নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে অক্টোবরের শেষের দিকে শীত অনুভূত হলেও এবার নভেম্বর শেষ হতে চললেও শীতের দেখা নেই বললেই চলে। নভেম্বরের শেষে হাঁড় কাপনো শীতে জীবন যবুথবু হয়ে গেলেও এবার এই শীতে এ অঞ্চলের মানুষ বেশ আরামেই আছে। হাল্কা কুয়াশা আর হাল্কা শীতেই কেটে যাচ্ছে নভেম্বর মাস।
এর মধ্যেই পাড়া-মহল্লার অলিতে গলিতেসহ বিভিন্ন জায়গায় শীতের পিঠার দোকান বসেছে। ভাপা-চিতই পিঠার পসরা নিয়ে বসেছে দোকানীরা। কাঞ্চনজঙ্ঘার চূঁড়াও স্পস্টভাবেই দেখা যাচ্ছে এবছর। শীতকাল আসলে সাধারণত উজ্জ্বল দিনের আশায় থাকতে হতো কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু এবছর আকাশ এমনিতেই পরিষ্কার তাই কাঞ্চনজঙ্ঘা দেখতে তেমন অসুবিধা হচ্ছেনা।
এদিকে শীত দেরিতে আসায় বিপাকে পড়েছে পুরাতন কাপড় ব্যাবসায়ীরা। গার্মেন্টস কাপড়ের দোকানে কিছুটা ভীড় থাকলেও পুরাতন কাপড়ের কাপড়ের দোকানে নেই ক্রেতার আনাগোনা। জিলা স্কুল বড় মাঠের পূর্বপাশে মৌসুমি দোকানদাররা বসেছে পুরাতন কাপড়ের দোকান নিয়ে।
তাদের সাথে কথা বলে জানা যায়, এবার এখন পর্যন্ত শীত না থাকায় ক্রেতা সংকটে ভুগছেন তারা। হকার্স মার্কেটের পুরাতন কাপড় ব্যাবসায়ী লালু, বাবু, মানিক বলেন শীত না থাকায় অনেক টাকা বিনিয়োগ করে তারা বসে আছেন। তেমন বিক্রি নেই। এমনকি কোনকোন দিন তাদের বহুনি ছাড়াই কেটে যায়। পরিবার পরিজন নিয়ে তারা কষ্টে কাটাচ্ছেন। এদিকে কিছুটা ভিন্ন চিত্র নতুন কাপড়ের দোকানে। গার্মেন্টস কাপড়ের দোকানে কিছুটা খদ্দেরের আনাগোনা দেখা যাচ্ছে।
শতরুপার মালিক টিটো রহমান বলেন, কাষ্টমারের কিছুটা আনাগোনা শুরু হয়েছে। মনে হয় তারা অগ্রীম শীতের কাপড় কিনছেন। সাধারণ মানুষ ধারণা করছেন বৈশ্বিক অতি উষ্ণতার কারণে এবার শীতের প্রভাব কম ও দেরীতে শীত পড়বে।
আশ্রমপাড়ার জেসমিন বেগম বলেন, সারাদিন এমনিতেই কেটে যায়। সন্ধ্যার পর হাল্কা ঠান্ডা লাগে।রাতে একটা কাঁথা নিলেই চলে। বাচ্চা-কাচ্চা নিয়ে তেমন কোন অসুবিধে নেই।বেশী শীত পড়লেই সমস্যা।
সাংবাদিক রবিউল এহসান রিপন বলেন, সন্ধ্যার পর বাইকে চড়লে হাল্কা গরম কাপড় পরতে হয়। এছাড়া দিনে কোন সমস্যা নেই।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। ডিসেম্বর আসলে শীত বাড়বে। বর্তমানে সর্বচ্চ তাপমাত্রা ৩০ডিগ্রী ও সর্বনিম্ন ১৬ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
(এফআর/এসপি/নভেম্বর ২৫, ২০২৩)
পাঠকের মতামত:
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- বাধাহীন প্রত্যাশা
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
-1.gif)








