একশো এগারো শূন্যপদ নিয়ে প্রাথমিক শিক্ষার মন্থরগতি
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। সুষ্ঠু ভাবে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে মাথা উঁচু করে দাঁড়াবে শিশুরা। প্রাথমিক শিক্ষাই শিক্ষার মূল ভিত্তি হলেও কেন্দুয়া উপজেলায় ১শ ১১টি শূন্যপদ নিয়ে প্রাথমিক শিক্ষার মন্থরগতি। এর ফলে আশানুরুপ কোন ফল না পেয়ে ৩২ হাজার ৫শ ৭৫ জন কোমলমতি শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠেছে।
কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১শ ৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক শিক্ষার কার্যক্রমকে গতিশীল করতে সরকার নানামুখি সুযোগ সুবিধাও প্রদান করছে। তবে কেন্দুয়ায় ১শ ১১টি শূন্যপদ থাকায় পাথমিক শিক্ষার কার্যক্রমে গতিশীলতা হারাচ্ছে। তাছাড়া অনেক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের অবহেলা, ছাত্র-ছাত্রীদের হাজিরা খাতার সাথে উপস্থিত ছাত্র-ছাত্রীর সংখ্যার গড়মিল শিক্ষা কার্যক্রমকে পেছন দিকে নিয়ে যাচ্ছে।
প্রাথমিক বিদ্যালয়গুলোতে সঠিক পাঠদান কার্যক্রম পরিচালিত না হওয়ায় ছাত্র-ছাত্রীদের অভিভাবকগন কিন্ডার গার্টেন ও কওমি মাদ্রাসার দিকে ছেলে মেয়েদেরকে ঝুকে পড়ছেন। নিয়মিত বিদ্যালয়গুলিতে তদারকির অভাবে শিক্ষক শিক্ষিকাগণ তাদের মত করে পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন। কেন্দুয়া উপজেলায় সহকারি শিক্ষা কর্মকর্তার ৭টি পদের মধ্যে আছেন মাত্র ৩ জন। ওই তিনজন জোড়াতালি দিয়ে কোন মতে গোটা পাঠদান কার্যক্রম পর্যবেক্ষন করছেন। ১শ ৮২ জন প্রধান শিক্ষক থাকার কথা থাকলেও ৪৬টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। তাছাড়া ৫৯ জন সহকারি শিক্ষকের পদও শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে।
সবমিলে ১শ ৫ জন শিক্ষক শিক্ষিকার পদ শূন্য থাকায় পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। সরকার বছর প্রথম দিকে নতুন পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দিলেও শিক্ষক শিক্ষিকার অভাবে বছরে পাঠদান কার্যক্রম পরিপূর্ণ ভাবে হয়না। সব মিলিয়ে প্রাথমিক শিক্ষা তেমন ভাবে এগুচ্ছেনা। অফিস সহকারি পদে ২ জনের মধ্যে আছেন ১ জন এবং অফিস সহায়কের ১টি পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ছাত্র-অভিভাবকগনের অভিযোগ শিক্ষকরা সময়মত বিদ্যালয়ে আসা যাওয়া করেননা। ছেলে মেয়েরা কী লেখাপড়া করল কী করলনা তাও ঠিকমত দেখভাল করেন না। এর ফলে অনেক অভিভাবক মানসম্মত শিক্ষা লাভের আসায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে নামে মাত্র ভর্তি থাকলেও তাদেরকে কিন্ডার গার্টেনে নিয়ে লেখাপড়া করাচ্ছেন। ৯৬৮ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করলেও ১৩৩ জন সাধারন গ্রেডে এবং ৬৪ জন ট্যালেন্টফুলে বৃত্তি লাভ করেছে। এটি খুব আশার কথা নয়।
অপরদিকে অনেক শিক্ষকগণ ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, পাঠদানের পাশাপাশি তাদেরকে বিভিন্ন রকম তথ্য কর্তৃপক্ষকে সরবরাহ করতে হয়। দ্রুত তথ্য সরবরাহ করার কারণে অনেক সময় তারা নির্ভূল তথ্য পাঠাতে পারেননা। ১২ মার্চ রোববার উপজেলার ১শ ৮২টি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১শ ৮২টি ল্যাপটপ বিতরন করা হয়েছে। অভিযোগ ওঠেছে অধিকাংশ শিক্ষক শিক্ষিকাই প্রশিক্ষিত নয়। যে কারণে তাদের প্রশিক্ষন না দিলে ল্যাপটপ অকার্যকর অবস্থায় পরে থাকবে।
কেন্দুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম বলেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সহ প্রধান ও সহকারি শিক্ষকদের শূন্যপদ পূরণ না করায় প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজানো যাচ্ছেনা। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে মানসম্মত করতে হলে এখানকার শূন্যপদগুলো পূরনে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এজন্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষে আন্তরিক সহযোগিতা কামনা করেন।
(বিএস/এসপি/মার্চ ১৩, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








