চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
শেখ লিটন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। তবে এবার গত বছরের তুলনায় কম এসেছে আমের মুকুল। ফলে কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কায় আছে জেলার আম চাষিরা। যে পরিমাণ আমের মুকুল দেখা যাচ্ছে তাতেও দেখা দিয়েছে বিভিন্ন পোকার আক্রমণ। তবে জেলা কৃষি বিভাগ থেকে আমের মুকুল পরিচর্যার সবরকম পরামর্শ দিচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স রোডের পার্শবর্তি এলাকায় প্রায় ১০০ বিঘার জমির ওপর রয়েছে বিভিন্ন জাতের সারিবদ্ধ আম গাছ। এই সব গাছে এবার অর্ধেকেরও কম আমের মুকুল এসেছে। গত বছরের তুলনায় এবার তুলনামুলক হারে আমের মুকুল কম। আর তাই আম চাষিরা পড়েছে মহা দুশ্চিন্তায়। এবার আমের কাঙ্খিত উৎপাদন নিয়ে রয়েছে বিভিন্ন শঙ্কা। আবার যে পরিমাণ আমের মুকুল দেখা দিয়েছে তাতেও যেন কৃষকদের চিন্তার ভাঁজ কাটছে না। আমের মুকুল বড় না হওয়ার আগেই দেখা দিয়েছে মাঝারি ও হপার পোকার আক্রমণ। ফলে আমের মুকুল সবই প্রায় নষ্ট হয়ে যাচ্ছে গাছে। এই ধরনের সমস্যা শুধু এই আম বাগানে নয়। জেলার বিভিন্ন আম বাগানে একই সমস্যা বিরাজ করছে।
এদিকে ক্ষতির কথা শিকার করে চুয়াডাঙ্গা জেলা কৃষি বিভাগ সুত্রে জানান, প্রাকৃতিক দূর্যোগ আর আবহাওয়ার তাপমাত্রার তারতাম্যের কারণে আমের মুকুলে এই ক্ষতির সমস্যা দেখা দিয়েছে। তবে ক্ষতি কাটিয়ে উৎপাদন সফল করার লক্ষে জেলা কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা পরামর্শ প্রদান করছে। এবার এই জেলায় সব রকম আমের লক্ষমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৩০৪ হেক্টর জমিতে আম চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে বলে জানা গেছে।
কথা হয় চুয়াডাঙ্গার আম চাষি সবুর আলীর সাথে। তিনি বলেন, এবার আম গাছে কোনো আমের মুকুল নেই। গতবার অনেক আমের মুকুল আসছিল। কিন্তু এবার অনেক কম। এতে আমরা আম উৎপাদন করতে পারবো না মনে হচ্ছে সেই ভাবে। যেটুকু মুকুল ধরেছে তাতেও পোকার আক্রমণ দেখা দিয়েছে। এবার মনে হচ্ছে ফলে ঘাটতি পড়বে চুয়াডাঙ্গায়।
আরেক কৃষক আব্দুস সালাম বলেন, আমের মুকুলে গাছ ভরে থাকে প্রতিবার। কিন্তু এবার তার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। আমের মুকুলে এবার হপার ও মাঝরা ধরনের পোকায় সব শেষ করে দিচ্ছে। এবার কাঙ্খিত আমের উৎপাদন নিয়ে পড়েছি দুশ্চিন্তায়। আম বাগানে এবার মনে হচ্ছে অনেক লোকশান খেতে হবে। এবার আম চাষে কোনো লাভ হওয়ার সম্ভাবনা দেখছি না।
এ বিষয় চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাষ চন্দ্র সাহা বলেন, এখন জেলার প্রতিটা আম বাগানের আমের মুকুল দেখা দিয়েছে। গাছে এখন আমের মুকুলে শোভা পাচ্ছে। প্রাকৃতিক দূর্যোগ আর আবহাওয়ার তাপমাত্রার তারতাম্যের কারণে আমের মুকুলে স্বাভাবিক ক্ষতির সমস্যা দেখা দিয়েছে। তবে ক্ষতি কাটিয়ে উৎপাদন সফল করার লক্ষ্যে জেলা কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা পরামর্শ প্রদান করছে। আসা করা যাচ্ছে এবারো আমের লক্ষমাত্রা পুরণ হবে। একই সাথে উৎপাদনও ভালো হবে মনে করি।
(এসএল/এসপি/মার্চ ২৩, ২০২৪)
পাঠকের মতামত:
- সরকারিভাবে পালিত হবে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবস
- মুক্তিবাহিনী গৌড়িপুর থানায় অবস্থানরত পাকসেনাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে হেনস্তার শিকার নারী চিকিৎসক, অভিযোগ সাবেক শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ভর্তি ৪৩ জন
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
- দিনাজপুর সরকারি মহিলা কলেজে ইতিহাস বিভাগের জমকালো এক দশক পূর্তি
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- বনদস্যু আশরাফ ও মাহামুদুলসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল
- কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু
- দিনাজপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, চার গাড়িতে ভাঙচুর-লুটপাট
- গোপালগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ
- ঝুট বোঝাই ট্রাক থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩
- পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি
- চাটমোহরে হাসপাতাল কোয়ার্টারে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি
- সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সবজি বাগান ধুলিস্যাৎ
- কাপ্তাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
- বড়াইগ্রামে প্রায় ৯০ হাজার পরিবারের তথ্য নিবে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারীরা
- মহম্মদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
- ফুলপুরে দুর্গোৎসব ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- ‘এক সময় মূর্তির হাত-পা ভাঙা হয়েছে, মামলাগুলি হতো বিএনপির বিরুদ্ধে’
- সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
- শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
- কাশিয়ানীতে ‘পর্দা টাঙিয়ে’ রেলের জমিতে ভবন নির্মাণ
- সালথায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত
- জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- পঞ্চগড়ে কৃষকদের মাঝে কৃষি পূর্ণবাসন প্রনোদনা বিতরণ
- ফানুস উৎসব থেকে বলছি
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
-1.gif)








