লোহাগড়ায় অবৈধ কয়লার কারখানা
অনুমোদন নেই, দূষিত হচ্ছে পরিবেশ
রুপক মুখার্জি, লোহাগড়া : লোহাগড়ায় সরকারি অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই গড়ে উঠেছে কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর কারখানা। পরিবেশ ও বন মন্ত্রনালয়ের পরিপত্রে পরীক্ষিত নতুন প্রযুক্তির পরিবেশবান্ধব কারখানা স্থাপনের নীতিমালা থাকলেও সেই নীতিমালাকে বৃদ্ধাংগুলী দেখিয়ে লোহাগড়ার পার-মল্লিকপুর গ্রামের চরেরডাঙ্গায় বেআইনি ভাবে গড়ে উঠেছে কয়লা তৈরীর কারখানা। জনবসতির পাশে গড়ে ওঠা কয়লার কারখানা থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনই জমির ফসল উৎপাদন প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে। এছাড়াও, কয়লা কারখানা থেকে নির্গত ধোঁয়ায় মানবদেহে ক্যান্সারসহ নানা জটিল রোগ ব্যধিতে আক্রান্ত হওয়ার আশংকায় শংকিত সংশ্লিষ্ট এলাকাবাসী।
খোঁজ-খবর নিয়ে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার ০৯ নং মল্লিকপুর ইউনিয়নের পার-মল্লিকপুর গ্রামের পশ্চিম-দক্ষিণ অংশে চরেরডাঙ্গায় বিস্তীর্ণ ফসলী মাঠের মধ্যে কোন প্রকার অনুমোদন ছাড়াই গঠে উঠেছে কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর কারখানা। নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের শালিখা গ্রামের মো: ছালাম শেখের ছেলে লাবলু শেখ বেআইনিভাবে গড়ে তুলেছেন এ কয়লা কারখানা।
কয়লা তৈরীর কারখানার মিস্ত্রী লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ী গ্রামের লাবলু কাজী আলাপ কালে জানিয়েছেন, কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করার জন্য ইট-মাটি দিয়ে ছয়টি চুলা তৈরী করা হয়েছে। এসব চুলার মধ্যে বিভিন্ন বনজ ও ফলজ গাছ বিশেষ প্রক্রিয়ায় পুড়িয়ে তৈরী করা হচ্ছে কয়লা। এসব কয়লা রাজধানী ঢাকা সহ অন্যান্য শহরে চড়া দামে বিক্রি করা হয় বলে জানান। তবে এই কয়লা কারখানার অনুমোদন আছে কি না তা তিনি জানেন না।
এ ব্যাপারে কয়লা কারখানার মালিক লাবলু শেখের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কয়লার কারখানা করতে কোন অনুমতি লাগে না। তাছাড়া তিনি হুংকার দিয়ে বলেন, আমি আওয়ামীলীগ করি, আপনাদের যা মনে চায় তাই লেখেন।
পার-মল্লিকপুর গ্রামের চরেরডাঙ্গার জমির মালিক হাই শেখ, মিকাইল শেখ, মিন্টু শেখ, কুদ্দুস ফকির ও বাবু ফকির বলেন, চরেরডাঙ্গা মাঠটি মূলত: ফসলী জমি। অথচ বিস্তীর্ণ ফসলের মাঠের মধ্যে কয়লা কারখানা স্থাপন করে শুধু পরিবেশ দূষিত হচ্ছে না, বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। তারা অবিলম্বে চরেরডাঙ্গা এলাকার কয়লা কারখানা বন্ধে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
কথা হয় নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কামাল মেহেদীর সাথে। তিনি বলেন, লোহাগড়ায় অবৈধ কয়লা কারখানার বিষয়ে আমার জানা নেই। তবে আপনারা অভিযোগ করেছেন, খুব শীঘ্রই এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(আরএম/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৩)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








