শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : শরীয়তপুর ও মাদারীপুরের ২৪ যুবককে ইতালি নেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়া দালাল চক্রের অন্যতম সদস্য রাশেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামী রাশেদকে শনিবার দুপুরে শরীয়তপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মরিয়ম আক্তার নিপা রিমান্ড ও জামিন শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করে জেলা কারাগারে পাঠিয়ে দেন। শুক্রবার রাতে ঢাকার যাত্রাবাড়ী থেকে রাশেদ খানকে আটক করে সিআইডি পুলিশ।
পুলিশ সূত্র জানায়, শরীয়তপুর সদর পালং মডেল থানায় ভুক্তভোগী ফারুক পেদা বাদী হয়ে রাশেদ খানসহ ৭ জনকে আসামি করে মানব পাচারের একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।। এছাড়া আরো ১১ টি মানব পাচারের মামলার আসামি রাশেদ খান।
এদিকে, রাশেদ খানের গ্রেপ্তারের কথা ছড়িয়ে পড়লে, শনিবার সকাল থেকেই শরীয়তপুর আদালত প্রাঙ্গনে জড়ো হতে শুরু করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ভূক্তভোগীদের অবস্থান দেখে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপনে আসামি রাশেদ খানকে জেলা কারাগারে নিয়ে যায় পুলিশ। এরপর রাশেদ খানের ফাঁসির দাবি ও নিখোঁজ সন্তানদের ফেরত পেতে আদালত প্রাঙ্গনে আমরণ অনশনে বসেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় অনশনে বসা পরিবারগুলোর সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
রাশেদ খান ও টুন্নু খানসহ দালাল চক্ররা ২০২২ ও ২৩ সালে শরীয়তপুরের ১৯ যুবক ও মাদারীপুরের ৫ যুবককে ইতালি নেয়ার কথা বলে পরিবারের কাছ থেকে ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। এরপর ২০২৪ সালের মার্চ মাস থেকে প্রায় এক বছর কেটে গেলেও সন্তানদের খোঁজ না পাওয়ায় পাচারকারীদের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী পরিবারগুলো। ভুক্তভোগী পরিবার গুলোর বুরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হয়রানিমূলক মিথ্যা মামলা করে পাচারকারীরা। গণমাধ্যমে সবাদ প্রকাশ হলে সাংবাদিকদের বিরুদ্ধেও মামলা করার হুমকি দেয় রাশেদ-টুন্নু।
নিখোঁজ যুবকেরা হলেন, শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের হাতেম শেখের পুত্র জাফর শেখ, আব্দুল মান্নান খানের পুত্র আতিকুর রহমান, ছলিম জমাদ্দারের পুত্র রাশিদুল, বোরহান মৃধার পুত্র সিরাজ, জাহাঙ্গীর মোড়লের পুত্র রফিক মোড়ল, ইকবাল কাজীর পুত্র শামীম কাজী, আব্দুল মান্নান ওঝাঁর পুত্র মিরাজ ওঝাঁ, সালাম আকনের পুত্র দিদার হোসাইন আকন, ইদ্রিস আলী খাঁর পুত্র মো. আমিনুল ইসলাম, সুফিয়ান সরদারের পুত্র মো. ফারুক সরদার, চুন্নু ভূঁইয়ার পুত্র আল আমীন ভূঁইয়া, মো. সালমান সিকদারের পুত্র মো. শাহীন সিকদার, সিরাজ মোল্লার পুত্র সাঈদ মোল্লা, মানিক ফরাজীর পুত্র শহীদুল ফরাজী, হাবিব হাওলাদারের পুত্র সিয়াম হাওলাদার, আব্দুল বেপারীর পুত্র নাহিদ বেপারী, আব্দুল মালেক ফকিরের পুত্র আল আমীন ফকির, হাবিব বেপারীর পুত্র নাঈম হোসেন এবং মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রিমন মোল্লা, সাকিবুল, মো: পারভেজ, দিপু সিকদার, মো: শাহজাহান হাওলাদার, সাইফুল ইসলাম।
মামলার বাদী ফারুক পেদা বলেন, আমার ছেলে প্রায় এক বছর ধরে নিখোঁজ। আমি ছেলের খোঁজ চাইলে রাশেদ-টুন্নুরা আমাকেসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করেছে। রাশেদ গ্রেপ্তার হলেও একটি প্রভাবশালী মহল তার জামিনের জন্য দৌঁড়ঝাপ শুরু করেছে। আমরা রাশেদের উপযুক্ত বিচার ও অন্যান্যদের গ্রেপ্তারের দাবিতে অনশন শুরু করেছি৷ আমরা আমাদের সন্তানদের খোঁজ চাই। মানবপাচারকারীদের বিচার ও আমাদের সন্তানদের খোঁজ না পাওয়া পর্যন্ত আমরা অনশন চলমান রাখব।
শরীয়তপুর পালং কোর্ট পুলিশের জিআরও মো. রাশেদুল ইসলাম বলেন, রাশেদ খান নামে এক এজহার নামীয় আসামীকে গ্রেপ্তার করে আদালতে হস্তান্তর করেছে পুলিশ। আদালতে পুলিশের পক্ষ থেকে রিমান্ড ও আসামীর পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড ও জামিনের শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছে। আদালতের নির্দেশে রাশেদ খানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
(কেএনআই/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








