গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোর্ড সভাপতি আল-আমিন ভূঁইয়া
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক ও আইনজীবী অ্যাডভোকেট মো: আল-আমিন ভূইয়া গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর পরিচালক বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর প্রধান কার্য্যালয়ে বিশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
সভায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যালটের মাধ্যমে বোর্ড সভাপতি নির্বাচন সহ ৪ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক মো: শাহ আলম। ’
এ নির্বাচনে আঞ্চলিক পরিচালকদের ভোটে অ্যাডভোকেট আল-আমিন ভূইয়া আবারো পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক বোর্ডের সভাপতি নির্বাচিত হন। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ১৩ জন এলাকা (আঞ্চলিক) পরিচালক ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।
৪ সদস্যের নির্বাহী কমিটির অপর ৩ জন হলেন, সহসভাপতি মোহাম্মদ হুমায়ুন, সাধারণ সম্পাদক নাসিমা রহমান এবং কোষাধ্যক্ষ আবদুল মান্নান।
বিশেষ বোর্ড সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক কাকলি আক্তার, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর সিনিয়র জিএম আবুল বাশার আজাদ, ডিজিএম আহমেদ শাহ আল জাবের, এজিএম (সেবা) শাহরিয়ার শাহেদ, সাবেক পরিচালক আব্বাস আলী প্রমূখ।
গ্রাহক প্রতিনিধি হিসাবে তিনি প্রথম ধাপে এলাকা পরিচালক নির্বাচিত হন। পরবর্তীতে তিনি গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর এলাকা পরিচালকদের ভোটের মাধ্যমে সমিতির বোর্ড সভাপতি নির্বাচিত হন। এ সমিতির অধীনে প্রায় ৬ লক্ষ ৪০ হাজার গ্রাহক রয়েছে। এর আগেও তিনি বেশ কয়েকবার গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এলাকা পরিচালক ও বোর্ড সভার সভাপতি ছিলেন।
প্রতি তিন বছর পর পর সমিতির এলাকা পরিচালক এবং এক বছর পর পর ভোর্ড সভার সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয় বলে জানা যায়।
পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক বোর্ডের সভাপতি নির্বািচত করায় তিনি সমিতিভুক্ত সকল গ্রাহক ও আঞ্চলিক পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল দোয়া ও সহযোগিতা কামনা করেন।
(এসকেডি/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
২৩ নভেম্বর ২০২৬
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








