প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বন উজার
পটুয়াখালীর বাউফলে ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ
ফয়জুল মুনির, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল উপজেলায় কাছিপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এখানে নেই কয়লার ব্যবহার। এই ভাটায় ব্যবহার করা হচ্ছে ড্রাম চিমনি। পোড়ানো হচ্ছে কাঠ, উজার হচ্ছে বন। শুকনো মৌসুমে বনের গাছ কেটে ইটভাটায় জ্বালানির জোগান দেওয়া হচ্ছে। আর শুষ্ক মৌসুমে কারখানা নদী তীরবর্তী এলাকার ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, কাছিপাড়া ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে কারখান নদী। এই নদীর পারে মোঃ মনির খান তার থ্রি স্টার ব্রিক্স তৈরি করে অবৈধ ভাবে স্বমিল বসিয়ে কাঠ কেটে কাঠের গুড়ি পুরছে।
অবৈধ ইটভাটা সম্পর্কে জানতে চাইলে মনির খান বলেন, আমার সব রকমের কাগজ পত্র এবং অনুমতি আছে ভাটা চালানোর। আমার জায়গায় আমি কি করবো তা আমি কাউকে বলবো কেন? আমার মতো আমি চলি আমি কারো ধার ধরি না।
বাউফল উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় গড়ে ওঠা এ ইটের ভাটায় বন উজাড় করে ইটভাটার জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠের গুড়ি। ড্রাম চিমনির ধোঁয়ায় বাউফলের কাছিপাড়া ইউনিয়নের আস পাশের পরিবেশ বিষিয়ে উঠেছে। ইট উৎপাদনের পর অধিকাংশ বাউফলের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হচ্ছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেপরোয়াভাবে এ ইটভাটা পরিচালনা করায় প্রাকৃতিক বন বিনষ্ট হচ্ছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী বলেন, প্রভাবশালী মনির খানের এই অবৈধ ব্যবসা দেখে উদ্বুদ্ধ হয়ে গত কয়েক বছরে একই এলাকায় আলতাফ মৃধা, মীর মামুন, মাসুদ হাওলাদার, মানিক ম্যানেজার ও মন্নান মিয়াসহ বেশ কয়েক ব্যক্তি অনুমোদনহীন ইটভাটা গড়ে তুলেছেন। এসব ইটের ভাটার জন্য বর্ষায় চরাঞ্চল থেকে ফসলি জমির মাটি কাটা হচ্ছে আর শীতকালে বনের গাছ কেটে ভাটায় পোড়ানো হয়।
বাউফলের কাছিপাড়া আবদুর রশিদ (চুন্নু) মিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু হাসান মীরন বলেন, ‘মাটি কাটার ফলে কারাখানা ও তেঁতুলিয়া নদীতে ভাঙনের তীব্রতা বেড়েছে। বন উজাড় হওয়ায় এবং পরিবেশ অধিদপ্তরের রহস্যজনক নীরবতায় আমরা হতাশ। অনুমোদনহীন ইটের ভাটার ব্যবসায়ীরা বেপরোয়া তাদের লাগাম টেনে ধরার উদ্যোগ নেই প্রশাসনের।
এ ব্যপারে বাউফল উপজেলা প্রশাসন মোঃ বশির গাজী বলেন, কাছিপাড়ায় কোনো ব্রিক্স আছে আমি জানি না তবে জেনে ব্যবস্থা নিতে হবে।
এ ব্যাপারে পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন বলেন, আমি আগে জানতাম না এখন জেনেছি সরেজমিন দরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ নিয়ে বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ রাসেদুল বলেন, বিষয়টি দুঃখজনক আমরা খুব শিগগিরই এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো।
(এফএম/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৪)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
২৩ নভেম্বর ২০২৬
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








