‘শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প গোটা বিশ্বে অনন্য দৃষ্টান্ত’
কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, বাংলাদেশের দক্ষ রাষ্ট্রনায়ক, জাতির পিতার সুযোগ্য কন্যা, বিশ্ব মানবতার জননী, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রায়ন প্রকল্প গোটা বিশ্বের জন্য এক অনন্য দৃষ্টান্ত ও মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়ন পরিষদ মাঠে তুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন ফকিরের সভাপতিত্বে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন প্রকল্পের আওতায় উপকার ভোগীদের সাথে মতবিময় সভায় তিনি এ কথা বলেন। কয়েক হাজার উপকারভোগি নারী-পুরুষদের এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমূখ।
ইকবাল হোসেন অপু বলেন, জননেত্রী শেখ হাসিনার সসরকার লাখ লাখ গৃহহীন, সহায়সম্বল সম্পদহীন পরিবারকে জমি দিয়েছেন, ঘর দিয়েছেন। লাখ লাখ পরিবারকে বছরের পর বছর খোলা বাজারে আধা দামে চাউল আটা খাওয়ানোর ব্যবস্থা করেছেন। লাখ লাখ পরিবারকে ১০/১৫ টাকা কেজি দরে চাউল খাওয়ানোর ব্যবস্থা করেছেন। ভিজিএফ, ভিজিডি সহায়তা দিচ্ছেন। আপদকালিন সময়ে ত্রান দিয়েছেন, নগদ অর্থ দিয়েছেনন, বস্ত্র দিয়েছেন, বিভিন্ন ভাতা দিচ্ছেন। দলমত নির্বিশেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছেন, পাকা বাড়ি নির্মান করে দিয়েছেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বহু ধরনের প্রকল্পের মাধ্যমে মানুষের ক্ষুধা- দারিদ্রতা নিরসন করার নিরলস চেষ্টা করে চলেছেন। প্রতিবন্ধি, বিধবা, বয়স্ক মানুষদের নিয়মিত আমৃত্যু সহায়তা দিয়ে যাচ্ছেন। নাগরিক সুবিধা নিশ্চিতকরনে সব ধরণের উন্নয়ন প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়ন করে চলেছেন।
তিনি আরো বলেন, শত বছরের ভয়ংকর বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনাকালিন সময়ে মানুষের ঘরে ঘরে অর্থ খাদ্য ঔষধ পৌছে দিয়েছেন। বিনা পয়সায় কোটি কোটি মানুষকে করোনার ভ্যাক্সিন দিয়েছেন। বন্যা, খড়া, নদী ভাংগন সহ নানা প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। গ্রামীন সড়ক, ব্রীজ, কালভার্ট, পুল, আঞ্চলিক সড়ক, বিভিন্ন মেগা প্রজেক্ট বাস্তবায়নে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। মানুষের জীবনমান উন্নয়নে বিশ্বকে চ্যালেঞ্জ করে অবিরাম লড়ে যাচ্ছেন। মানুষের মাথাপিছু আয় ঈর্শনীয় লেভেলে পৌছে দিয়েছেন। বিশ্বব্যাংক সহ বিভিন্ন মোড়ল দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান করে দেশের আর্থ-সামাজিক অবস্থাকে সুদৃঢ় করেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল প্রকল্প, এলএনজি টার্মিনাল ও গ্যাস পাইপলাইন প্রকল্প, পায়রা গভীর সমুদ্রবন্দর, পদ্মা সেতুতে রেল সংযোগ, কক্সবাজার রেল সড়ক নির্মান করেছেন।
সাংসদ অপু ববলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাড়ি আমার খামার, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, বিনা মুল্যে কোটি কোটি বই বিতরণ, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ ও পরিবেশ সুরক্ষায় নিরলস কাজ করে চলেছেন। গ্রামীন অর্থনীতিকে চাঙ্গা করতে শেখ হাসিনা দেশের প্রায় ৫ কোটি মানুষকে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়মিত হাজার হাজার কোটি টাকার ভাতা প্রদান করে চলেছেন।
তিনি শরীয়তপুর সকল শ্রেনী-পেশার লোকদের উদ্দেশ্যে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগুন সন্ত্রাসীরা তৎপর হয়ে উঠেছে। আপনারা সজাগ থাকবেন, যারা দেশের নিরহ মানুষকে পুড়িয়ে মারে, যারা টানা পাঁচবার বিশ্বের এক নম্বর দির্নীতির খেতাব অর্জণ করে, যারা সিরিজ বোমা হামলা করে, যারা দেশে জঙ্গী-সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও লালন-পালন করে তাদের সকল অপচেষ্টাকে আপনারা সম্বিলিতভাবে রুখে দিবেন।
(কেএনআই/এসপি/অক্টোবর ০৫, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘চাই না ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হোক’
- ‘নারীর নিরাপদ যাত্রায় নতুন দিগন্ত পিংক বাস’
- ‘বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন’
- ‘নারীর ক্ষমতায়নে নিরাপদ যাতায়াত জরুরি’
- ‘এনবিআরকে মানুষ ভয় করবে না, বিশ্বাস করবে’
- কুমিল্লায় মুক্তিবাহিনীর গুলিতে ২৯ জন পাকসেনা ও ৫ জন রাজাকার নিহত হয়
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা
- দীর্ঘ বছর পর শুরু দশানী-গিলাতলা সড়কের পুনর্র্নিমাণ কাজ, উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের রায় যেকোনো দিন
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- ইভিএম শতভাগ স্বচ্ছতার প্রতীক: ইসি হাবিব
- দ্বিতীয় দিনেও বাঘাবাড়ি নৌ-বন্দরে কর্মবিরতি অব্যাহত
- ‘শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প গোটা বিশ্বে অনন্য দৃষ্টান্ত’
- পঞ্চগড়ের দ্বারিকামারি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- কুমিল্লায় মুক্তিবাহিনীর গুলিতে ২৯ জন পাকসেনা ও ৫ জন রাজাকার নিহত হয়
-1.gif)








