মাদক সেবীকে সম্পাদক করে বেলকুচি উপজেলা শ্রমিকলীগের কমিটি গঠন, প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : মাদক সেবীকে সাধারণ সম্পাদক করে জাতীয় শ্রমিক লীগ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পকেট কমিটি গঠন করার অভিযোগ উঠেছে। প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পদ বঞ্চিতরা।
গত ১০’ই নভেম্বর কমিটি অনুমোদন দেয়া হলে আ বৃহস্পতিবার বিকেলে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে কমিটি বাতিলের দাবি জানান পদ বঞ্চিতরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সাবেক কমিটির সাংস্কৃতিক সম্পাদক মো: মোতালেব হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ছয় বছর পূর্বে সম্মেলনের মাধ্যমে জাতীয় শ্রমিক লীগ বেলকুচি উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। কিন্তু ঐ কমিটির অনেক নেতা-কর্মি নিস্ক্রিয় হয়ে পড়ায় সম্প্রতি জাতীয় শ্রমিকলীগ বেলকুচি উপজেলা শাখার সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। কিন্তু সম্মেলনের পূর্ব মুহুর্তে জেলা জাতীয় শ্রমিক লীগ মো: সাহেব আলী সরকারকে সভাপতি ও মো: ফরহাদ আলী মিয়াকে সাধারন সম্পাদক করে উপজেলা কমিটি অনুমোদন দেয়। নবগঠিত কমিটিতে মাদক সেবী, মাদক ব্যাবসায়ী, চাঁদাবাজ ও সংগঠন বিরোধীদের স্থান দেয়া হয়েছে বলে দাবি করেন। এদের মধ্যে নবগঠিত কমিটির সাধারন সম্পাদক মো: ফরহাদ মিয়া পরিচিত একজন মাদক সেবী, মাদক সেবনের ঘটনায় পুলিশ তাকে একাধিকবার আটক করে। এ বিষয়ে মামলাও চলমান রয়েছে। বেলকুচি থানার এফআই আর নং-১৩/১৯৭ তারিখ ১৬ অক্টোবর ২০১৯ ইং।
বক্তারা আরো বলেন, আমরা নবগঠিত পকেট কমিটি বাতিল করে নতুন সম্মেলন চাই, সম্মেলনের মাধ্যমে স্বচ্ছতার সাথে কমিটি গঠনক রার দাবি জানাই। এই দাবি মানা না হলে আমরা পদ বঞ্চিতরা নতুন সিদ্ধান্ত গ্রহন করবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ বেলকুচি উপজেলা শাখার সদস্য ফিরোজ সেখ, আব্দুল্লাহ, মানিক, রহমত আলী, সামিউল ইসলাম, মো: মাজেম আলী, অলি আহম্মেদ, মো: আলহাজ, রকিব উদ্দিন, আবুল কালাম আজাদ, হিরা জুয়েল, উপজেলা ভ্যান রিকশা মালিক সমিতির সভাপতি মো: কোরবান আলী প্রমূখ।
অভিযুক্ত নব গঠিত জাতীয় শ্রমিকলীগ বেলকুচি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: ফরহাদ মিয়া বলেন, আমাকে সন্দেহমূলকভাবে মাদক মামলায় আটক করেছিল।
এ বিষয়ে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের চান বলেন, উপজেলা শ্রমিক লীগের কার্যকরি কমিটির রেজুলেশনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি জেলা আওয়ামী লীগ ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগ অবগত রয়েছে। আর সাধারণ সম্পাদক মাদক সেবনের সাথে সম্পৃক্ত বা পুলিশ তাকে আটক করেছিল এ বিষয়টি আমরা অবগত নয়। এ ধরনের অভিযোগের সত্যতা থাকলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে।
বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশানুর বিশ্বাস বলেন, যারা সংবাদ সম্মেলন করেছে তারা শ্রমিক লীগের কেউ না। এরা স্থানীয় এমপি’র লোক। এমপির অপছন্দের লোকজন কমিটিতে আসায় এগুলো করা হচ্ছে।
(এস/এসপি/নভেম্বর ২৪, ২০২২)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








