সুবর্ণচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা ও হামলার অভিযোগ
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে চাঁদা না দেয়ায় জমি দখলের ইন্ধন ও মিথ্যা হামলা মামলার অভিযোগ উঠেছে চরওয়াপদা ইউনিয়নের ধানের শীষ গ্রামের ইউপি সদস্য রিপন চৌধুরীর বিরুদ্ধে। এ বিষয়ে পাল্টাপাল্টি হামলা মামলার খবর পাওয়া গেছে।
জানা গেছে, নোয়াখালীর সুবর্ণচরে আলোচিত পায়ুপথে টর্চ লাইট ডুকিয়ে হত্যা চেষ্টা’ ঘটনায় দু পক্ষের বিরোধকে সামনে এনে নিরিহ একটি পরিবারকে বলির পাঠা হতে হচ্ছে বলে দাবী পরিবারটির।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত ৩১শে মে শুক্রবার জুমার সময় চলাকালিন সময়ে চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামে রাহেনা বেগমের বাড়িতে রিপন চৌধুরী ওরপে (রিপন মেম্বার) এর ইন্ধনে তার সাঙ্গপাঙ্গরা দলবল নিয়ে এসে রাহেনা বেগমের জমিতে ঘর তুলে দখলের চেষ্টা করে। পরে এঘটনায় জুমা থেকে এসে লোকজন তাড়া করলে তারা পালিয়ে যায়।
ভুক্তভোগী অসহায় রাহেনা বেগম বলেন, তার মা ফয়জুন নেসার মৃত্যুর পর তাদের তিন বোন এবং চার ভাই ফারায়েজ মোতাবেক জমি পেয়েছেন। মায়ের মৃত্যুর ৫/৬ বছর পরই তার ভাই হারুন রশীদ মৃত্যু বরণ করেন। পরে ২০১৫ সালে তার ২য় স্ত্রী সালেহা বেগম এবং সন্তান তানিয়া, রোকসানা,রিপন ও মামুন তাদের জমির ৯.৬৫ শতাংশ আমার (রাহেনার) নিকট নোটারি পাবলিকের মাধ্যমে বিক্রি করেন। এবং আরিফ ও ওসমান দুজন নাবালক থাকায় তাদের জমির পরিমান থেকে যায়।
আরিফ ও ওসমানের সম্পত্তির জন্য রাহেনা বেগমের নিকট টাকা দাবি করেন। রাহেনা দিতে স্বীকৃতি দিলেও তাদের মা সালেহা বেগম পাশ্ববর্তি ধানের শীষ গ্রামের ইউপি সদস্যের প্ররোচণায় এবং তাকে পুরো জমি দখল করে দেয়ার আশ্বাসে নোটারি পাবলিকের কথা অস্বীকারের কথা জানান। এঘনায় দুপক্ষের মামলা রয়েছে বলে দুপক্ষই নিশ্চিত করেছেন। মামলা নং জিআর ৬৩/২৪।
এ ঘটনায় রাহেনা বেগম ও মৃত হারুনের ছোট ভাই মো. আব্দুল আলিম জানান, তার ভাইয়ের মৃত্যুর পর তার বোন ২ লক্ষ টাকা দিয়ে আমাদের সম্মুখে জমি বিক্রি করে। এ নিয়ে কখনো আমাদের বিরোধ ছিল না । আমাদের ইউপি সদস্য ও পাশ্ববর্তী গ্রামের ইউপি সদস্যের মাধ্যে বহুদিন ধরে সংঘাতের জের ধরে আমাদের পরিবারের মাঝে অশান্তি তৈরী করেছে রিপন মেম্বার।
এ বিষয়ে গত ২৪ মে আদালত বিরোধকৃত জমির উপর নিষেধাজ্ঞা দিলেও ৩১মে শুক্রবার আমরা জুমায় থাকায় জুমা চলাকালিন সময়ে রিপন মেম্বার তার দলবল পাঠিয়ে বিরোধকৃত যায়গায় ঘর দেয়ার চেষ্টা করে। আমরা এসময় তাদের তাড়া করলে তারা পালিয়ে যায়। এঘটনায় তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি করেন তারা।
অভিযুক্ত ইউপি সদস্য রিপন চৌধুরী বলেন, আমার নামে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, সদ্য শেষ হওয়া উপজেলা নির্বাচনের ভোটে পক্ষ পাতিত্ব নিয়ে একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এবং উল্টো আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে যাচ্ছে আমি এসব মিথ্যা অপবাদের নিন্ধা জানাই।
অভিযুক্ত মামুন বলেন, আমরা রাহেনা বেগমের কাছে কোন জমি বিক্রি করিনি, তাদের কাছে কিছু টাকা ধার নিয়েছি।
(এস/এসপি/জুন ১৩, ২০২৪)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








