রাজারহাটের অরক্ষিত রেলক্রসিংগুলোতে ব্যারিয়ার ও গেটম্যান না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাটে ৮টি রেল ক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান নেই। এসব রেল ক্রসিং দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন ও জনসাধারণ। ফলে অরক্ষিত রেলক্রসিংগুলোতে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এসব রেলক্রসিংয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটারও আশংকা করছে এলাকাবাসীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজারহাট উপজেলায় প্রায় ১৫কিলোমিটার রেলপথ রয়েছে। লালমনিরহাটের তিস্তা থেকে রাজারহাট হয়ে কুড়িগ্রাম-রমনা পর্যন্ত রেল সড়কে কুড়িগ্রাম এক্্রপ্রেস, শাটল এবং কমিউটার মোট ৩টি ট্রেন প্রতিদিন ৬বার যাওয়া আসা করে। এই রেল পথেই অনুমোদিত ৬টি ও অনুনমোদিত (অনুমোদনহীন) ৬টি সহ মোট ১২টি রেল ক্রসিং রয়েছে। এরমধ্যে উপজেলার রাজারহাট-কুড়িগ্রাম রোডের টি-১৬ জে ব্যস্ততম রেলগেটটিতে একাধিক গেটম্যান থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ১জন গেটম্যান। রাজারহাট হাসপাতাল রোডস্থ রাজারহাট-সেলিম নগর রেল ক্রসিং (টি/১৫/জে) এবং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন (টি-১৪জে) রেলগেট ২টিতে ব্যারিয়ার ও গেটম্যান থাকার ঘর থাকলেও কোন গেটম্যান নেই। অন্যদিকে উপজেলার সিংগারডারড়ীহাট-বড়বাড়ি রোডস্থ রেলগেট এবং ভীমশর্মা ও চায়না বাজার (ইঞ্জিনিয়ারিং) রেলগেট ৩টিতে গেটম্যান থাকলেও অনুমোদনহীন আরো ৬টি রেল ক্রসিংয়ে কোন ব্যারিয়ার বা গেটম্যান নেই। সেগুলো হচ্ছে, মন্ডলের বাজার, সুন্দরগ্রাম পুটিকাটা, সিরাজ উদ্দিন এতিমখানা, উপজেলা ভূমি অফিস সংলগ্ন,রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ সংলগ্ন রেলক্রসিং এবং দিনোবাজার।
এলাকাবাসী জানান, রাজারহাট-সেলিম নগর এবং মডেল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেলগেট ২টির উপর দিয়ে প্রতিদিন শতশত যানবাহন ও পথচারী চলাচল করে। এছাড়া রেল সড়কের ২দিকের বিভিন্ন পেশার অসংখ্য মানুষ প্রতিদিন হাটবাজার ও অফিস প্রতিষ্ঠানে যাতায়াত করেন। একই ভাবে রেল ক্রসিং ২টির উপর দিয়ে প্রতিদিন পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে শিক্ষার্থীরা রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি মীরইসমাইল হোসেন কলেজ, রাজারহাট মডেল মহিলা বিএম ও কৃষি ডিপ্লোমা কলেজ, রাজারহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এবং রাজারহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে। অথচ রেল বিভাগ গুরুত্বপূর্ণ এই রেল ক্রসিং ২টিতে কোন গেঁটম্যান নিযুক্ত করেননি। সম্প্রতি রাজারহাট হাসপাতাল রোডস্থ রাজারহাট-সেলিম নগর রেল ক্রসিংয় ট্রেনের ধাক্কায় একটি অটোরিকসা দুমরে-মুসরে যায়। প্রায়ই ছোট-খাট দূর্ঘটনা ঘটে এই রেলগেটটিতে।
এভাবে উপজেলার অনুমোদিত-অননুমোদিত ১২টি রেলগেটের মধ্যে ৮টিই সম্পূর্ণরুপে অরক্ষিত অবস্থায় থাকায় জনসাধারন ও যানবাহন পারাপার হচ্ছে ঝুঁকি নিয়ে। এই রেলগেট গুলোতে গেটম্যান নিয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরকারি রাজারহাট মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সফিকুল ইসলাম রানা বলেন, যেসব রেল ক্রসিংয়ে গেটম্যান নেই, সেগুলোতে মানুষের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষের দ্রুত গেটম্যান নিয়োগ দেয়া উচিত।
রবিবার (২৩ অক্টোবর) কুড়িগ্রাম জেলা রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জানান, বিভাগীয় পরিবহন তত্ত্বাবধায়ক ও বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের নিকট আমরা একাধিকবার গেটম্যান নিয়োগের দাবিতে আবেদন করলেও কোন লাভ হয়নি।
রাজারহাট রেলওয়ে ষ্টেশন মাষ্টার (ভারপ্রাপ্ত) মাইদুল ইসলাম বলেন, যেসব রেলগেটে গেটম্যান নেই তা অবগত করে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট গেটম্যান নিয়োগের অনুরোধ করা হয়েছিল। কিন্তু কোন কাজ হয়নি।
(পিএমএস/এএস/অক্টোবর ২৩, ২০২২)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








