নারায়ণগঞ্জে এশিয়ান হাইওয়ের পাশে ৩০ কোটি টাকার জমি দখলের অভিযোগ
শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গাউছিয়া-মদনপুর এশিয়ান হাইওয়ে সড়কের পাশে, চেংগাইন মৌজায় এক ব্যবসায়ীর প্রায় ৩০ কোটি টাকার জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে, ভূমিদস্যু হিসেবে পরিচিত মাহবুব রশিদ জুয়েল ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগ কারী হলেন উপজেলার চরগোয়ালদি এলাকার ব্যবসায়ী আবদুল হামিদ।
অভিযোগে জানা যায়, সোনারগাঁয়ের নলাটি এলাকার উল্লিখিত জমিতে দীর্ঘদিন ধরে মালিকানার অধিকার থাকা সত্ত্বেও, গত কয়েক সপ্তাহ ধরে মাহবুব রশিদ জুয়েল ও তার সন্ত্রাসী বাহিনী বালু ফেলে জমি ভরাটের মাধ্যমে জোরপূর্বক দখল করে রেখেছে। দখলের সময় মালিক পক্ষের কোটি টাকার মালামাল ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি ২০ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।
ভুক্তভোগী আবদুল হামিদ বলেন, আমি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করে কোন সুরাহা না পেয়ে, বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হই।আদালতে দাখিল করা মামলাটি বর্তমানে বিচারাধীন। মামলায় জমি দখলের পাশাপাশি জুয়েল বাহিনীর বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি এবং ২০ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে। আদালত নির্দেশ দিলে সোনারগাঁ থানা পুলিশের এসআই সেলিম তদন্ত কর্মকর্তা হিসেবে তদন্তের দায়িত্ব পান।
সরেজমিন তদন্তে গেলে, তার উপস্থিতিতেই দখলদারদের দ্বারা হেনস্তার শিকার হন অভিযোগকারী আবদুল হামিদ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, মাহবুব রশিদ জুয়েল দীর্ঘদিন ধরেই প্রভাবশালী রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন জনের জমি দখলের সঙ্গে জড়িত। এর আগেও তার বিরুদ্ধে হাসান কেমিক্যাল, লিপি পেপার মিলসহ একাধিক ব্যক্তিগত ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ রয়েছে। তার এমন কাজের বিরুদ্ধে বলতে গেলেই হামলার শিকার হতে হয়। আমরা নিজের এলাকাতেই এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। জমি দখল, চাঁদাবাজি ও সহিংসতার মতো স্পর্শকাতর ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা এবং আদালতের নির্দেশের পরও ভুক্তভোগীকে হেনস্তার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, আমরা আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছি। জমির প্রকৃত মালিকানা, দখল সংক্রান্ত অভিযোগ এবং ঘটনাস্থলে সংঘটিত ঘটনার যথাযথ তদন্ত চলছে। কোনো পক্ষ যদি হেনস্তার শিকার হয়ে থাকে, সেটিও তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবদুল হামিদ বলেন, তদন্ত চলমান থাকলেও এখন প্রশ্ন উঠছে-প্রভাবশালীদের ছত্রছায়ায় বেড়ে ওঠা দখলবাজ চক্র ও চাঁদাবাজদের বিরুদ্ধে কতটা কার্যকর ব্যবস্থা নিতে পারবে আইন প্রয়োগকারী সংস্থা।
অভিযুক্ত মাহবুব রশিদ জুয়েলের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
(এসবি/এসপি/মে ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
-1.gif)








