অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : সীমানা প্রাচীর ভেঙ্গে গেইট নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের কোন অনুমোদন নেই। তবুও সীমানা প্রাচীর ভেঙ্গে কেন্দুয়া উপজেলা পরিষদের দক্ষিণ পূর্ব পাশে একটি বড় গেইট নির্মাণের জোর দাবী তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে উপজেলা পরিষদ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের অনুমোদন ছাড়া সীমানা প্রাচীর ভেঙ্গে গেইট নির্মাণ করে দিতে নারাজ। এ বিষয় নিয়ে গত এক সপ্তাহ ধরে চলছে তীব্র আলোচনা সমালোচনা। এই আলোচনা সমালোচনাই এখন কেন্দুয়ার সর্বমহলে ছড়িয়ে পরেছে।
জানা যায়, চলতি বছরের গত ৬ এপ্রিল কেন্দুয়া পৌর শহরের শান্তিবাগ এলাকার ৭২ জন বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পরিষদের দক্ষিণ পূর্ব পাশে করোনা ভাইরাসের সময় বন্ধ করে দেওয়া একটি গেইট খুলে দেওয়া ও সংস্কারের জন্য আবেদন করেন। আবেদনটির অনুলিপি ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কশিনার বরাবরও পাঠানো হয়। এরই প্রেক্ষিতে গত ১৩ এপ্রিল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস জনস্বার্থে বন্ধকৃত গেইট খুলে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক বরাবর একটি চিঠি পাঠান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও স্থানীয় বাসিন্দাদের আবেদনের প্রেক্ষিতে গত ১৭ এপ্রিল উপজেলা পরিষদের সমন্নয় কমিটির সভায় জনস্বার্থে গেইটটি খুলে দেওয়া এবং সংস্কারের জন্য সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রনালায়ের স্থানীয় সরকার বিভাগের অনুমতির জন্য পাঠানো হয়। এদিকে ১৯ এপ্রিল পরিষদের অর্থায়নে গেইটটি সংস্কার করে খুলে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা কর্মকর্তা-কর্মচারীরা জানান, এই গেইট থেকে মাত্র ১০ গজ দক্ষিণে ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তারের পৈতৃক বাসভবন। ১৯ এপ্রিল গেইট সংস্কার করে খুলে দেওয়ার পরও ২০ এপ্রিল ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার বরাবর আবার পূর্বের গেইট ও সীমানা প্রাচীর ভেঙ্গে একটি বড় আকারের গেইট নির্মাণের জন্য আবেদন করেন স্থানীয়রা। এই আবেদনের প্রেক্ষিতে ২০ এপ্রিল বিকেলেই জরুরী ভিত্তিতে সরজমিন তদন্তে আসেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস। তিনি স্থানীয় বাসিন্দা ও উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীদের মতামত গ্রহণ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তারের জোরালো হস্তক্ষেপে খুলে দেওয়া গেইট ও সীমানা প্রাচীর ভেঙ্গে আবার বড় আকারের একটি গেইট নির্মাণের পায়তারা চলছে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে মতিউর রহমান খান, ফজলুল হক ও আব্দুল গনি বলেন, একটি বড় গেইট নির্মাণ করে দেওয়ার জন্য বিভাগীয় কমিশনার বরাবর আরমাই আবেদন করেছি। যাতে এই গেইট দিয়ে এ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারে।
উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীদের পক্ষে গেইট নির্মাণ প্রসঙ্গে কথা বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: হুমায়ূন দিলদার। তিনি বলেন, বড় গেইট নির্মাণের কোন প্রয়োজনীয়তা আমরা দেখি না। কেননা গেইটের পরে রাস্তা অত্যান্ত সরু। যা দিয়ে এ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও ফায়ার সার্ভিসের কোন গাড়ি চলবেনা। বরং বড় আকারের গেইট নির্মিত হলে উপজেলা পরিষদের অভ্যন্তরে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড সংঘটিত হয়ে কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
উপজেলা সমবায় কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী বলেন, উপজেলা পরিষদের সভায় সিদ্ধান্ত নিয়ে গেইট সংস্কার করে জনস্বার্থে খুলে দেওয়া হয়েছে। এখন এই গেইট ও সীমানা প্রাচীর ভেঙ্গে বড় আকারের গেইট নির্মাণ করার কোন যোক্তিকতা নেই।
এ বিষয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তারের সাথে হোয়াটঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই গেইট নির্মাণের বিষয়ে ক্ষমতা প্রয়োগের কোন বিষয় নেই। এতে আমার কোন সংশ্লিষ্টতাও নেই। তবে স্থানীয় বাসিন্দারা অনেকে আমার বাবার বয়সী। তাদের সুবিধার ও অসুবিধার কথা আমি বলতেই পারি। স্থানীয় বাসিন্দাদের স্বার্থে একটি বড় গেইট নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে বলে দাবী করেন তিনি।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, সীমানা প্রাচীর ভেঙ্গে গেইট ও মিনি ইনডোর স্টেডিয়াম নির্মাণ করে দেওয়ার জন্য ১০টি আবেদন পরেছে। সবগুলি আবেদন যাচাই বাচাই করে দেখা হচ্ছে। তাছাড়া একটি মিনি গেইট সংস্কার করে খুলে দেওয়ার পর আবার আবার বড় আকারের গেইট নির্মাণ করে দেওয়ার দাবীর প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। সেখান থেকে অনুমতি পেলেই গেইট নির্মাণ করে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
(এসবি/এসপি/এপ্রিল ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ক্লাস ১২ নভেম্বর
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ
- মুক্তিবাহিনী পাকবাহিনীর ভুরঙ্গামারী বাজার ঘাঁটি আক্রমণ করে
- ফরিদপুরে ক্যান্সার আক্রান্ত রোগীর বাড়ীতে হামলা, ভাঙচুর, মারধর, লুটপাট
- প্রেমিকের বাড়িতে কিটনাশক হাতে দুই সন্তানের জননী, বিয়ের দাবিতে অনড়
- ৫ আগষ্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- রাজারহাটে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পর্দাপন উদযাপন
- কাপ্তাইয়ে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ভেঙে রান্নাঘর বিধ্বস্ত, রক্ষা পেল গৃহবধূ
- অপহরণ ও ধর্ষণের দায়ে দুই কিশোরের ১০ বছরের আটকাদেশ
- মহম্মদপুরে প্রশাসনে হস্তক্ষেপ, অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে বিএনপির একাংশের প্রতিবাদ সমাবেশ
- গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- প্রাইম ব্যাংক ও পামপে'র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
- ‘পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে’
- ডিজিটাল পেমেন্ট সেবা ‘মুক্ত পে’ চালুর অনুমোদন পেল বাংলালিংক
- নিরাপত্তাকর্মী হত্যাকাণ্ডে ছেলেকে পুলিশে দিলেন বাবা
- শ্যামনগরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসের র্যালি ও আলোচনা সভা
- মুকসুদপুরে মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যু মামলা
- এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে
- গোপালগঞ্জে দিনে ৮–১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে এসপিকে বিদ্যুৎ অফিসের চিঠি
- দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স
- সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত অভিনেতা খায়রুল বাসার
- বাংলাদেশ সফর বাতিলের পথে ভারত
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত
- মেঘনায় ঢল
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- রাজারহাটে মহান বিজয় দিবস পালিত
- মান্দায় ফেনসিডিল হরিলুট
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- মানুষ এবং বৈষম্য অসুখ
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








