সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী প্রত্যাহার, নতুন ওসি মফিজুর রহমান
শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এবং তার স্থানে নতুন ওসি হিসেবে থানায় যোগদান করেছেন নারায়নগঞ্জ জেলা পুলিশের ক্রাইম ইনস্পেকটর মো.মফিজুর রহমান।
গত মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) একেএম আওলাদ হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) আসিফ ইমাম।
ঢাকা রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) একেএম আওলাদ হোসেনের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুল বারীকে প্রশাসনিক কারণে তাৎক্ষণিক বদলি করে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। আদেশে বদলির কারন প্রশাসনিক কারণ লিখলেও তার পেছনে আছে ওসির বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ। এর আগে যোগদানের ৪ মাসের মাথায় গত বছরের ২৯ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছিল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারীকে।
তবে, বদলির আদেশ হলেও তিনি জোর তদবির করে আবার স্বপদে বহাল থাকার অভিযোগ উঠে তখন। এমন বিতর্কিত একজন পুলিশ কর্মকর্তার বদলির আদেশের পর আবারও তার স্বপদে ফেরার খবরে তখন এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল। শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ সেপ্টেম্বর সোনারগাঁ থানার ওসি হিসেবে দায়িত্ব পান আব্দুল বারী। নিজের সিন্ডিকেট তৈরি করে নানান অনৈতিক উপায়ে অর্থ উপার্জনের অভিযোগ ওসি বারীর বিরুদ্ধে।
সোনারগাঁয়ের বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, থানায় যোগদানের পর গত ২০ অক্টোবর সেনারগাঁ থানা এলাকার হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়। পরে সেই নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।
নবজাতকের মা আকলিমা বেগম অভিযোগ করেন, এই নবজাতক চুরির পর হত্যার ঘটনায় তিনি সোনারগাঁ থানায় একটি অভিযোগ দেয়ার পর এই ঘটনায় জড়িত 'সোনারগাঁ মডার্ণ' হাসপাতালের এক পরিচ্ছন্নকর্মীকে গ্রেপ্তার করেন থানার উপপরিদর্শক ওয়ালিয়ার রহমান। পরে থানার ওসি আব্দুল বারী সেই প্রসূতিকে থানায় ডেকে নিয়ে নিজের রুমে বসে বাদীকে ১ লাখ টাকা দিয়ে বিষয়টির মিমাংসা করেন। এবং হাসপাতালের সেই কর্মীকে ছেড়ে দেন। এই ঘটনায় ওসি নিজে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে অন্তত ৫ লাখ টাকা নিয়েছেন বলেও তখন অভিযোগ উঠে। কেবল নবজাতক হত্যাকারীর কাছ থেকে ঘুষ নেয়াই নয়, অভিযোগ আছে অর্থের বিনিময়ে অসাধু ব্যক্তিদের অনৈতিক সুবিধা প্রদান, ঝুট সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু এবং বাস স্ট্যান্ডের পরিবহন চাঁদাবাজদের কাছ থেকেও তিনি নিয়মিত মাসোহারা নিতেন। থানায় তার রুমে বসে অনৈতিক সুবিধা নিয়ে সালিশের মাধ্যমে জমি-পাওনা টাকার মিমাংসা করতেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাছাড়া মামলায় নাম না দেওয়া এবং চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়েও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে বারীর বিরুদ্ধে আইজিপি বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
সোনারগাঁ এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল বারী সোনারগাঁ থানার ওসি থাকা অবস্থায় গত নয় ডিসেম্বর রাতে মেঘনা সেতু এলাকায় হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেলসহ ছাত্র নেতারা। এসময় ছাত্র নেতারা দাবি করেন, হামলার সময় তাঁদের মোবাইল, ব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজসহ নগদ টাকা লুট হয়েছে। কিন্তু এই ঘটনার পর ওসি বিষয়টিকে ছিনতাইকারীদের কাজ বলে আখ্যায়িত করেন। এমনকি গণমাধ্যমের কাছে তিনি দাবি করেন বৈষম্যবিরোধী নেতারা ভুল তথ্য দিয়েছেন। ঘটনার দিন তাঁদের কেবল একটি মোবাইলফোন ছিনতাই হয়েছে। এই ঘটনা ধামাচাপা দিতে একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে তাকে সেই ঘটনায় জড়িত বলে আদালতে পাঠানো হয়। তবে আদালত চত্বরে গ্রেপ্তার ব্যক্তিরা গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেন, বিনা কারনে তাদের গ্রেপ্তার করে জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেছেন ওসি। এমনকি এঘটনায় স্থানীয় তিনজন মুঠোফোন ব্যবসায়ীকে আটকের পর তাঁদের কাছ থেকে ১০০ টি মুঠোফোন লুটে নেয়ার অভিযোগও উঠে তখন। এছাড়া চেক পোস্টে মানুষদের হয়রানি করে টাকা আদায়ের অভিযোগও আছে তার বিরুদ্ধে।
(এসবি/এসপি/মার্চ ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- মেয়ে মানুষ
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ‘আ. লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
১৫ মার্চ ২০২৬
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- গোপালগঞ্জে স্নানোৎসব ও মহাবারুনী মেলা নিয়ে মতবিনিময় সভা
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
-1.gif)








