বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরগুনা জেলার ৬টি উপজেলায় প্রায় ৪৭৭ কিলোমিটার সড়কে যানচলাচলে অযোগ্য হয়ে পরেছে। এসকল সড়কগুলোর বেশিরভাগ স্থানের পিচ, ইটের খোয়া উঠে যাওয়ায় ছোট বড় গর্তে সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে সৃষ্ট গর্তগুলোতে পানি জমে থাকার কারনে যানচলাচলে সমস্যাসহ চরম দুর্ভোগের শিকার হতে হয় স্থানীয় বাসিন্দাদের। ভুক্তভোগী বাসিন্দারা দ্রুত মেরামতের দাবী জানালেও বরাদ্দ সংকটের কারণে সড়কগুলো মেরামত হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খান।
এ সকল সড়কগুলো মেরামত না হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হতে হয় রোগী এবং স্কুলগামী শিশুদের। এসব সড়কগুলোতে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। পন্য পরিবহন তো দূরের কথা মানুষ চলাচলেরই অনুপযোগী হয়ে পরেছে অধিকাংশ সড়ক।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বরগুনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৬টি উপজেলায় এলজিইডি’র (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) আওতায় ৬ হাজার ৩৪৩ কিলোমিটার কাঁচাপাকা সড়ক রয়েছে। যার মধ্যে ১ হাজার ৪৩০ কিলোমিটার কার্পেটিং, ৫০৮ কিলোমিটার আধাপাকা এবং ৪ হাজার ৪০৫ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। এরমধ্যে ১ হাজার ৪৩০ কিলোমিটার কার্পেটিং সড়কের মধ্যে উপজেলা সড়ক ৪০১ কিলোমিটার, ইউনিয়ন সড়ক ৪২২ কিলোমিটার, গ্রাম সড়ক ৬০৭ কিলেমিটার।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সদর উপজেলার লাকুরতলা-ফুলঝুড়ি ভায়া বাওয়ালকর ১৬ কিলোমিটার সড়কটি অন্তত ৫ বছর আগে থেকে পরে আছে খানাখন্দ অবস্থায়। যার কিছু অংশ (৩ কিলোমিটার) গত বছর মেরামত করা হলেও এখনো সংস্কার হয়নি বেশিরভাগ সড়ক। এ সড়কটি দিয়ে কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীসহ কশেক হাজার হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে। খানাখন্দের সৃষ্টি হয়ে বর্তমানে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার পথে।
একই অবস্থা সদর উপজেলার বরগুনা-চালিতাতলী, বরগুনা-নিশানবাড়িয়া, বরগুনা-কালিরতবক, পরীরখাল-রাখাইনপাড়া, ডৌয়াতলা-আয়লা বাজার, বৈকালিন বাজার-আয়লা। আমতলী উপজেলার মানিকঝুড়ি-কচুপাত্রা, ঘোপখালী-সোমবাড়িয়া বাজার সড়কগুলোর। জেলার তালতলী উপজেলার ছোটবগী-তালতলী, পঁচাকোড়ালীয়া-চান্দখালী, তালতলী-সোনাকাটা, ছোটবগী-কড়ইবাড়িয়া, বামনা উপজেলার রামনা-খোলপটুয়াসহ একাধিক সড়কে খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচল অনুপযোগী হয়ে আছে। এসব সড়কে যানবাহন চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয় বলে জানান স্থানীয়রা।
ক্ষোভ প্রকাশ করে চালিতাতলীর এলাকার সাকিব চৌকিদার বলেন, মোরা রাস্তায় না, চলাচল করি সাগরের ঢেউয়ের মধ্যে। রাস্তায় গাড়ি চালালে মনে হয় সমুদ্রের ঢেউয়ে পড়েছে। কত এমপি পরিবর্তন হয়, চেয়ারম্যান পরিবর্তন হয়, মোগো কপাল আর পরিবর্তন হয়না। মাজে মাজে রাস্তা মাইপ্পা গ্যালেও রাস্তায় কাম কাইজ অয় না।
খাজুরতলা এলাকার অটো চালক নাঈম বলেন, লাকুরতলা-ফুলঝুড়ি রাস্তা দিয়া প্রত্যেক দিন হাজার হাজার মানুষ চলাচল করে। অটো-রিক্সায় যাইতে গিয়া প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেকের হাত-পাও ভাইঙ্গা হাসপাতালে যাওয়া লাগছে। অটো-রিক্সা প্রায়ই ভেঙ্গে যায়। গর্ভবতী মা এই সড়ক দিয়া নিয়ে গেলে হাসপাতালে যাওয়া লাগে না, রাস্তায়ই সন্তান প্রসাব করবে। সড়কটি দ্রুত মেরামতের দাবি নাঈমসহ স্থানীয় আরে কয়েকজন বাসিন্দা।
তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া গ্রামের বেলাল হোসেন মিলন বলেন, আমার বাড়ির সামনের সড়কটি দীর্ঘ্যদিন ধরে খানাখন্দ অবস্থায় পরে আছে। এখান থেকে যানবাহন চলাচল তো দূরের কথা মানুষ হাটতেই কষ্ট হয়। তিনি আরও বলেন, এ সড়কটি মেরামতের জন্য এলজিইডি কর্তৃপক্ষের কাছে একাধিকবার গেলেও কোন কার্যকরী পদক্ষেপ হয়নি।
এবিষয়ে এলজিইডি বরগুনা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা জানান, পাকা সড়কে প্রতি অর্থবছরে অন্তত তিনের একাংশ মেরামত করা প্রয়োজন হয়। সে অনুযায়ী এক হাজার ৪৩০ কিলোমিটার সড়কের মধ্যে এ অর্থবছরে (২০২৪-২৫) ৪৭৭ কিলোমিটার সড়ক মেরামত করতে হবে। তাদের হিসেবে (এলজিইডি) প্রতি কিলোমিটার সড়ক মেরামত করতে ৬৫ লাখ টাকা ব্যয় হয়। সে অনুযায়ী ৪৭৭ কিলোমিটার সড়ক মেরামত করতে ব্যয় হবে ৩শ’ ১০ কোটি ৫ লাখ টাকা। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে বরগুনা জেলায় সড়ক মেরামতের জন্য বরাদ্দ হয়েছে ৩৫ কোটি টাকা। সেখান থেকে এলসিএস মহিলা কর্মী, এমএমটি ও কেরিড ওভার বাবদ বাদ যাবে ১০ কোটি ৩৯ লাখ টাকা। সর্বসাকূল্যে সড়ক মেরামতে ব্যয় করা যাবে মাত্র ২৪ কোটি ৬১ লাখ টাকা। যা প্রয়োজনের তুলনায় ১২ দশমিক ৫৯ ভাগ। তাই এ অর্থবছরে জেলার ৪৭৭ কিলোমিটার খানাখন্দ সড়কের মাত্র ৩৮ কিলোমিটার মেরামত করা সম্ভব হবে। বাকী ৪শ’ ৩৯ কিলোমিটার ক্ষতিগ্রস্থ সড়ক অর্থের অভাবে মেরামত করা সম্ভব হবে না। তবে এ হিসাব এলজিইডি কর্তৃপক্ষের। বাস্তবে এর চেয়েও বেশি পরিমাণে ক্ষতিগ্রস্থ সড়ক রয়েছে বরগুনা জেলায় এমনটাই মনে করেন স্থানীয়রা।
বরগুনা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খান বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে ৮০ কোটি টাকার স্কিম তৈরী করে বরাদ্দ বাড়ানোর জন্য প্রধান কার্যালয়ে পাঠিয়েছি। যদি সে অনুযায়ী বরাদ্দ পাওয়া যায় তাহলে, অগ্রাধিকার ভিত্তিতে যতগুলো সম্ভব সড়ক মেরামত করা হবে। অন্যথায় যা বরাদ্দ পাওয়া গেছে সেই টাকা দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সড়ক মেরামতের কাজ করা হবে।
(এসএস/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৪)
পাঠকের মতামত:
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- জুনে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় কমেছে
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- ‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








