পাচারকালে বিরল প্রজাতির ‘চশমা পরা হনুমান’ উদ্ধার
জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশে পাচারের সময় একটি বিরল প্রজাতির ‘চশমা পরা হনুমান’ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া পেট্রোল পাম্পের সামনে থেকে হনুমানটি উদ্ধার করা হয়।
পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে মো. জসীম উদ্দীন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েকের ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত জসিম উদ্দিন চকরিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড পোঁচপাড়া এলাকার মৃত সামছুল আলমের ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, বাসের বক্সের ভেতর করে হনুমানটি ঢাকায় নেওয়ার চেষ্টা করছিল ওই পাচারকারী। খবর পেয়ে আমরা তল্লাশি করে ‘চশমাপরা হনুমান’টি উদ্ধার করেছি। মোবাইল কোর্টের মাধ্যমে ওই পাচারকারীকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এছাড়া বনবিভাগের মাধ্যমে হনুমানটি চিড়িয়াখানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে গত ২৯ মে চট্টগ্রাম-কক্সবাজার রুট ব্যবহার করে দুটি রাজ ধনেশ গাজীপুর হয়ে ভারতে পাচারের সময় বাস সুপারভাইজারকে আটক করে চন্দনাইশ থানা পুলিশ। পরে তাকে ৪ মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, এ প্রজাতির হনুমানের পুরো মুখটি ধুসর অথবা কালো রঙের হলেও চোখের চারপাশে রিং আকৃতির সাদা বৃত্তের মত যা দেখতে অনেকটাই চশমার মত তাই বাংলাদেশে এ প্রাণির প্রচলিত নাম হল ‘চশমাপরা হনুমান’।
বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বনের বাসিন্দা এরা।এছাড়াও উত্তর-পূর্ব ভারত, পূর্ব বাংলাদেশ এবং পশ্চিম মায়ানমারের গ্রীষ্ম এলাকায়, পর্ণমোচী এবং চিরহরিৎ বনাঞ্চলে এ চশমা পরা হনুমানের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ প্রাণিটি বর্তমানে মহাবিপন্ন শ্রেণির অন্তর্ভুক্ত।
(জেজে/এসপি/আগস্ট ০৩, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








