাসিয়ারা হাসি ১৯৮৩ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় লোক সঙ্গীতে জাতীয় চ্যাম্পিয়ন হয়। এছাড়া স্কুলের অসংখ্য ছাত্রী দেশ বিদেশের বিভিন্ন স্থানে সুনাম অর্জন করেছেন।
(এম/এসপি/অক্টোবর ০৭, ২০২২)
পাঠকের মতামত:
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ‘রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন’
- গ্যাসের স্বল্পচাপ, রান্নাঘর থেকে শিল্প-বাণিজ্যে আরও ভোগান্তির আশঙ্কা
- নড়াইলে ইউপি সদস্য মনি মিয়া হত্যা, জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
- ‘পুলিশ পদকের তালিকায় ত্রুটি, যাচাই শেষে প্রকাশ হবে’
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
- আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাতৃভূমির স্বাধীনতা
- বড়াইগ্রামে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু, অন্তরালে ভংঙ্কর কিছু তথ্য
- ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২
- সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ
- নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কালিগঞ্জে ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামুনের ১০ দিনের রিমাণ্ড আবেদন
- ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’
- সংকট, দখলদারি ও অরাজকতার আবর্তে বাংলাদেশ: রাষ্ট্রীয় অস্তিত্ব ও নাগরিক সুরক্ষার চরম বার্তা
- আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির
- বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
- চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ইন্তেকাল
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- চড়ুইভাতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২৬ জুলাই ২০২৬
- নড়াইলে ইউপি সদস্য মনি মিয়া হত্যা, জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
-1.gif)








