বগুড়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, স্কুলছাত্রীসহ আহত ৮০
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্কুলছাত্রী ও পুলিশ সদস্যসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরশহরের ইয়াকুবিয়া স্কুল মোড় থেকে বিএনপির একদফা দাবিতে ডাকা পদযাত্রায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
জানা যায়, পৌরশহরের বনানী মোড় থেকে বিএনপি নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে ইয়াকুবিয়া স্কুল মোড়ে এসে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং শটগানের গুলি চালায়।
এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা শহরের নবাববাড়ি রোডে দলীয় কার্যালয়ে অবস্থান নেন। সেখানেও পুলিশের সঙ্গে কয়েকদফা সংঘর্ষ হয়। এ সময় পুলিশ বিএনপির দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে গেলে তিনটি হাত বোমা নিক্ষেপ করা হয়৷
সংঘর্ষে পুলিশের অন্তত ২০ সদস্য, ২৭ স্কুলছাত্রী ও বিএনপির অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহত স্কুলছাত্রীরা সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা শঙ্কামুক্ত৷
ঘটনার পর থেকে বগুড়া শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রাখা হয়েছে। এদিকে পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরের সাতমাথায় লাঠিসোটা হাতে অবস্থান নিয়ে আছেন।
সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল বলেন, ইয়াকুবিয়া স্কুলের ২৭ জন ছাত্রী হাসপাতালে ভর্তি আছেন। তাদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, তবে অবস্থা গুরুতর নয়। শঙ্কার কিছু নেই। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা হচ্ছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, বিএনপি নেতাকর্মীরা কোনো কারণ ছাড়াই পুলিশ হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে৷ তাদের পদযাত্রার একটি অংশ বনানী থেকে ইয়াকুবিয়া মোড়ে এসেই বাঁশ, লাঠিসোটা ও হাতবোমা নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। পরে তারা দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়ে সেখান থেকে হাত বোমা ছুড়তে থাকে। এখন পর্যন্ত আমাদের অন্তত ১৫-২০ নেতাকর্মী আহত হয়েছেন।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিকী রিগ্যান বলেন, বনানী থেকে পদযাত্রা ইয়াকুবিয়া মোড়ে আসার পরই পুলিশ অতর্কিত হামলা চালায়। শান্তিপূর্ণ কর্মসূচি নষ্ট করতে পুলিশ এমন করেছে। আমাদের অন্তত ৩০-৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। ৬-৮ জনকে আটক করা হয়েছে।
বিএনপি কার্যালয় থেকে হাত বোমা নিক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের অফিস থেকে এরকম কিছু ঘটেনি।
শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে বগুড়ায় পৃথক দুটি পদযাত্রা করে বিএনপি। জেলা বিএনপির উদ্যোগে শহরের মাড়িডালি বিমানমোড় ও বনানী মোড় থেকে পৃথকভাবে পদযাত্রা দুটি শুরু হয়।
মাটিডালি থেকে শুরু হওয়া পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপি সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। আর বনানী মোড় এলাকা থেকে পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।
(ওএস/এসপি/জুলাই ১৮, ২০২৩)
পাঠকের মতামত:
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- মেয়ে মানুষ
- নীতিগল্প
- ঈদে বাড়ি গেলে অর্থ, গহনা আত্মীয় বা থানায় রেখে যাওয়ার পরামর্শ ডিএমপি কমিশনারের
- ‘গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে’
- একুশে পদক পাওয়ায় ববিতাকে সংবর্ধনা
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- গোপালগঞ্জে স্নানোৎসব ও মহাবারুনী মেলা নিয়ে মতবিনিময় সভা
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
- ‘সময় শেষ হলেও ডাকা হয়নি সংস্কার পরিষদের অধিবেশন’
- বিশ্রামে মেসি, গোলশূন্য ড্র মিয়ামির, লাল কার্ড কোচের
- ঈদযাত্রায় বাড়ছে ট্রেন ও কোচ
- ‘আ. লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে’
- গ্রাহকের চাহিদা মতো জ্বালানি তেল বিক্রি শুরু, মজুত করলে ব্যবস্থা
- চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র
- ‘ঈদ উপলক্ষে রবিবার থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল’
- 'ক্ষমতা লাভ করার জন্য আওয়ামীলীগই একমাত্র দল'
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘আ. লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
১৫ মার্চ ২০২৬
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- গোপালগঞ্জে স্নানোৎসব ও মহাবারুনী মেলা নিয়ে মতবিনিময় সভা
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
-1.gif)








