কাজে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় মুসুল্লীয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণ কাজ বন্ধ
ফয়জুল মুনির, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে মুসুল্লীয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় ওয়াশ ব্লক নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। গত মঙ্গলবার দুপুরে এ নির্মাণ কাজ বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ।
তাদের অভিযোগ, রাতে কমিটির অগোচরে কম সিমেন্ট ব্যবহার, খোয়ার পরিবর্তে রাবিশ, মাটি-বালির উপরে বেইজ ঢালাই এবং পরিমাণের চেয়ে কম রড ব্যবহার করছে নির্মাণাধীন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান আল-মদিনা মটরস। এসব নানান সমস্যার কারনে ম্যানেজিং কমিটি নির্মাণ কাজ বন্ধ করে দেয়। কাজ বন্ধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বে থাকা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোঃ সোহেল। তিনি কাজে অনিয়মের কথা স্বীকার করেছেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের তথ্যমতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৬ লক্ষ টাকা অর্থায়নে স্যানিটেশনের জন্য নির্মিত দুইতলা ব্লকে খাবার পানি, একপাশে হাত মুখ ধোয়ার ব্যবস্থা, অন্য পাশে শিক্ষার্থীদের অজুখানা, শিক্ষক ও প্রতিবন্ধীদের জন্য আলাদা টয়লেটের সহ এ ওয়াশব্লকের কাজের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ হযরত আলী বলেন, ঠিকাদার ওয়াশব্লকের নির্মাণ কাজ শুরু থেকেই অনিয়ম করে আসছে। আমাদের উপস্থিতিতে কোন ঢালাই কাজ করেনা, শুরুতেই মাটির উপরে বেইজ ঢালাই দিয়েছে। ভবনের ছাদে রড বাঁধার কথা ৫ ইঞ্চি পরপর কিন্তু তারা রড বেধেছে ২০ ইঞ্চি পরপর। নিয়ম অনুযায়ী স্কুল চলাকালীন সময় ঢালাই দিবে কিন্তু তারা শুরু থেকেই রাতে সকলের অগোচরে ঢালেই সম্পন্ন করেছে।তাই আমরা কাজ বন্ধ করে দিয়েছি।
মুসুল্লীয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুস হাসান জানান, সিডিউল অনুযায়ি কাজটি করার কথা বলেছেন কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি সেভাবে করছে না।
নির্মাণ কাজের দায়িত্বে থাকা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোঃ সোহেল ঘটনাস্থলে এসে জানায়, স্কুল-কর্তৃপক্ষ যে অভিযোগ করেছে তার সত্যতা পাওয়া গেছে। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো।
ঠিকাদারি প্রতিষ্ঠান আল-মদিনা মটরসের দায়িত্বে থাকা মোঃ আজিজ জানায়, এই এলাকায় আমার অনেক গুলো কাজ চলমান, তাই বিভিন্ন জায়গায় যেতে হয়। রড কম দেওয়া কিংবা কাজের যে অনিয়মের অভিযোগ এগুলো আমার অজান্তে হয়েছে, আমরা এটা সংশোধন করবো।
কলাপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জিহাদ হোসাইন জানান, আমি অসুস্থ তাই ডাক্তার দেখাতে এসেছি, অভিযোগ শুনেছি বিষয়টি দেখবো।
(এফএম/এসপি/জানুয়ারি ১৮, ২০২৪)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
২৩ নভেম্বর ২০২৬
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








