বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : প্রেস নোটে ঘোষিত বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জেলার ১৫ ইউনিটের নেতারা। শনিবার (১৯ নভেম্বর ২০২২) দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতৃবৃন্দ এই দাবি জানান।
ঘোষিত কমিটি বাতিল করে বিষয়টির সুরাহা করা না হলে বগুড়ায় ছাত্রলীগের আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে এবং কোন সহিংস ঘটনার সূত্রপাত হলে সেই দায়ভার দায়িত্বশীল ব্যক্তিবর্গের ওপর বর্তাবে বলে সংবাদ সম্মেলনে হুঁসিয়ারি দেওয়া হয়। উল্লেখ্য, বগুড়া জেলায় ১২টি উপজেলাসহ বিভিন্ন কলেজে ছাত্রলীগের ১৯টি ইউনিট রয়েছে। এরমধ্যে আদমদীঘি ও সোনাতলা উপজেলা এবং সরকারি মজিবুর রহমান মহিলা কলেজ ও গাবতলী ডিগ্রি কলেজে কোন কমিটি নেই। অপর ১৫ ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ যৌথভাবে এই সংবাদ সম্মেলনে দাবি উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ওবাইদুল্লাহ সরকার স্বপন। তিনি বলেন, গত ৭ নভেম্বর কেন্দ্রীয় কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে। সেই কমিটি দেখে শুধু বগুড়ার রাজনৈতিক নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও হতবাক। দুঃসময়ে ও দুর্দিনের ত্যাগী-পরিশ্রমী রাজপথের একনিষ্ঠ কর্মীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। দুঃসময় ও দুর্দিনের ত্যাগী পরিশ্রমী রাজপথের একনিষ্ঠ কর্মীদের বাদ দিয়ে অর্থের দাপটে বাণিজ্যিক উপায়ে হাইব্রিড নতুন মুখদের কমিটিতে পদায়ন করার কারণে বগুড়ায় দলীয় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে বগুড়া জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ দায়িত্ব নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করায় কমিটি বাতিলের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত রাখা হয়। কিন্তু সময় ক্ষেপনের পরে তারা সমাধানে ব্যর্থ হওয়ায় পুনরায় বিক্ষোভ কর্মসূচি শুরু হয় এবং অযোগ্য কমিটিকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সত্বর এই অনৈতিক কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাদের সমন্বয়ে কমিটি গঠন না করা হলে আন্দোলন অব্যাহত থাকবে।
এক প্রশ্নের জবাবে তারা বলেন, কমিটিতে যাঁকে সভাপতি ঘোষণা করা হয়েছে তিনি গত বছর পূজার সময় মদ্যপ অবস্থায় শহরের চেলোপাড়ায় গণপিটুনিতে আহত হন। সাধারণ সম্পাদককে বগুড়ার রাজনৈতিক অঙ্গণে কেউ চেনে না, বগুড়ার কোন শিক্ষাপ্রতিষ্ঠানের তিনি ছাত্রও নন। এছাড়াও এই কমিটিতে মাদকব্যবসায়ী, মাদকসেবী, চাঁদাবাজ, ছিনতাইকারী, সমকামী, অপহরণকারী এমন অভিযোগে অভিযুক্তরা স্থান পেয়েছে। এই কমিটি ছাত্রলীগের গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। তারা আরো জানান, অথর্ব অযোগ্য কমিটি বিপুল অর্থের বিনিময়ে গঠিত তার প্রমাণ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ ইমাম বাকের-এর কল রেকর্ড প্রমাণ করেছে বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি অর্থের বিনিময়ে গঠিত হয়েছে এবং ভবিষ্যতে সরকারি আযিযুল হক কলেজের কমিটিও অর্থের বিনিময়ে হবে। সংবাদ সম্মেলনে বগুড়া জেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ অবিলম্বে অনৈতিক অথর্ব বগুড়া জেলা কমিটি বাতিলের মাধ্যমে ছাত্রলীগকে কলঙ্কমুক্ত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে বগুড়া জেলা ছাত্রলীগের ১৫ টি ইউনিটের মধ্যে শাজাহানপুর উপজেলা কমিটির সভপতি রাকিবুল ইসলাম রঞ্জু, সরকারি শাহ সুলতান কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাব্বী স্বাধীন, বগুড়া শহর শাখার সভাপতি সুজিত কুমার, শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বগুড়া সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি কেএম মোজাম্মেল হোসাইন বুলবুল, কাহালু উপজেলা শাখার সভাপতি সৌগির আহমেদ রিতু, নন্দীগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক শুভ আহমেদ, শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম পারভেজ মুকুল, দুপচাঁচিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নূর ইসলাম, ধুনট উপজেলা শাখার সভাপতি জাকারিয়া খন্দকার, গাবতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব, সারিয়াকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল, সরকারি নাজির আকতার কলেজ সোনাতলা শাখার সভাপতি মোঃ সুমন, সরকারি সান্তাহার ডিগ্রী কলেজ শাখার সভাপতি রাজন কুমার সহ প্রমুখ।
(এটিআর/এসপি/নভেম্বর ১৯, ২০২২
পাঠকের মতামত:
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
-1.gif)








