পঞ্চগড় বৈশাখি লোক নাট্যোৎসবে দ্বিতীয় দিনের পালা 'বাবার শেষ বিয়ে'
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : বাংলা নববর্ষ ১৪৩২বঙ্গাব্দ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত পঞ্চগড়ে তিন দিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসবের দ্বিতীয় রজনীতে পরিবেশিত হয়েছে হরিগুরু সম্প্রদায়, আটোয়ারীর ধামের গান ‘বাবার শেষ বিয়ে’ গয়া প্রসাদ পরিচালিত পালার শ্রেষ্ঠাংশে অভিনয় করেন নারী চরিত্রে অপু (২২), বিবেক (২০), তরুণ (১৮) ও দুলাল (২৮)। পুরুষ চরিত্রে শৈলেন, বিমল,উত্তম, সুবেশ, কাজল ও দেবেন।
বাদ্যযন্ত্রে ছিলেন ফ্লুট বাঁশিতে মাধব, ক্যাচিওতে বঙ্কিম ও দেবেন,বাংলা ঢোলে সাগর এবং জিপসিতে ভোলানাথ।।বাবার শেষ বিয়ের কাহিনী অপূর্ব!' ৪সন্তানের এক বাবার বউ মারা যায়,বৃদ্ধ বাবার ছেলের বউরা শ্বশুরকে ঠিকঠাক দেখভাল করা তো দূরের কথা প্রয়োজনীয় খাবার দাবারও দেয় না।এমন অবস্থায় বৃদ্ধ বাবা সিদ্ধান্ত নেন, সে বিবাহ করবে।কিন্তু তার সন্তান এবং সন্তানের বউরা তাকে বিয়ে দিতে রাজী নয়। কারণ ওয়ারিশ বাড়বে বলে।কিন্তু নাছোড়বান্দা বাবা বিয়ে সে করবেই; কারণ দুঃসময়ে তার দেখভালের প্রয়োজন রয়েছে। এবার সন্তানরা রাজী হলো,তবে কোন যুবতী মেয়ে নয়,বৃদ্ধা যাতে তার গর্বে কোন সন্তান না আসে। বিয়ে হলো। কিন্তু এখানেই ঘটনা শেষ নয়, বাবার চার ছেলের মধ্যে এক ছেলে অবিবাহিত। একটু হাবাগোবা এই ছেলেকে বিয়ে দেয়নি বাবা এবং ভাইয়েরা। তবে এই ছেলেকে বিয়ে দেবার লোভ দিয়ে তাকে কঠিন কঠিন কাজ করিয়ে চলছে। এবার হাবাগোবা এই ছেলে তার সৎমায়েরা সাথে পরকীয়ার করে। গর্বে আসে সন্তান। এই ধরনের কাহিনী নিয়েই নির্মিত 'বাবার শেষ বিয়ে' ধামের গান। 'পঞ্চগড়ের আটোয়ারি অঞ্চলের আঞ্চলিক ভাষায় সাথে মিশ্রণ ঘটেছে পাশের দেশ ভারতের উত্তর দিনাজপুরের ভাষার।
উপজেলার ১নং ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের পালার সঞ্চালন করেন দিশারি নাট্যগোষ্ঠীর কর্ণধার মোঃ রফিকুল ইসলাম সরকার। বাদ এশায় স্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ, ঠাসাঠাসি, গাদাগাদি দর্শক আঙ্গিনা, চলছে অভিনয়, নাচ-গান।কখনও হাসি,কখনও কান্না। শ্রোতা-দর্শকরা প্রাণ উজাড় করে উপভোগ করে। তবে আক্ষেপ ধমনী গ্রামের দর্শক নুরুল ইসলাম (৭৩)এর, এত তাড়াতাড়ি গান শুরু করায় সে আসতে পারছে না ঠিক সময়ে, কারণ তাকে আসতে হচ্ছে কাজ শেষে। একই কথা জানালো অটোরিকশা চালক জাকির (২৫) কাজী পাড়ার হোসেন আলীর।
গত ২৩ এপ্রিল সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধন করেন পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু। সমাপনী দিবস ২৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় পরিবেশিত হবে ফকির সমে আলী সম্প্রদায়ের সত্যপীরের গান ‘বাহরাম বাদশা’।
(এআর/এএস/এপ্রিল ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল
- এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- ‘স্মার্ট সিটি গড়তে চসিক নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে’
- ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান
- ‘সিইআইজেডে অবকাঠামোসহ ১ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ হবে’
- ভরিতে সোনার দাম বাড়লো ২২১৬ টাকা
- ‘মিথ্যা বলবেন না’
- সংঘাত কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
- ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
- ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন’
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সংঘাত কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








