মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নাগরিকদের মানববন্ধন
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ উদ্দিন আহমদের উপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় নাগরিকরা।
গত বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নাজিরাবাদ ইউনিয়নের গোবিন্দপুর বাজারে ইউনিয়নের সাধারণ নাগরিকদের ব্যানারে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপী চলে এই প্রতিবাদ সভা।
অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সুবহান মাস্টারের সভাপতিত্বে ও ব্যবসায়ী বদরুল ইসলাম এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা পাবলু আহমদ মিজু, দশকাউনিয়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমান, চেয়ারম্যান আশরাফ উদ্দিন এর বড় ভাই মো: নাসির উদ্দিন, সাবেক ইউপি সদস্য হুমায়ুন আহমদ সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।
ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, চেয়ারম্যান আশরাফ উদ্দিন ইউনিয়নের যেকোন ব্যক্তি হয়রানি অথবা অন্যায়ের শিকার হলে তার পাশে থাকতেন। তিনি উপস্থিত জনগণের প্রতি প্রশ্ন রেখে বলেন, সদর উপজেলার সবকটি ইউনিয়নে বিভিন্ন ধরণের মামলা চলমান থাকলেও আমাদের নাজিরাবাদ ইউনিয়নে কোন মামলা নেই, তার কারণ আমাদের চেয়ারম্যান চাননা এই ইউনিয়নে কেউ মামলায় জর্জরিত হয়ে আর্থিক ক্ষতির সম্মুখিন হোক।
তিনি বলেন, সেদিন সাবেক চেয়ারম্যান-মেম্বার সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে চোর প্রমাণিত করে বিচার করেছেন তিনি। এখন তিনি নিজেই প্রতারণার শিকার। এই বিচারে আমি সহ আরও অনেকে ছিলেন। আমাদের কেন মামলায় আসামি করা হলোনা। তাহলে আমাদের বর্তমান চেয়ারম্যান আশরাফ উদ্দিন কেন মামলার আসামী। কাজেই এই মামলা মিথ্যা ও ষড়যন্ত্র মূলক।
মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, আমরা চেয়ারম্যান-মেম্বারদের ভোট দিয়ে নির্বাচিত করি গ্রাম-আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার জন্য। আপনারা জেনেছেন সেখানে সঠিকভাবে গ্রাম-আদালতে চুরির বিচার হয়েছে। সেখানে স্বাক্ষ্য প্রমানে সে চোর হয়েছে, এটার জন্য কী চেয়ারম্যান দায়ী?
উল্লেখ্য, গত ২ নভেম্বর নাজিরাবাদ ইউনিয়নে গরু চুরি সংক্রান্ত শালিস বৈঠক হয়। বৈঠকে বর্তমান চেয়ারম্যান ছাড়াও নাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান-মেম্বার,মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান-মেম্বার সহ স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে আটঘর (মাঝপাড়া) গ্রামের ধন খা’র ছেলে আারব খান-কে স্বীকারোক্তির ভিত্তিতে বিচারে চোর সাব্যস্ত করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। শালিশের পরদিন ভোরে আরব খা’র পিতা ধন খা প্রতিবেশি ইউসুফ মিয়ার বাড়ির পাশে কাঠালগাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ওই ঘটনায় আরব খা ইউসুফ মিয়া সহ মোট ৮ জনের নাম উল্লেখ করে আজ্ঞাত ২ থেকে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ উদ্দিনকে ৬ নং আসামী করা হয়। এর পর গত ২১ নভেম্বর রাতে ঢাকা থেকে চেয়ারম্যান আশরাফ উদ্দিন সহ ৫জনকে গ্রেফতার করে র্যাব-৩ এর একটি দল। পরদিন ২২ নভেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে।
(একে/এসপি/নভেম্বর ২৮, ২০২৪)
পাঠকের মতামত:
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
২৭ জুন ২০২৬
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘কাউকে কোন ছাড় নয়’
-1.gif)







