কেন্দুয়ায় ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, সাবেক মেয়র গ্রেফতার
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : তেরো বছর আগে ভোট কেন্দ্র থেকে জোর করে বের করে দেওয়ার পর বিসমিল্লাহ টেড্রাসে গিয়ে হামলা, ভাংচুর ও লুটপারেটর অভিযোগ এনে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঞাসহ আওয়ামীলীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের আব্দুুল মোমেন কাদেরীর ছেলে মো: আতাউর রহমান কাদেরী বাদী হয়ে বৃপস্পতিবার কেন্দুয়া থানায় এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে দাবি করা হয় ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ নির্বাচন। পৌরশহরের সায়মা শাহজাহান একাডেমী কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মো: দেলোয়ার হোসেন ভূঞা দুলালের নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন আতাউর রহমান কাদেরী। আতাউর রহমান কাদেরী বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক। নির্বাচন চলাকালীন সময়ে ওই দিন ২ টা থেকে ৩ টার মধ্যে মামলার প্রধান আসামী উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আসাদুল হক ভূঞার নেতৃত্বে একদল লোক তাকে ভোট কেন্দ্র থেকে জোর করে বের করে দেয়। পরে তিনি অসহায় অবস্থায় সায়মা শাহজাহান একাডেমী প্রাঙ্গনের মাঠে অবস্থান করতে থাকেন।
এসময় আসাদুল হক ভূঞা তাকে লাঠি দিয়ে এলোপাতারি আঘাত করে তার একটি পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কেন্দুয়া নতুন বাসষ্ট্যান্ডে আতাউরের মেসাস বিসমিল্লাহ টেড্রাস নামক রোড সিমেন্টের দোকানে নিয়ে যায়। সেখানে গিয়েও সকল আসামী সহ অজ্ঞাতনামা ৫০/৬০ জনের একটি দল লোহার রড়, হকিস্টিক ও বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে দোকানের ভিতর প্রবেশ করে। এসময় তারা নগদ আড়াই লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
এছাড়া দোকানের সামনে আতাউরের ক্রয়কৃত একটি ১৫০ সিসি লাল রঙের বাজাজ মোটর সাইকেলসহ সিমেন্টের বস্তা, কোম্পানির বিভিন্ন সুতার অনুমান ১০ টন লোহার রড সহ প্রায় সাড়ে ১১ লাখ টাকার মালামাল নিয়ে যায়। আতাউর রহমান কাদেরী বলেন, দীর্ঘদিন আওয়ামীলীগ ক্ষমতায় থাকা কালে থানায় গিয়ে এ মামলা করার একেবারেই কোন সুযোগ পাননি। বর্তমানে পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন করায় তিনি এ মামলা করতে পেরেছেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে এজাহার নামীয় ১০৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
পৌরসভার সাবেক মেয়র আসাদুল গ্রেফতার কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মো: আসাদুল হক ভূঞাকে রাজধানী ঢাকা থেকে বুধবার রাতে গ্রেফতার করে র্যাব-১৪ সদস্যরা। তারা গ্রেফতারের পর আসাদুল হক ভূঞাকে রাতেই কেন্দুয়া থানা পুলিশের হাতে তুলে দেয়। কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ওমর কাইউম বলেন, সাবেক পৌর মেয়র আসাদুল হক ভূঞাকে কেন্দুয়া থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। তবে আদালতে তাকে রিমান্ডের জন্য কোন আবেদন করা হয়নি। পরে আদালত আসাদুল হক ভূঞার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
(এসবিএস/এএস/সেপ্টেম্বর ০৫, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- খেয়ে-পরে বাঁচার স্বপ্ন ও মে দিবস
- উচ্চশিক্ষা রূপান্তরের দ্বারপ্রান্তে: কতটা প্রস্তুত বাংলাদেশ?
- শিকাগোর রক্তে কেনা শ্রমিকের মৌলিক মানবাধিকারের দলিল
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- বাধাহীন প্রত্যাশা
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
৩০ এপ্রিল ২০২৬
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
-1.gif)








