শ্রীমঙ্গলে চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে পোস্ট মাস্টার আব্দুল মতিন-কে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে সৈয়দ সিরাজুল ইসলাম হাসান নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শ্রীমঙ্গল উপজেলার প্রধান ডাকঘর এর পোস্ট মাস্টার পদে কর্মরত আব্দুল মতিন (৪৫) গণমাধ্যমকর্মীদের বলেন, গত ২৫ অক্টোবর সিরাজুল ইসলাম হাসান নামে এক ব্যক্তি আমার বাসায় এসে আলাপচারিতায় এক পর্যায়ে আমাকে বলেন, আপনি শ্রীমঙ্গলে দীর্ঘদিন ধরে চাকরি করছেন। আপনার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। আমি সাংবাদিক হিসেবে আপনার বিষয়ে অনুসন্ধান করতে চাই। আপনি শ্রীমঙ্গলসহ আপনার মূল বাড়ি চুনারুঘাট এলাকায় জমি-বাড়িসহ অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। আপনি যদি চান তাহলে আমি নিউজ প্রকাশ করবো না। তবে শর্ত হচ্ছে আমাকে খুশি করতে হবে। এসময় আমি বলি আমি যদি অবৈধ ভাবে অঢেল সম্পদ বানিয়ে থাকি তাহলে আপনি আমার বিরুদ্ধে নিউজ করতে পারেন। এই কথা শুনে সিরাজুল ইসলাম হাসান আমার বাসা থেকে বের হয়ে যান। কয়েকদিন পর শুনতে পারি আমার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
আব্দুল মতিনের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, আব্দুল মতিন এবং আরও কয়েকজন ব্যক্তি দলবদ্ধভাবে সিরাজুল ইসলামকে হুমকি দিয়েছেন এবং তার সাংবাদিকতা কার্যক্রমে বাধা দিয়েছেন।
এছাড়া, মামলায় আরও অভিযোগ করা হয়েছে যে, ২০২৪ সালের ২৫ অক্টোবর ও ২৬ অক্টোবর দুইটি পৃথক ঘটনায় তাকে শারীরিক ও মানসিক হুমকি দেওয়া হয়েছে।
আব্দুল মতিন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সরকারি চাকুরির পাশাপাশি ব্যক্তিগত ব্যবসা বানিজ্য করে সম্মানের সাহিত বসবাস করে আসছি। একটি কুচক্রী মহল আমার চাকুরীতে ব্যঘাত ঘটাতে ও সামাজিক ভাবে সম্মান হানী করতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে অপপ্রচার করে আসছে।
তিনি বলেন, "এটি একটি মিথ্যা ও উদ্দেশ্যমূলক মামলা। আমি পোস্টমাস্টার হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছি। সিরাজুল ইসলাম তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে এবং আমার সুনাম ক্ষুণ্ণ করতে এ মামলা করেছেন। তার দাবি, তিনি চাঁদা চেয়েছিলেন, যা আমি সরাসরি প্রত্যাখ্যান করি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে এই ভিত্তিহীন অভিযোগ আনেন।"
তিনি আরও জানান, "আমি সব সময় আইন মেনে চলেছি। আমার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ অসত্য। আমার সততা এবং ন্যায়পরায়ণতা প্রশ্নবিদ্ধ করার এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা।"
মামলাকারী সিরাজুল ইসলাম তার অভিযোগে উল্লেখ করেন, তিনি আব্দুল মতিনের সাথে তার সম্পদের বিষয়ে জানতে চাইলে ফোনে হুমকি পান এবং পরে দলবদ্ধভাবে তার ওপর চাপ সৃষ্টি করা হয়। তিনি আরও দাবি করেন, তার মানহানির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন পোস্ট করা হয়েছে।
স্থানীয় জনগণের মধ্যে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করেন এটি একটি ব্যক্তিগত দ্বন্দ্বের ফল, যা আদালতের মাধ্যমে সমাধান হওয়া উচিত। অন্যদিকে, অনেকে আব্দুল মতিনের পক্ষে কথা বলে তাকে একজন সৎ এবং দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন।
এই বিষয়ে জানতে চাইলে মামলাকারী সৈয়দ সিরাজুল ইসলাম হাসান বলেন, আমি নিউজের জন্য তথ্য জানতে চাইলে আমাকে আব্দুল মতিন মোবাইল ফোনে হুমকি প্রদান করে, আমার মোবাইল ফোনে সব রেকর্ড রয়েছে। সে আমাকে মারধোর করেছে আমার পক্ষে অনেকজন সাক্ষী রয়েছে। সময়মতো সব কিছু উপস্থাপন করবো।
(এএ/এসপি/জানুয়ারি ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








