ভৈরবে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল গ্রেপ্তার
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আজ সোমবার দুপুরে শহরের স্টেডিয়ামে পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী লীগের সক্রিয়কর্মী উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গোছামারা এলাকার জহুরুল হকের ছেলে মো. বাবুল মিয়া (৫২)।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে একই মামলায় এজাহারভূক্ত আরো ১৩ জন ও অজ্ঞাত ৩ জন নেতাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুলøাহ এর সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৯ জুলাই সাবেক চেয়ারম্যান মো. বাবুল মিয়াসহ অন্যান্য আসামিরা বেআইনিভাবে জনতাবদ্ধে হয়ে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় ২৭ আগস্ট কমলপুর এলাকার বাসিন্দা আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা ও আহতের ঘটনায় মামুন ও রুবেল নামের দুই ব্যক্তি আরো দুটি মামলা দায়ের করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বিশেষ অভিযান চালিয়ে স্টেডিয়াম পাড়া এলাকা থেকে মো. বাবুল মিয়াকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় বাবুল মিয়া জড়িত ছিল বলে স্বীকার করেছে। এজাহার নামীয় ও ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। আটকের পর বাবুল মিয়াকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
(এসএস/এসপি/অক্টোবর ২৮, ২০২৪)
পাঠকের মতামত:
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- অন্ধ মানুষ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
-1.gif)








