ভোটের আগেই কোটালীপাড়াবাসী মেতেছে ভোট উৎসবে
গোপালগঞ্জ প্রতিনিধি : ভোটের বাকি মাত্র সাত দিন। ভোটের আগেই শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়াবাসী ভোট উৎসব শুরু করে দিয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে এই উৎসব শুরু হয়েছে। উৎসবের আভা ছড়িয়ে পড়েছে কোটালীপাড়া উপজেলার সর্বত্র।
আজ শনিবার কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রী হাসিনার জনসভায় যোগ দিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন। সকাল ১১ টা থেকে জনসভায় স্থলে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমী শিল্পীরা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও নৌকা প্রতীক রচিত সংগীত পরিবেশন করেন। সংগীত ও বাদ্যের তালে তালে জনসভায়স্থলে উপস্থিত লাখ লাখ মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে সাত দিন আগে থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়।
জনসভা নিয়ে সর্বত্রই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। কাক ডাকা ভোর থেকে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি, কান্দি, ধারাবাসাইল, রামশীল, রাধাগঞ্জ, সাদুল্লাপুর, শুয়াগ্রাম, আমতলী সহ ১১ টি ইউনিয়ন থেকে লাখ লাখ নেতাকর্মী ঢাক ঢোল পিটিয়ে নেচে গেয়ে নৌকা নৌকা স্লোগানে এলাকা প্রকম্পিত করে জনসভায়স্থলে। বিজয়ের মাসে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে গোটা কোটালীপাড়াকে উৎসব মুখর করে তোলান। বর্ণিল পতাকা, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে পোস্টারে নব রূপে সেজেছে কোটালীপাড়া।
১৯৮৬ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে তিনি চারবার প্রধানমন্ত্রী ও তিনবার বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন।
তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে কোটালীপাড়ার সব ক্ষেত্রে উন্নয়ন করেছেন। সরকারি বেসরকারি পর্যায়ে কোটালীপাড়ার মানুষের চাকরি হয়েছে। অর্থ সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে কোটালীপাড়া উপজেলা। বেড়েছে কৃষি উৎপাদন। গড়ে উঠেছে কৃষি নির্ভর শিল্প ও ফার্ম। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কোটালীপাড়া বাসীর আস্থা অবিচল। কোটালীপাড়াবাসীর ভোটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এজন্য কোটালীপাড়াবাসী গর্ববোধ করেন।
কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি গ্রামের ভোটার উর্মিলা অধিকারী বলেন, কোটালীপাড়ার যত উন্নয়ন সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। তিনি আমাদের সবকিছু দিয়েছেন। আমাদের ভোটে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এজন্য আমরা গর্বিত। আমরা তার বাইরে কাউকেই ভোট দেবো না। তিনি আমাদের একমাত্র অভিভাবক ও আস্থার স্থল। তাই ৭ জানুয়ারির ভোটের আগেই আমাদের এখানে ভোট উৎসব শুরু হয়েছে। আমরা সর্বোচ্চ ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো নির্বাচিত করব।
(টিবি/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৩)
পাঠকের মতামত:
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
-1.gif)








